এক্সপ্লোর

Demonetisation Five Year: নোটবাতিলের পাঁচ বছর পরও বেড়েই চলেছে নগদের পরিমাণ 

Five Year of Demonitisation: সংবাদসংস্থার খবর  অনুসারে, ডিজিটাল লেনদেন জনপ্রিয় হওয়ায় নগদের ব্যবহারে কিছুটা হলেও লাগাম পরানো গিয়েছে। যদিও নগদের ব্যবহারে বাড়বাড়ন্ত অব্যাহতই রয়েছে।

 

নয়াদিল্লি: ২০১৬-র ৮ নভেম্বর নোটবাতিলের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর পাঁচ বছর কেটে গিয়েছে। এরইমধ্যে বাজারে নগদের যোগান বেড়েই চলেছে। তবে এরইমধ্যে ধীর গতিতে এলেও ডিজিটাল লেনদেনও বাড়ছে। এখন আগের তুলনায় আগের তুলনায় অনেক বেশি মানুষ ক্যাশলেস লেনদেনকে বেছে নিয়েছেন।তবে নগদের ব্যবহার কমেনি। এমনই খবর সংবাদসংস্থা পিটিআইয়ের। 

নোট বাতিলের অন্যতম উদ্দেশ্য ছিল, নগদের ঢালাও ব্যবহার বন্ধ করে ডিজিটাল লেনদেনে গুরুত্ব আরোপ করা। কিন্তু নগদের ব্যবহার কমেনি। বিশেষ করে, গত অর্থ বছরে নগদের পরিমাণ বেড়েছে। করোনা বিপর্যয়ের কারণে স্বাভাবিক জনজীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ড বিভিন্নভাবে ব্যাহত হওয়ার পর  সাধারণ মানুষের মধ্যে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নগদ রাখার প্রবণতা দেখা দিয়েছে। 

সরকারি তথ্য, প্ল্যাস্টিক কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেসের মতো বিভিন্ন মোডে ডিজিটাল লেনদেনে বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)-এর ইউপিআই দেশে লেনদেনের একটা বড় মাধ্যম হয়ে উঠেছে। কিন্তু এরপরও নগদের ব্যবহারে ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে।  

পাঁচ বছর আগে পুরানো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। সংবাদসংস্থার খবর  অনুসারে, ডিজিটাল লেনদেন জনপ্রিয় হওয়ায় নগদের ব্যবহারে কিছুটা হলেও লাগাম পরানো গিয়েছে। যদিও নগদের ব্যবহারে বাড়বাড়ন্ত অব্যাহতই রয়েছে।  রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ২০১৬-র ৪ নভেম্বর নোটবাতিলের আগে নগদের পরিমাণ ছিল ১৭.৭৪ লক্ষ কোটি টাকা। ২০২১-র ২৯ নভেম্বরে এর পরিমাণ বেড়ে হয়েছে ২৯.১৭ লক্ষ কোটি টাকা। 

২০২০-এর ৩০ নভেম্বরের ২৬.৮৮ লক্ষ টাকা থেকে নগদের পরিমাণ ২০২১-এর ২৯ অক্টোবরে ২,২৮,৯৬৩ কোটি টাকা বেড়েছে। ২০২০-র ৩০ অক্টোবর বছরে নগদের বৃদ্ধির পরিমাণ ছিল ৪,৫৭,০৫৯ কোটি টাকা। ২০১৯-র ১ নভেম্বর পর্যন্ত এক বছরে নগদের পরিমাণ বেড়েছিল ২,৮৪,৪৫১ কোটি টাকা। ব্যাঙ্ক নোটের মূল্য ও পরিমাণ ২০১৯-২০-র যথাক্রমে  ১৪.৭ শতাংশ ও ৬.৬ শতাংশ থেকে বেড়ে ২০২০-২১ এ হয়েছে যথাক্রমে ১৬.৮ শতাংশ ও ৭.২ শতাংশ। ২০২০-২১ এ মানুষের হাতে নগদের পরিমাণ বেড়েছে কোভিড অতিমারী পরিস্থিতিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। 

২০১৪-র অক্টোবর থেকে ২০১৬-র অক্টোবর পর্যন্ত নগদের বার্ষিক গড়় বৃদ্ধির হার ছিল ১৪.৫১ শতাংশ। 

সংসদের শেষ অধিবেশনে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, অর্থনীতিতে ব্যাঙ্কনোটের পরিমাণ সার্বিকভাবে নির্ভর করে জিডিপি বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, নগদহীন লেনদেনের বৃদ্ধির মতো বিষয়ের ওপর নির্ভরশীল। ২০২০-২১ এর কোভিড বিপর্যয়ের বছর ছাড়া দেশের অর্থনীতি ইতিবাচক ভাবে বৃদ্ধি পেয়েছে। 

 

 

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর মুখে সোনার দামে বড় বদল, ক্রেতাদের মুখে ফুটবে হাসি? আজ কত দরে বিকোচ্ছে?
পুজোর মুখে সোনার দামে বড় বদল, ক্রেতাদের মুখে ফুটবে হাসি? আজ কত দরে বিকোচ্ছে?
PNG Hydrogen Blending : পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
Netflix Layoffs : পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget