এক্সপ্লোর

LPG Cylinder Price: গৃহস্থের হেঁশেলে স্বস্তি? কমছে রান্নার গ্যাসের দাম

LPG Cylinder Price Reduce: ৭ মে, ২০২২-এর পরে হাজারের নিচে নামছে এলপিজি সিলিন্ডারের দাম। প্রায় দেড় বছর পরে রান্নার গ্যাসের দাম নামছে হাজারের নিচে।

নয়াদিল্লি: ২০২৪ সালে ভোটের আগে বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। দাম কমছে গ্যাসের। সাধারণের জন্য গ্যাসের সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি। উজ্জ্বলা প্রকল্পে আরও ২০০ টাকা ভর্তুকি কেন্দ্রের। উজ্জ্বলা প্রকল্পে ৪০০ টাকা, সাধারণ রান্নার গ্যাসে ২০০ টাকা ভর্তুকি। ১ হাজার ১২৯ থেকে কমে রান্নার গ্যাসের দাম কমে হচ্ছে ৯২৯ টাকা। রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি দিয়ে দাম কমানোর সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার। 

গ্যাসের দামে বড় চমক: ৭ মে, ২০২২-এর পরে হাজারের নিচে নামছে এলপিজি সিলিন্ডারের দাম। প্রায় দেড় বছর পরে রান্নার গ্যাসের দাম নামছে হাজারের নিচে। আজ মধ্যরাত থেকেই রান্নার গ্যাসের সিলিন্ডারে নতুন দাম কার্যকর। পেট্রোল, ডিজেলের দাম কমবে কবে? মূল্যবৃদ্ধির আগুনের মধ্যেই প্রশ্ন সাধারণ মানুষের। এদিন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন,"ওনাম এবং রাখির উপহার হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।'' কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এক্স হ্যান্ডলে লিখেছেন, "রাখি এবং ওনাম উপলক্ষে রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। মা-বোনেদের ‘স্নেহ উপহার’ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।''

 


নির্বাচনের আগে মানুষের মন জয় করতে কি নয়া রাস্তা নিলেন নরেন্দ্র মোদি? সেই জন্যই কি হাসি ফোটালেন হেঁশেলে? প্রায় ১৬ মাস পর সাধারণের জন্য একলাফে ২০০ টাকা কমল রান্নার গ্যাসের দাম। উজ্জ্বলা প্রকল্পে ভর্তুকি মিলবে আরও ২০০ টাকা। মূল্যবৃদ্ধির বাজারে মধ্যবিত্তর বোঝা কমাতে বড়সড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। মঙ্গলবার বিষয়টিতে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। চলতি বছরের শেষে বিধানসভা নির্বাচন রাজস্থান, মধ্যপ্রদেশ, মিজোরাম, ছত্তীসগঢ় ও তেলঙ্গানায়।বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে চন্দ্রযান-৩ সফলভাবে ল্যান্ড করেছে চাঁদের মাটিতে। ভোটের ময়দানে কে সফট ল্যান্ডিং করবে জনতা জনার্দনের মনে? এটাই যখন লাখ টাকার প্রশ্ন, তখনই ভেট নিয়ে হাজির মোদি সরকার। ৪৮০ দিন পর স্বস্তি মিলল সাধারণ মানুষের। কলকাতায় সাধারণের ব্যবহার করা ১৪.২ কেজি সিলিন্ডারের বর্তমান দাম ১ হাজার ১২৯ টাকা। মধ্যরাত থেকে তা মিলবে ৯২৯ টাকায়। দিল্লিতে এখন ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ১১০৩ টাকা। মুম্বইয়ে ১১০২.৫০ টাকা এবং চেন্নাইতে ১১১৮ টাকা। 

২০২২ সালের ৬ মে পর্যন্ত গৃহস্থের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৯৭৬ টাকা।  ওই বছর ৭ মে ৫০ টাকা বেড়ে প্রথম হাজার টাকা (১০২৬) ছাড়ায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম। তারপর থেকে প্রায় দেড় বছর পরে রান্নার গ্যাসের দাম নামল এক হাজার টাকার নিচে।কমেছে উজ্জ্বলা প্রকল্পের গ্য়াসের দামও। ২০১৬ সালে দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের জন্য উজ্জ্বলা প্রকল্প চালু করে কেন্দ্র। এতদিন বছরে ১২টি সিলিন্ডারে ওই প্রকল্পে দেওয়া হত ২০০ টাকা ভর্তুকি। ওই ভর্তুকি বাড়িয়ে করা হয়েছে ৪০০ টাকা। মধ্যরাত থেকেই কার্যকর রান্নার গ্যাসের সিলিন্ডারে নতুন দাম। উপকৃত হবেন প্রায় ৩৩ কোটি গ্রাহক। কেন্দ্রের বাড়তি খরচ হবে প্রায় ৭ হাজার ৭০০ কোটি টাকা।

আরও পড়ুন: Purulia News: নিরাপত্তারক্ষীকে বেঁধে গয়না নিয়ে চম্পট, ভরদুপুরে সোনার দোকানে ডাকাতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget