এক্সপ্লোর

Import Duty: বৈদ্যুতিন গাড়ি, মোবাইল ফোনের দাম আরও কমবে ? সরকার নিল বড় সিদ্ধান্ত

India Cuts Import Duty: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, দেশীয় উৎপাদনের পাশাপাশি রফতানির প্রতিযোগিতা বাড়াতে এখন কাঁচামালের উপর থেকে এই ধরনের কর প্রত্যাহার করে দেওয়া হচ্ছে

India Cuts Import Duty: বৈদ্যুতিন গাড়ি ও মোবাইল ফোনের ব্যাটারি নির্মাতা সংস্থাগুলিকে এবার স্বস্তি দিল কেন্দ্র সরকার। এবার থেকে এই দুই ধরনের ব্যাটারি নির্মাণে ব্যবহৃত যন্ত্রাংশের উপরে আমদানি কর একেবারে বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার এই ঘোষণা করেছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, দেশীয় পণ্যের প্রচার ও রফতানি প্রতিযোগিতা জোরদার করার জন্য এটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাপকতর অর্থে কর কমানোর একটি ক্ষুদ্র প্রয়াস এটি যার ফলে ট্যারিফের সম্ভাব্য প্রভাব কমানো যায় দেশে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে অর্থ বিল পাশ হওয়ার আগে বলেন, দেশীয় উৎপাদনের পাশাপাশি রফতানির প্রতিযোগিতা বাড়াতে এখন কাঁচামালের উপর থেকে এই ধরনের কর প্রত্যাহার করে দেওয়া হচ্ছে। এটি লক্ষণীয় যে, সংবাদসূত্রে এর আগে ট্রাম্প সরকারের সঙ্গে চলমান আলোচনার প্রথম দফায় ভারত সরকার প্রায় ১.৯ লক্ষ কোটি টাকার আমেরিকান আমদানির অর্ধেকেরও বেশি কর কমানোর কথা বিবেচনা করছে।

বৈদ্যুতিন গাড়ির বিষয়ে কেন্দ্র সরকারের নেওয়া সিদ্ধান্তের কারণে বৈদ্যুতিন গাড়ির ব্যাটারি তৈরিতে ব্যবহৃত ৩৫টি পণ্যে কোনও আমদানি কর ধার্য করা হবে না। আর অন্যদিকে মোবাইল ফোনের ব্যাটারি নির্মাণে ব্যবহৃত ২৮টি যন্ত্রাংশের উপরেও আর কোনও আমদানি কর ধার্য হবে না।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে তিনি ২ এপ্রিল থেকে পারস্পরিক কর ঘোষণা করেছিলেন। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভারত আমেরিকান পণ্যের উপরে কর ছাড়ের ইঙ্গিত দিয়েছে। আমেরিকা থেকে ভারতে আসা আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে ব্যাপক আলোচনার আশা করা হচ্ছে। এই অবস্থায় দেশীয় উৎপাদন বাড়াতে এটি সরকারের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

সস্তা হবে বৈদ্যুতিন গাড়ি

গত সপ্তাহে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে দেশীয় উৎপাদন বাড়াতে কাঁচামালের আমদানি কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এখন ইভি ব্যাটারি ও মোবাইল ফোন উৎপাদনে ব্যবহৃত ব্যাটারির উপর থেকে আমদানি কর কমানো হয়েছে। এর ফলেই দেশে বৈদ্যুতিন গাড়ির দাম কমে যেতে পারে। ফলে গ্রাহকরা অনেক বেশি স্বস্তি পেতে পারেন এবার। এর পাশাপাশি নির্মলা সীতারামন আরও জানান যে এবার থেকে দেশে রফতানির পরিমাণ বাড়ানো হবে, বাণিজ্য আরও সহজতর করা হবে এবং তা সাধারণ মানুষকে স্বস্তি দেবে।

সেরা শিরোনাম

How Much To Invest: আপনার বেতন কত হলে, মাসে কত টাকার SIP করবেন? এর জন্য রয়েছে দারুণ একটা নিয়ম
আপনার বেতন কত হলে, মাসে কত টাকার SIP করবেন? এর জন্য রয়েছে দারুণ একটা নিয়ম
Investments: ৫ বছর ধরে একই SIP-তে বিনিয়োগ! মিউচুয়াল ফান্ড বদলানোর সঠিক সময় কখন?
৫ বছর ধরে একই SIP-তে বিনিয়োগ! মিউচুয়াল ফান্ড বদলানোর সঠিক সময় কখন?
Financial Freedom: অর্থনৈতিক স্বাধীনতা চান, নিয়মিত বেতন না পেলেও কীভাবে সামলাবেন নিজের ও পরিবারের সব খরচ?
অর্থনৈতিক স্বাধীনতা চান, নিয়মিত বেতন না পেলেও কীভাবে সামলাবেন নিজের ও পরিবারের সব খরচ?
Mutual Funds SIP: চাকরি যাওয়া বা অন্য কোনও কারণে SIP-র পেমেন্ট মিস করলে কী হয় আপনার বিনিয়োগের?
চাকরি যাওয়া বা অন্য কোনও কারণে SIP-র পেমেন্ট মিস করলে কী হয় আপনার বিনিয়োগের?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget