এক্সপ্লোর

World Trade Organisation: ভারতের বিরুদ্ধে মামলা ঠুকল চিন, বিশ্ব বাণিজ্য সংস্থার হস্তক্ষেপ চাইল

India-China Relations: চিনের বাণিজ্যমন্ত্রক শুক্রবার এই মর্মে বিবৃতিও জারি করেছে।

নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে সটান মামলা ঠুকল চিন। বিশ্ব বাণিজ্য সংস্থায় ভারতের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তারা। তথ্য ও যোগাযোগ সংক্রান্ত প্রযুক্তি সামগ্রীর উপর যে শুল্ক নির্ধারণ করেছে ভারত এবং আলোক-বিভব প্রযুক্তির উপর যে ভর্তুকি দেওয়া হচ্ছে, সেই নিয়েই মামলা দায়ের করেছে চিন। (India-China Relations)

চিনের বাণিজ্যমন্ত্রক শুক্রবার এই মর্মে বিবৃতিও জারি করেছে। তাদের দাবি, নিজদের পণ্যের উপর ভারত যে হারে শুল্ক আরোপ করছে, যে পরিমাণ ভর্তুকি দিচ্ছে, তাতে প্রতিযোগিতামূলক বাজারে অন্যায্য সুবিধা পেয়ে যাচ্ছে ভারতীয় শিল্প সংস্থাগুলি। এতে চিনের স্বার্থ যেমন ধাক্কা খাচ্ছে, তেমনই বিশ্ব বাণিজ্য সংস্থার বিধিনিয়মও লঙ্ঘিত হচ্ছে। (World Trade Organisation)

চিনের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়, “ভারতের কাছে আবারও অনুরোধ, বিশ্ব বাণিজ্য সংস্থাকে দেওয়া প্রতিশ্রুতি পালন করুক ওরা এবং অবিলম্বে এই অন্যায় আচরণ শুধরে নিতে আহ্বান জানাচ্ছি।”  বিষয়টি নিয়ে দিল্লির সঙ্গে বিশ্ব বাণিজ্য সংস্থাকে আলোচনায় বসতেও আবেদন জানিয়েছে তারা। সেই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে।

এর আগে, অক্টোবর মাসেও ভারতের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল চিন. সেবার বিদ্যুৎচালিত গাড়ির উপর ‘অন্য়ায্য ভর্তুকি’ নিয়ে ভারতেরদিকে আঙুল তুলেছিল তারা। তাদের দাবি ছিল, বিদ্যুৎচালিত গাড়ি এবং ব্যাটারির উপর যে ভর্তুকি দিচ্ছে ভারত, তাতে নিয়ম লঙ্ঘিত হচ্ছে। 

যে সময় ভারতের বিরুদ্ধে পর পর অভিযোগ জানাল চিন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ আমেরিকার ‘শুল্ক শাস্তি’র মোকাবিলা করতে গত কয়েক মাসে দুই দেশের পারস্পরিক বোঝাপড়ায় বেশ কিছু রদবদল চোখে পড়েছে। অর্থনৈতিক সম্পর্ককে দৃঢ় করতে একাধিক পদক্ষেপও করা হয়েছে ইতিমধ্যে। চিনা নাগরিকদের জন্য ভিসার বিধিনিয়মও শিথিল করেছে ভারত। সেই আবহে এই ধরনের অভিযোগ বোঝাপড়ায় ফের ফাটল ধরাতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। 

বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী, প্রথম ধাপে অভিযোগ অনুযোগ নিয়ে শলা পরামর্শ করা হয়। সেই মতো ৬০ দিনের মধ্যে ঐক্যমত্য গড়ে ওঠার দরকার দুই দেশের মধ্যে। সাধারণত সেখানেই ঝামেলা মিটে যায়। তবে এক্ষেত্রে জল কতদূর গড়ায়, সেদিকে তাকিয়ে সকলেই। তবে চিন যে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা করেছে, তা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি ভারত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
10 Crore Fund: ৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?
৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?
E 20 Petrol Contro : E20 পেট্রোলে উচ্চমাত্রার ক্লোরাইড, স্থায়ী ক্ষতি হতে পারে ইঞ্জিন পার্টসের ! সরকার দিল জবাব
E20 পেট্রোলে উচ্চমাত্রার ক্লোরাইড, স্থায়ী ক্ষতি হতে পারে ইঞ্জিন পার্টসের ! সরকার দিল জবাব

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget