এক্সপ্লোর

Economic Crisis: ট্রাম্পের এক সিদ্ধান্তেই বিশ্বজুড়ে অর্থনৈতিক সঙ্কটের মেঘ ! আমেরিকাও ডুবতে পারে অন্ধকারে

Donald Trump: OECD-র এই রিপোর্ট অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ২০২৫ সালে ১.৬ শতাংশ হারে বেড়েছে। যেখানে ২০২৫ সালের মার্চ মাসের জন্য এর অনুমান করা হয়েছিল ২.২ শতাংশ।

Donald Trump: ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি এবং বৈশ্বিক অনিশ্চয়তার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্ব অর্থনীতির গতি অনেকটাই ধীর হয়ে গিয়েছে। অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন (OECD) সম্প্রতি আমেরিকার গ্রোথ রেটের (Economic Crisis) পূর্বাভাস অনেকটাই কমিয়ে দিয়েছে, এমনকী শুধু আমেরিকা নয় গোটা বিশ্বের আর্থিক গ্রোথ রেট কমিয়ে দিয়েছে এই সংস্থার সাম্প্রতিক রিপোর্ট।

আমেরিকার গ্রোথ রেট ২.২ শতাংশ থেকে কমে এসেছে ১.৬ শতাংশে

OECD-র এই রিপোর্ট অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ২০২৫ সালে ১.৬ শতাংশ হারে বেড়েছে। যেখানে ২০২৫ সালের মার্চ মাসের জন্য এর অনুমান করা হয়েছিল ২.২ শতাংশ। ২০২৬ সালের জন্যও এই গ্রোথ রেটের পূর্বাভাস কমে এসেছে ১.৫ শতাংশে। এই রিপোর্টে বলা হয়েছে যে, আমেরিকার নানাবিধ বাণিজ্যিক নীতির অস্থিরতা, কঠোর অভিবাসন নীতি, সরকারি কর্মীর সংখ্যা হ্রাস, আর এই শুল্ক আরোপ সব মিলিয়ে সেখানকার মানুষদের বিনিয়োগ ও কনসাম্পশনে বড় প্রভাব ফেলেছে।

বৈশ্বিক গ্রোথ রেটও কমেছে

OECD সংস্থা তাদের এই সাম্প্রতিক রিপোর্টে বৈশ্বিক অর্থনৈতিক গ্রোথের হারও কমিয়েছে পূর্বাভাসে। এখন বৈশ্বিক গ্রোথ ২০২৫ এবং ২০২৬ সালের জন্য ২.৯ শতাংশ ধরা হয়েছিল যা এর আগে ছিল ৩.১ শতাংশ ও ৩ শতাংশ। মূলত অর্থনৈতিক গ্রোথ রেট কমেছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। অন্যান্য দেশেও এই অর্থনৈতিক গ্রোথ রেট কমেছে।

শুল্ক নীতির জন্য অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে

রিপোর্ট জানাচ্ছে ২০২৫ সালের মে মাস থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক নীতি আরোপ করেছেন, তা গ্রাহক ও ব্যবসায়িক সেক্টরের ভরসা কমে এসেছে। সম্প্রতি কিছু শুল্ক নীতির মামলা যদিও মার্কিন আদালতে স্থগিত হয়েছে, পরে তা আবার চালু হয়। ট্রাম্পের প্রশাসন এখন পরিকল্পনা করছে যাতে স্টিলের উপরে ৫০ শতাংশ শুল্ক আরোপ করতে চলেছে।

প্রযুক্তিতে আশার আলো

অর্থনৈতিক সমৃদ্ধির দিক খানিক স্তিমিত হয়ে গেলেও, প্রযুক্তির ক্ষেত্রে আশার আলো দেখা যাচ্ছে। OECD বিশ্বাস করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, কোয়ান্টাম কম্পিউটিং ইত্যাদি ক্ষেত্রে মার্কিন মুলুকে ব্যাপক সমৃদ্ধি আসছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Gold Price Today: সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget