এক্সপ্লোর

BS-7 Update Coming: পরিবেশ রক্ষায় গাড়ি শিল্পে আরও একধাপ ! এবার এই কাজ করবে ভারত

Nitin Gadkari on BS-7: বিএস-৬ এর পর এবার আসতে চলেছে ভারত স্টেজ ৭ (BS-7)নিয়ম। পিছিয়ে না থেকে পরিবেশ রক্ষায় বিদেশের সঙ্গে পাল্লা দেবে ভারত।

Nitin Gadkari on BS-7: বিএস-৬ এর পর এবার আসতে চলেছে ভারত স্টেজ ৭ (BS-7)নিয়ম। পিছিয়ে না থেকে পরিবেশ রক্ষায় বিদেশের সঙ্গে পাল্লা দেবে ভারত। নিজেই সেই কথা নিশ্চিত করেছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি। 

BS-7 Update Coming: কী বলেছেন মন্ত্রী ?
সর্বভারতীয় এক ইংরেজি সংবাদপত্রের প্রতিবেদন বলছে, সম্প্রতি দেশের যানবাহন প্রস্তুতকারকদের পরবর্তী BS-7 নিয়ম (ভারত পর্যায়-7) অনুযায়ী তাদের প্রস্তুতি শুরু করার জন্য আবেদন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে ২০২৫ সালে মধ্য়ে নতুন RDE নিয়ম ইউরো 7 কার্যকর হতে চলেছে। ধাপে ধাপে ইইউ-এর সঙ্গে এগিয়ে যাওয়ার জন্যই এই উদ্য়োগ নেওয়ার কথা বলেছেন নীতিন গড়করি ।

Auto News: চাপ দিতে রাজি নয় সরকার
গাড়ির মান সংক্রান্ত একটি সভায় সম্প্রতি ভারত স্টেজ ৭ (BS-7)নিয়মের বিষয়ে বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী।  যেখানে প্রায় সব বড় অটোমোবাইল কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মন্ত্রীর বলেন, ''আপনাদের নিজের লেভেলে  BS7 গাড়ি তৈরির বিষয়ে গবেষণা শুরু করা উচিত। . আমাদের দেশের গাড়ি শিল্পের উচিত ইউরোপীয় ইউনিয়নের সাথে প্রতিযোগিতায় নামা। গতবার সরকারকে একটি সময়সীমা ঘোষণা করে নতুন নিয়মগুলি গ্রহণ করার জন্য অটো মোবাইল সেক্টরকে চাপ দিতে হয়েছিল,এখন নতুন করে এর জন্য অপেক্ষা করা উচিত নয়।''

BS4 থেকে BS6
Euro6-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ভারতীয় অটোমোবাইল শিল্পকে এপ্রিল 2020-এ BS4 থেকে BS6-এ সরাসরি ঝাঁপিয়ে পড়তে হয়েছিল৷ পরিবেশের ক্ষতি কমাতে রিয়েল-টাইম নির্গমন নিয়মগুলিকে জোর দেওয়ার মূল লক্ষ্যে ভারত 1 এপ্রিল 2023 থেকে BS6 ফেজ II নিয়মগুলি কার্যকর করেছে৷ এর জন্য সব নতুন যানবাহনে ওবিডি (অন বোর্ড ডায়াগনস্টিক) সিস্টেম যোগ করা হবে। 

দুই-তিন ও চার চাকার মধ্যে পার্থক্য
মনে রাখবেন, দেশে দুই, তিন ও চার চাকার গাড়ির নির্গমনের নিয়মে পার্থক্য রয়েছে। যা সব গাড়ির ক্ষেত্রে সমান নয়। এখন দেশের টু-হুইলারগুলিও BS-6 নিয়ম অনুসারে , ওবিডি সিস্টেমে সজ্জিত হওয়া আবশ্যক। যাতে রিয়েল টাইম নির্গমন পর্যবেক্ষণ করা যায়। ভারতে বিক্রি হওয়া গাড়িগুলিকে এখন E20 জ্বালানির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। 

শোনা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার খুব তাড়াতাড়ি ভারত স্টেজ ৭ (BS-7)নিয়ম বাস্তবায়ানের পরিকল্পনা নিতে পারে। সেই কারণে নিজেই আগ বাড়িয়ে এই কথা বলেছেন।

আরও পড়ুন: SBI Customers Alert: এসবিআই গ্রাহকরা সাবধান ! প্রতারকরা পেতেছে নতুন ফাঁদ, কীভাবে এড়াবেন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget