এক্সপ্লোর

Crude Oil Price: রাশিয়া-ইউক্রেন সঙ্কট আবহ, বিশ্ববাজারে তেলের দাম উঠল সর্বোচ্চ পর্যায়ে

Crude Oil Prices Surges: রাশিয়া-ইউক্রেন সংকটে তেলের সরবরাহে সমস্যা হতে পারে, এমন আশঙ্কায় বিশ্ব জুড়ে তেলের দাম বাড়তে শুরু করেছে।

নয়া দিল্লি: ইউক্রেন সঙ্কট আরও ঘোরাল হল। ইউক্রেনের পূর্বপ্রান্তে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় ঢুকতে শুরু করল রাশিয়ার সেনা। সোমবারই রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দোনেত্‍স্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এ সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিন। তারপরই ইউক্রেনের পূর্বপ্রান্তে সেনা পাঠানো শুরু হয়। রাশিয়া-ইউক্রেন সংকটে তেলের সরবরাহে সমস্যা হতে পারে, এমন আশঙ্কায় বিশ্ব জুড়ে তেলের দাম বাড়তে শুরু করেছে।

সৌদি আরবের পর রাশিয়া বিশ্বে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল সরবরাহ করে থাকে। বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস উৎপাদনও করে রাশিয়া। রাশিয়া হচ্ছে বিশ্বের দ্বিতীয় শীর্ষ অপরিশোধিত তেল ও শীর্ষ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ৯৭ ডলার ৬৬ সেন্ট হয়েছে। এটি ২০১৪ সালের সেপ্টেম্বর পর সর্বোচ্চ। মার্কিন মুলুকে তেলের দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৫ ডলার ১৯ সেন্ট।

আরও পড়ুন, ক্রমশ জটিল ইউক্রেন-রাশিয়া সংঘাত, অবিলম্বে দেশে ফিরতে পড়ুয়াদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

এদিকে ইউক্রেন নিয়ে মস্কোর দাবি, শান্তিরক্ষার জন্য রাশিয়ার সেনা ওই এলাকায় যাচ্ছে।  এই পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। ভারতের তরফে নিরাপত্তা পরিষদে কূটনৈতিক আলোচনার পথেই সমাধানের রাস্তা খোঁজার ওপর জোর দেওয়া হয়েছে।  যদিও রাশিয়ার এই পদক্ষেপকে কার্যত ইউক্রেন আক্রমণের প্রথম ধাপ হিসেবে দেখছে আমেরিকা ও ইউরোপিয় ইউনিয়ন।  


অন্যদিকে,  ৪ মাস ধরেই দেশে অপরিবর্তিত রয়েছে পেট্রোল-ডিজেলের দাম। কলকাতার পাশাপাশি দেশের বাকি শহরেও এদিন জ্বালানির দাম বাড়েনি। কলকাতায় আজ লিটার প্রতি পেট্রোলের দাম ১০৪.৬৭ টাকা ও লিটার প্রতি ডিজেলের দাম ৮৯.৭৯ টাকা। যা প্রায় ৪ মাস ধরেই অপরিবর্তিত রয়েছে। দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে। নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও জানা যায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
10 Crore Fund: ৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?
৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?
E 20 Petrol Contro : E20 পেট্রোলে উচ্চমাত্রার ক্লোরাইড, স্থায়ী ক্ষতি হতে পারে ইঞ্জিন পার্টসের ! সরকার দিল জবাব
E20 পেট্রোলে উচ্চমাত্রার ক্লোরাইড, স্থায়ী ক্ষতি হতে পারে ইঞ্জিন পার্টসের ! সরকার দিল জবাব

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget