এক্সপ্লোর

Vodafone Idea: ভোডাফোন-আইডিয়ার জন্য স্বস্তির খবর, ১৬,১৩৩ কোটি টাকার বকেয়া শেয়ারে রূপান্তরের অনুমতি

Vodafone Idea: আর্থিক সঙ্কেটের থাকা দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়ার জন্য স্বস্তির খবর।

Vodafone Idea: আর্থিক সঙ্কেটের থাকা দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়ার জন্য স্বস্তির খবর। সরকার কোম্পানিকে বকেয়া এজিআর-এর সুদের পরিমাণ শেয়ারে রূপান্তর করতে সম্মতি দিয়েছে। ভোডাফোন আইডিয়ার সুদের পরিমাণের জন্য সরকারের কাছে ১৬১৩৩ কোটি টাকা বকেয়া রয়েছে।

Vodafone Idea: সরকারের এই সিদ্ধান্তের পর Vodafone Idea প্রতিটি ১০ ​​টাকার ১৬৩৩ কোটি শেয়ার ইস্যু করবে। এই বকেয়া ঋণকে শেয়ারে রূপান্তর করার পরে, ভোডাফোন আইডিয়াতে সরকারের অংশীদারিত্ব ৩৩ শতাংশের কাছাকাছি হবে। এর সঙ্গে কোম্পানিতে প্রোমোটার বা মালিকপক্ষের অংশীদারিত্বও ৭৪.৯৯ শতাংশ থেকে ৫০ শতাংশের নিচে নেমে আসবে।  সরকারকে ভোডাফোন আইডিয়াতে ১০ টাকা মূল্যে শেয়ার দেওয়া হবে, তবে শুক্রবার, ভোডাফোন আইডিয়ার শেয়ার ৬.৮৫ টাকায় বন্ধ হয়েছে। অর্থাৎ সরকার যে হারে শেয়ার ইস্যু করছে তার থেকে ৩১ শতাংশ কম লেনদেন হচ্ছে।

Vodafone Idea: বর্তমানে ভোডাফোন আইডিয়া ঋণের বোঝায় নিমজ্জিত একটি  কোম্পানিতে পরিণত হয়েছে। এই কোম্পানি চালাতে এখন বিশাল পুঁজির প্রয়োজন। কিন্তু কোম্পানির প্রোমাটার বা মালিকপক্ষ এখন পুঁজি বিনিয়োগের কথা ভাবছে না। প্রোমোটারদের ওই একরোখা মনোভাব নিয়েই যাবতীয় সমস্যা সৃষ্টি হয়। পরবর্তীকালে সরকার সাফ জানিয়ে দেয়, যতক্ষণ না প্রোমোটাররা মূলধন বিনিয়োগ করবে ততক্ষণ বকেয়া ঋণের বদলে কোম্পানির শেয়ার নেবে না সরকার। এরপর বকেয়া ঋণ শেয়ারে রূপান্তরের বিষয়টি এক বছর ধরে আটকে ছিল। সম্প্রতি কোম্পানিটির কর্মকর্তারা টেলিকম ও অর্থ মন্ত্রকের শীর্ষ কর্তাদের সঙ্গে দেখা করেছেন, যার পর সরকার ঋণকে শেয়ারে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রথমে কোম্পানির প্রোমোটাররা হাল ফেরাতে মাত্র ২,০০০ থেকে ৩০০০ কোটি টাকার মূলধন জোগাতে চায়। যা কোম্পানিকে পুনরুজ্জীবিত করার জন্য অপর্যাপ্ত বলে মনে হয় সরকারের। পরবর্তীকালে Vodafone Idea আরও ভালভাবে কাজ করার জন্য ৪০,০০০ থেকে ৪৫,০০০ কোটি টাকার প্রয়োজন পড়ে৷ এর ৫০ শতাংশ যদি ব্যাঙ্ক থেকে ঋণ হিসেবে পাওয়া যায়, তাহলে বাকি টাকা প্রোমোটারকে জমা দিতে হবে। 

প্রোমোটারের তহবিল ছাড়া কোনও বিনিয়োগকারী কোম্পানিতে বিনিয়োগ করবে না বা কোনও ব্যাঙ্ক কোম্পানিকে সমর্থন করতে এগিয়ে আসবে না। এখন কোম্পানিটি বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকেও অর্থ সংগ্রহ করতে পারছে না। কারণ এই বিনিয়োগকারীরা চায় সরকার প্রথমে কোম্পানিতে অংশ নিক।তারপরই কোনও ভোডাফোন আইডিয়ায় বিনিয়োগ নিয়ে এগিয়ে আসবে অন্যরা।

ডিসেম্বরে, কোম্পানিটি ১৫,০০০ থেকে ১৬,০০০ কোটি টাকার ঋণের জন্য দেশের বৃহত্তম ব্যাঙ্ক SBI-এর কাছে আবেদন করেছিল। তবে ভোডাফোন আইডিয়ায় সরকারের অংশীদারিত্বের বিষয়ে ব্যাঙ্ক কোম্পানির কাছে ব্যাখ্যা চেয়েছিল। টাওয়ার কোম্পানির কাছেও পাওনা রয়েছে কোম্পানিটির।

SBI Update: চিন্তায় SBI! আদানি গোষ্ঠীকে ২৭,০০০ কোটি ঋণ দিয়েছে ব্যাঙ্ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ২ | চাপানউতোরের আবহে আজ দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ১ | 'কাউকে ছাড়া হবে না', হুঁশিয়ারি শমীকের, কিন্তু গ্রেফতার কোথায়?
BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget