এক্সপ্লোর

Cyber Fraud: বন্ধ হয়ে যাবে ৬ লাখ মোবাইল নম্বর ! কী নির্দেশ দিল টেলিকম বিভাগ ?

Mobile Number: টেলিকম বিভাগ জানিয়েছে যে, ৬.৮০ লক্ষ নম্বরকে সন্দেহভাজনের তালিকায় ফেলা হয়েছে যার মাধ্যমে সাইবার জালিয়াতি হত বলে মনে করা হচ্ছে। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স দিয়ে এই নম্বরগুলি যাচাই করা হচ্ছে।

Telecom Department: মোবাইল নম্বর নিয়ে বেশ কিছুদিন ধরেই টেলিকম বিভাগ উঠেপড়ে লেগেছে। সাইবার জালিয়াতির (Cyber Fraud) ঘটনা দেশে যে পরিমাণে বেড়ে চলেছে, তাতে নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখেই এর কয়েকদিন আগে ২৮ হাজার নম্বর পুরোপুরি বন্ধ এবং ২০ লাখ নম্বর নতুন করে যাচাই করার নির্দেশ দিয়েছিল টেলিকম বিভাগ (Department of Telecom)। এবার সঙ্কটে ৬.৮০ লাখ মোবাইল নম্বর। যদি দেখা যায় ভুয়ো নথি দিয়ে এই মোবাইল নম্বরগুলি নেওয়া হয়েছে, তাহলে অবিলম্বে তা বন্ধ করে দেওয়া হবে। আর তাই ভারতের কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক সমস্ত টেলিকম অপারেটরগুলিকে নির্দেশ দিয়েছে ৬ লাখ মোবাইল নম্বর নতুন করে যাচাই করার জন্য।

ভুয়ো নম্বর দিয়ে নেওয়া হয়েছে মোবাইল নম্বর

টেলিকম বিভাগ (Department of Telecom) জানিয়েছে যে, ৬.৮০ লক্ষ নম্বরকে সন্দেহভাজনের তালিকায় ফেলা হয়েছে যার মাধ্যমে সাইবার জালিয়াতি হত বলে মনে করা হচ্ছে। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স দিয়ে এই নম্বরগুলি যাচাই করা হচ্ছে। বলা হয়েছে যে এই সমস্ত নম্বরগুলিই ভুয়ো তথ্য দিয়ে নেওয়া হয়েছে।

দু-মাস সময় দিয়েছে টেলিকম মন্ত্রক

সমস্ত টেলিকম (Department of Telecom) সংস্থাগুলিকে এই ৬ লাখ নম্বর যাচাই করার জন্য মাত্র ২ মাস সময় দিয়েছে ভারতের টেলিকম মন্ত্রক। মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে এই ৬.৮০ লাখ নম্বর ভুয়ো তথ্য দিয়ে কেওয়াইসি করা হয়েছে। আইডি প্রুফ বা অ্যাড্রেস প্রুফ ভুয়ো বলে মনে করা হচ্ছে।

এপ্রিলেই পদক্ষেপ করেছে টেলিকম মন্ত্রক

এর আগের মাসেই ভারতের কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক জানিয়েছিল যে তাঁরা ১৭ মিলিয়নেরও বেশি নম্বর প্রতারণামূলক কাজের জন্য ব্যবহৃত হয়েছে প্রমাণ পেয়ে বন্ধ করেছিল। এমনকী সাইবার অপরাধের সঙ্গে জড়িত ০.১৯ মিলিয়ন মোবাইল সেটও ব্লক করেছিল টেলিকম বিভাগ।

সঞ্চার সাথী পোর্টালে, স্বরাষ্ট্রমন্ত্রক, ব্যাঙ্কের থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই কাজ করা হয়েছিল। টেলিকম মন্ত্রক জানিয়েছে যে এখনও পর্যন্ত তাঁরা ১.৩৪ বিলিয়ন মোবাইল নম্বর বিচ্ছিন্ন করেছে তাও আবার এইরকম প্রতারণার অভিযোগের ভিত্তিতে।

কল, এসএমএস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রাপ্ত সন্দেহজনক বা অযাচিত কেউ যোগাযোগ করতে এলে তা রিপোর্ট করার জন্য ভারত সরকার চালু করেছে 'চাকসু পোর্টাল'। এখনও পর্যন্ত কেন্দ্রীয় টেলিকম বিভাগ ২৮,৪১২টি অভিযোগ পেয়েছে। ১০,৮৩৪টি মোবাইল সংযোগ পুনরায় যাচাইয়ের জন্য চিহ্নিত করেছে সংস্থা এবং সেইসঙ্গে তথ্যানুসারে ৮২৭২টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ইতিমধ্যেই।

আরও পড়ুন: Salary Hike: বিপুল হারে বাড়বে বেতন, মিলবে মোটা বোনাসও- বড় খবর এই সংস্থার কর্মীদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fact Check: বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
Multibagger Stock : ৭১ টাকার স্টক হয়েছে ৮২০, এক লাখ রাখলে পেতেন ১১.৫ লাখ, আপনার আছে এই স্টক
৭১ টাকার স্টক হয়েছে ৮২০, এক লাখ রাখলে পেতেন ১১.৫ লাখ, আপনার আছে এই স্টক
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Gold Silver Price Today: লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!
লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget