এক্সপ্লোর

Credit Card Bill Payment: ক্রেডিট কার্ডের নিয়মে বড় পরিবর্তন, টাকা শোধ নিয়ে নতুন ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের

RBI New Rule: ক্রেডিট কার্ডের বিল মেটাতে সামান্য দেরি হলে পড়তে হবে না জরিমানার মুখে। গ্রাহকদের স্বার্থে এমনই নতুন ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)।

RBI New Rule: ক্রেডিট কার্ডের বিল মেটাতে সামান্য দেরি হলে পড়তে হবে না জরিমানার মুখে। গ্রাহকদের স্বার্থে এমনই নতুন ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। জেনে নিন,ক্রেডিট কার্ড নিয়ে নতুন কী ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।  

Credit Card Bill Payment: ক্রেডিট কার্ডে কী সুবিধা ?
ক্রেডিট কার্ড আজকাল মানুষের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এখন অনেকেই বেশিরভাগ আর্থিক কাজের জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করেন। যেমন বিদ্যুৎ বিল, মোবাইল বিল, কেনাকাটা, মুদি দোকানের কেনাকাটি ইত্যাদি। ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় সুবিধা হল, আপনি টাকা ছাড়াই এতে কেনাকাটা করতে পারবেন। সেই ক্ষেত্রে পরে টাকা দিলেও কোনও সমস্যা হবে না। আপনি যদি নির্ধারিত তারিখের আগে ক্রেডিট কার্ডের বিল শোধ করেন, তাহলে আপনাকে কোনও জরিমানা দিতে হবে না। তবে সাধারণত বিল পরিশোধ করতে ভুলে গেলে জরিমানার মুখে পড়তে হয় আপনাকে। 

RBI New Rule: নতুন কী নিয়ম করছে রিজার্ভ ব্যাঙ্ক ?
আজকাল অধিকাংশ মানুষ এক সঙ্গে একাধিক ক্রেডিট কার্ড ব্যবহার করেন। এই পরিস্থিতিতে একাধিক কার্ড থাকার কারণে ব্যাবহারকারী অনেক সময় ক্রেডিট কার্ড বিল শোধের নির্ধারিত তারিখ ভুলে যান। আপনার ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে। সময়মতো বিল পরিশোধ করতে না পারলে, জরিমানা নিয়ে চিন্তা করার দরকার নেই। রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট তারিখের পরে আপনি জরিমানা ছাড়াই কয়েক দিনের জন্য বিল পরিশোধ করতে পারেন। জেনে নিন নতুন নিয়মে কী রয়েছে। 

Reserve Bank Of India: আরবিআই-এর নিয়ম কী জানেন ?
চলতি বছরের ২১ মে আরবিআই ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট সংক্রান্ত একটি নতুন নিয়ম (আরবিআই রুলস ফর ক্রেডিট কার্ড বিল পেমেন্ট) কার্যকর করেছিল। এই নিয়ম অনুসারে, যেকোনও ক্রেডিট কার্ডধারক তার ক্রেডিট কার্ডের নির্ধারিত তারিখের পরেও তিন দিনের জন্য জরিমানা ছাড়াই ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারবেন। ধরুন, আপনার ক্রেডিট কার্ডের বিল পরিশোধের শেষ তারিখ ১২ ডিসেম্বর ২০২২ হলে আপনি এই বিলটি ১৫ ডিসেম্বর ২০২২ এর মধ্যে জরিমানা ছাড়াই দিতে পারেন।

Credit Card Bill Payment: ক্রেডিট স্কোর প্রভাবিত হবে না
আরবিআই-এর নিয়ম অনুসারে, আপনি যদি নির্ধারিত তারিখের ৩ দিন পরে আপনার ক্রেডিট কার্ডের বিল শোধ করেন, তাহলে আপনি জরিমানা থেকে মুক্তি পাবেন। সেইসঙ্গে খারাপ ক্রেডিট স্কোরও জুটবে আপনার কপালে। এটি আপনার ক্রেডিট স্কোরকে প্রভাবিত করবে না। আপনি সহজেই যেকোনও জায়গা থেকে পরবর্তীতে ঋণ নিতে পারবেন।

RBI New Rule: সময়মতো বিল না দিলে কত টাকা জরিমানা ?
আপনি যদি এই বিলটি তিন দিনের মধ্যে পরিশোধ না করেন, তাহলে ক্রেডিট কার্ড কোম্পানি অবশ্যই আপনাকে জরিমানা নেবে। এই পরিমাণ কেবল আপনার ক্রেডিট কার্ড বিল কত তার উপর নির্ভর করে। বেশি পরিমাণে জিনিস কিনলে আপনাকে বেশি জরিমানা দিতে হবে। যেমন-SBI কার্ড ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে বিলের জন্য ৪০০ টাকা জরিমানা নেয়। পাশাপাশি ১০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত বিলের জন্য ৭৫০ টাকা চার্জ করা হয়। এ ছাড়াও ১০,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা হিসাবে ৯৫০ টাকা দিতে হয় কোম্পানিকে। 

আরও পড়ুন : LPG Insurance Claim: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুর্ঘটনা হলে পাবেন ক্ষতিপূরণ, এইভাবে দাবি করুন বিমার টাকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RBI Repo Rate: বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
Invest in SIP: মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
Gold Silver Price Today: বেশ কিছুটা বাড়ল সোনার দাম, ৪ হাজারের কাছাকাছি বেড়ে গেল রুপোও!
বেশ কিছুটা বাড়ল সোনার দাম, ৪ হাজারের কাছাকাছি বেড়ে গেল রুপোও!
LIC Share Sell: LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য
LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget