এক্সপ্লোর

Ukraine Crisis: ক্রমশ জটিল ইউক্রেন-রাশিয়া সংঘাত, অবিলম্বে দেশে ফিরতে পড়ুয়াদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

Indian Embassy On Ukraine Crisis: দূতাবাসের তরফে জানান হয়েছে যে কবে থেকে অনলাইন ক্লাস শুরু হবে সেই আশায় বসে না থেকে অবিলম্বে দেশে ফিরুক পড়ুয়ারা।

নয়া দিল্লি: তোপ পাল্টা তোপ, অবস্থান পাল্টা অবস্থান। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সংঘাতের ফাটল ক্রমশ চওড়া হচ্ছে। ইতিমধ্যেই ইউক্রেন থেকে ভারতীয়দের নিজ দেশে ফিরে আসার কথা জানিয়েছে ভারতীয় দূতাবাস। এবার ভারতীয় পড়ুয়াদেরও দ্রুত ইউক্রেন ছেড়ে চলে আসার নির্দেশ দেওয়া হল।

দূতাবাসের তরফে জানান হয়েছে যে কবে থেকে অনলাইন ক্লাস শুরু হবে সেই আশায় বসে না থেকে অবিলম্বে দেশে ফিরুক পড়ুয়ারা। একটি বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, “ইউক্রেনের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলির অনলাইন ক্লাস কবে শুরু হবে সে সম্পর্কে নিশ্চিত করা অবধি অপেক্ষা না করার পরামর্শ দিচ্ছে পড়ুয়াদের। এই বিষয়ে আগেই জানানো হয়েছে, দূতাবাস ভারতীয় শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রক্রিয়াকে সুগম করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিযুক্ত রয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণের অপেক্ষা না করে সাময়িকভাবে ইউক্রেন ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।” 

সমস্ত ভারতীয় ছাত্রদের, অস্থায়ীভাবে ইউক্রেন ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে ভারতীয় দূতাবাসের তরফে। এই পরিস্থিতিতে   যত দ্রুত সম্ভব ইউক্রেন ছাড়তে পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় পড়ুয়াদের। তাঁদের বলা হয়েছে, দেশে ফেরার তোড়জোড় শুরু করার।  কিভের ভারতীয় দূতাবাস আগেই দেশ ছাড়ার পরামর্শ দেয়। 

মঙ্গলবারই সেখান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে উড়েছে এয়ার  ইন্ডয়ার বিশেষ বিমান। আরও দুটি বিমান রওনা দেওয়ার কথা ২৪ ও ২৬ ফেব্রুয়ারি। এই বিষয়ে জরুরি ভিত্তিতে যোগাযোগ করতে বিদেশ মন্ত্রক ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খুলেছে। এই ফ্লাইটে জায়গা পেতে বুক করা যায় বুকিং এয়ার ইন্ডিয়ার বুকিং অফিস, ওয়েবসাইট, কল সেন্টার এবং অনুমোদিত ট্রাভেল এজেন্টের মাধ্যমে ।

ইউক্রেন সঙ্কট আরও ঘোরাল হল। ইউক্রেনের পূর্বপ্রান্তে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় ঢুকতে শুরু করল রাশিয়ার সেনা। সোমবারই রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দোনেত্‍স্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এ সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিন। তারপরই ইউক্রেনের পূর্বপ্রান্তে সেনা পাঠানো শুরু হয়।  যদিও মস্কোর দাবি, শান্তিরক্ষার জন্য রাশিয়ার সেনা ওই এলাকায় যাচ্ছে।  এই পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। ভারতের তরফে নিরাপত্তা পরিষদে কূটনৈতিক আলোচনার পথেই সমাধানের রাস্তা খোঁজার ওপর জোর দেওয়া হয়েছে।  যদিও রাশিয়ার এই পদক্ষেপকে কার্যত ইউক্রেন আক্রমণের প্রথম ধাপ হিসেবে দেখছে আমেরিকা ও ইউরোপিয় ইউনিয়ন।  

সেরা শিরোনাম

Road Accident: স্ত্রী'র শাড়ি কিনে আর ফেরা হল না বাড়িতে, দীপাবলির আগের রাতে স্কুটার চালককে পিষে দিল এসইউভি
Road Accident: স্ত্রী'র শাড়ি কিনে আর ফেরা হল না বাড়িতে, দীপাবলির আগের রাতে স্কুটার চালককে পিষে দিল এসইউভি
Train Accident: একই লাইনে দু'টি ট্রেন, একটির পিছনে সজোরে ধাক্কা আরেকটির, লাইনচ্যুত একাধিক বগি, মৃত ৪, আহত ৮৮ জন
একই লাইনে দু'টি ট্রেন, একটির পিছনে সজোরে ধাক্কা আরেকটির, লাইনচ্যুত একাধিক বগি, মৃত ৪, আহত ৮৮ জন
West Bengal News Live: দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget