এক্সপ্লোর

RBI on Co-Operative Societies:কো-অপারেটিভ সোসাইটিগুলি তাদের নামে ‘ব্যাঙ্ক’ ব্যবহার করতে পারে না, জানাল আরবিআই

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ধরনের সোসাইটিগুলিতে জমা করা অর্থরাশির ক্ষেত্রে ডিপোজিট ইনস্যুরেন্স ও ক্রেডিড গ্যারান্টি কর্পোরেশন (ডিআইসিজিসি)-র আওতায় পড়ে না।

নয়াদিল্লি: তাদের নামের সঙ্গে ‘ব্যাঙ্ক’ শব্দ ব্যবহারের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) কয়েকটি কো-অপরেটিভ সোসাইটিকে সতর্ক করল। সেইসঙ্গে অ-সদস্য, নমিনাল মেম্বার বা অ্যাসোসিয়েট সদস্যদের কাছ থেকে আমানত গ্রহণের ব্যাপারেও সতর্ক করা হয়েছে। এভাবে আমানত গ্রহণ  বিআর আইন, ১৯৪৯-এর ধারা ভেঙে ব্যাঙ্কিং ব্যবসার সামিল বলেও সতর্ক করে দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে আরবিআই বলেছে যে, কিছু কো-অপারেটিভ সোসাইটি তাদের নামে ব্যাঙ্ক শব্দ ব্যবহার করছে, যা ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯ ( কো-অপারেটিভ সোসাইটিগুলির ক্ষেত্রে প্রযোজ্য) -এর ধারা সাত লঙ্ঘনের সামিল। এছাড়াও দেখা গিয়েছে যে, কিছু কো-অপারেটিভ সোসাইটি অ-সদস্য, নমিনাল মেম্বার বা অ্যাসোসিয়েট সদস্যদের কাছ থেকে আমানত গ্রহণ করছে বিআর আইন, ১৯৪৯-এর ধারা লঙ্ঘন করে। 

কেন্দ্রীয় ব্যাঙ্ক বিবৃতিতে আরও বলেছে, জনসাধারণকে জানানো হচ্ছে যে, এ ধরনের কো-অপারেটিভ সোসাইটিগুলিকে  বিআর আইন, ১৯৪৯-এর আওতায় কোনও লাইসেন্স দেওয়া হয়নি বা আরবিআই তাদের ব্যাঙ্কিং ব্যবসা চালানোর কোনও অনুমোদনও দেয়নি। 

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ধরনের সোসাইটিগুলিতে জমা করা অর্থরাশির ক্ষেত্রে ডিপোজিট ইনস্যুরেন্স ও ক্রেডিড গ্যারান্টি কর্পোরেশন (ডিআইসিজিসি)-র আওতায় পড়ে না।  এ ধরনের কোনও সোসাইটি যদি ব্যাঙ্ক বলে দাবি করে তাহলে সতর্কতা ও খোঁজখবর করার পরামর্শ দেওয়া হচ্ছে জনগনকে। সেইসঙ্গে লেনদেনের জন্য আরবিআই কর্তৃক জারি লাইসেন্সও দেখা দরকার। 

অন্যদিকে, পঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কোঅপারেটিভ (পিএমসি) ব্যাঙ্কের সঙ্গে ইউনিটি স্মল ফিনান্সের (ইউএসএফবি) একত্রীকরণের খসড় প্রকল্প জনসমক্ষে এনেছে আরবিআই। ইউএসএফবি গত ১ নভেম্বর থেকে কাজ শুরু করেছে।  পিএমসি ব্যাঙ্কের আর্থিক পরিস্থিতি এবং মূলধনের যোগানের অভাবের কারণে, তা নিজের থেকে কাজ চালানো বাস্তবসম্মত নয়। এক্ষেত্রে যে পদক্ষেপ গৃহীত হতে পারে, তা হল এর লাইসেন্স বাতিল ও লিকুইডেশনে নিয়ে যাওয়া। এক্ষেত্রে আমানতকারীরা  পাঁচ লক্ষ টাকার বিমার সীমা পর্যন্ত পেমেন্ট পেতে পারেন। 

সেরা শিরোনাম

Sugar Price Increased: হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
Gold Loan: ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
Gold Price Hike: প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget