এক্সপ্লোর

Unified Pension Scheme: UPS-এর অধীনে পেনশন পেতে চান ? এই দিনের মধ্যেই আবেদন করতে হবে কেন্দ্র সরকারি কর্মীদের

Unified Pension Scheme: যে সমস্ত কেন্দ্র সরকারি কর্মীরা কমপক্ষে ২৫ বছর কাজ করেছেন এবং বর্তমানে ইউপিএস বেছে নিতে চাইছেন তাদের ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।

UPS Last Date To Apply: কেন্দ্রীয় সরকারি কর্মীরা যারা বর্তমানে এনপিএসের আওতায় আছেন তারা চাইলে ইউনিফায়েড পেনশন স্কিমের আওতায় আসতে পারেন। তবে এর জন্য নির্দিষ্ট দিনের মধ্যে করতে হবে আবেদন। বিগত ১ এপ্রিল ২০২৫ তারিখে কেন্দ্র সরকার ভারতে চালু করে ইউনিফায়েড পেনশন স্কিম। এনপিএসের কাঠামোর আওতায় আনা এই প্রকল্পে কর্মীদের একটি নির্দিষ্ট অঙ্কের পেনশন নিশ্চিত করা হয়। ন্যাশনাল পেনশন স্কিমের থেকে অনেকটাই আলাদা এই ইউনিফায়েড পেনশন স্কিম।

আপনি যদি কেন্দ্র সরকারি কর্মী হিসেবে টানা ২৫ বছর ইউনিফায়েড পেনশন প্রকল্পের অধীনে কাজ করে থাকেন, তাহলে প্রতি মাসে আপনার পেনশন নির্ধারিত হবে অবসরকালীন সময়ে শেষ ১২ মাসের গড় বেতনের ৫০ শতাংশ হিসেবে। ধরা যাক আপনার বেতন যদি হয় ৫০ হাজার টাকা, তাহলে আপনি পেনশন হিসেবে সর্বনিম্ন ২৫ হাজার টাকা পাবেন। যদি কেউ ১০ বছরের বেশি তবে ২৫ বছরের কম কাজ করে থাকেন তাহলে তিনিও এক্ষেত্রে পেনশন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। অন্যদিকে এনপিএসের অধীনে শেয়ার বাজারের প্রকৃতির উপরে টাকা নিশ্চিত করা হবে।

শেষ দিনের মধ্যে আবেদন না করলে কী হবে

কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৩০ জুন ২০২৫ তারিখের মধ্যেই সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের ইউনিফায়েড পেনশন স্কিমের জন্য আবেদন করতে হবে। আর এই দিনের মধ্যে আবেদন না করলে ডিফল্ট নিয়মে সেই সমস্ত কর্মীদের এনপিএসের আওতায় নিযুক্ত করা হবে।

ইউপিএসের জন্য কী যোগ্যতা লাগবে

কেন্দ্র সরকারি কর্মীদের পেনশন স্কিম হিসেবে এখন নির্বাচিত রয়েছে ন্যাশনাল পেনশন সিস্টেম। যে সমস্ত কর্মীরা কমপক্ষে ২৫ বছর কাজ করেছেন এবং বর্তমানে ইউপিএস বেছে নিতে চাইছেন তাদের ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।

যদি কোনও কর্মচারী ৩০ জুন ২০২৫ তারিখের মধ্যে ইউপিএসের অধীনে আবেদন না করেন, তাহলে তিনি এনপিএসের আওতাতেই থাকবেন। একবার কেউ ইউপিএস বেছে নিলে তাকে আর এনপিএসে ফিরে যাওয়ার বিকল্প দেওয়া হবে না।

পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি জানিয়েছে যে ইউপিএস চালু হওয়ার তারিখ থেকে ৩ মাসের মধ্যেই সমস্ত কেন্দ্র সরকারি কর্মীদের এই বিকল্প বেছে নিতে হবে। এরপরে আর এই সুযোগ পাওয়া যাবে না। কোন পেনশন প্রকল্পে যোগ দেবেন কর্মীরা তা ঠিক করতে হবে ৩০ জুনের মধ্যেই। যদি সময়সীমা বাড়ানো না হয় তাহলে ৩০ জুনই শেষ সুযোগ বলে ধরে নিতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Gold Price Today: সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
SBI Har Ghar Lakhpati Scheme: প্রতি মাসে সামান্য সঞ্চয়েই এবার লাখ টাকার সঞ্চয় সহজেই, SBI-এর এই স্কিমে এবার বাজিমাত
প্রতি মাসে সামান্য সঞ্চয়েই এবার লাখ টাকার সঞ্চয় সহজেই, SBI-এর এই স্কিমে এবার বাজিমাত

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget