এক্সপ্লোর

Russian Oil: ‘রাশিয়ার থেকে তেল কিনবে না ভারত’, দিল্লির দাবি উড়িয়ে ফের মন্তব্য ট্রাম্পের

Donald Trump: শুক্রবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক মধ্য়াহ্নভোজ ছিল ট্রাম্পের।

নয়াদিল্লি: ভারত রাশিয়ার থেকে আর তেল কিনবে না বলে ফের দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর জন্য রাশিয়ার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। ইতিমধ্যেই রাশিয়ার থেকে তেল কেনা কমিয়েছে ভারত। আগামীতে রাশিয়ার থেকে অশোধিত তেল কেনা বন্ধ করে দেবে। (Donald Trump)

শুক্রবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক মধ্য়াহ্নভোজ ছিল ট্রাম্পের। জেলেনস্কির সামনেই এমন মন্তব্য করেন ট্রাম্প। তাঁকে বলতে শোনা যায়, “ভারত রাশিয়ার থেকে তেল কিনবে না। হাঙ্গেরি ফেঁসে গিয়েছে কারণ পাইপলাইন রয়েছে ওদের। বহু বছর ধরেই আছে। কিন্তু ভারত রাশিয়ার থেকে তেল কিনবে না। ইতিমধ্যেই তেল কেনা কমিয়ে দিয়েছে, পিছু হটতে শুরু করেছে। ৩৮ শতাংশের মতো তেল কিনেছে ওরা। কিন্তু আর কিনবে না।” (Russian Oil)

যুদ্ধ পরিস্থিতিতে নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার তেল কেনার শাস্তিস্বরূপই ভারতের উপর দুই দফায় ৫০ শতাংশ শুল্ক বসিয়েছিলেন ট্রাম্প। সেই নিয়ে প্রাথমিক টানাপোড়েনের পর সম্প্রতি ফের আলোচনা শুরু হয়েছে দুই দেশের মধ্যে। সেই আবহেই কয়েক দিন আগে মুখ খোলেন ট্রাম্প। জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে আশ্বস্ত করেছেন। কথা দিয়েছেন যে আর রাশিয়ার থেকে তেল কিনবেন না। 

কয়েক দিন আগে ট্রাম্পকে বলতে শোনা যায়, “রাশিয়ার থেকে ভারতের তেল কেনার সিদ্ধান্তে অখুশি ছিলাম আমি। আজ মোদি আমাকে আশ্বস্ত করেছেন যে আর রাশিয়ার থেকে তেল কিনবেন না। অনেক বড় পদক্ষেপ। উনি আর তেল কিনবেন না। একবারেই এটা হবে না। কিছুটা সময় লাগবে। তবে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে।”

ট্রাম্পের ওই মন্তব্য যদিও সেই সময় খারিজ করে দিয়েছিল ভারত। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, ওই মর্মে কোনও কথাই হয়নি ট্রাম্প ও মোদি মধ্যে। এমনকি যেদিন মোদির সঙ্গে ফোনে কথা হয়েছিল বলে দাবি করেন ট্রাম্প, সেই দিন দুই রাষ্ট্রনেতার মধ্যে কথাই হয়নি বলে জানায় দিল্লি। রাশিয়ার থেকে তেল কেনার ক্ষেত্রে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানানো হয়। কিন্তু ট্রাম্প নিজের অবস্থান থেকে সরছেন না। ভারত রাশিয়ার থেকে তেল কিনবে না বলে ফের দাবি করলেন। এ নিয়ে ভারতের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Silver Price : সুযোগ হাতছাড়া ! ফের বাড়ল সোনা ও রুপোর দাম, কত টাকা খসবে আজ ?
সুযোগ হাতছাড়া ! ফের বাড়ল সোনা ও রুপোর দাম, কত টাকা খসবে আজ ?
Home Loan: ৫০ লক্ষ টাকা হোম লোন নিতে গেলে মাসে কত টাকা স্যালারি হওয়া প্রয়োজন জানেন কি?
৫০ লক্ষ টাকা হোম লোন নিতে গেলে মাসে কত টাকা স্যালারি হওয়া প্রয়োজন জানেন কি?
Nifty 50 Prediction : জুলাইতেই ২৫ হাজার ছোঁবে নিফটি ৫০ ? কোথায় বিনিয়োগে বেশি লাভ ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
জুলাইতেই ২৫ হাজার ছোঁবে নিফটি ৫০ ? কোথায় বিনিয়োগে বেশি লাভ ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
TCS Q1 Results 2026 : TCS-এ বড় খবর ! নিট লাভ বাড়ল ৫ শতাংশ, একটা শেয়ার থাকলে পাবেন ১২ টাকা 
TCS-এ বড় খবর ! নিট লাভ বাড়ল ৫ শতাংশ, একটা শেয়ার থাকলে পাবেন ১২ টাকা 

ভিডিও

Susmita Deb :
APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget