এক্সপ্লোর

Donald Trump: 'বন্ধু ট্রাম্প এবার শত্রু ভারতের' ? করতে চলেছেন এই কাজ

Indian Economy: সম্প্রতি ট্রাম্পের এক ইন্টারভিউয়ের পরই প্রকাশ্যে এসেছে এই খবর। যা ভারতের অর্থনীতির জন্য খুব একটা সুখকর নয়। জানেন কি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট (US President) ?

Indian Economy:  আশা পরিণত হতে পারে আশঙ্কায় ! ভারত (India) বন্ধু হিসাবে পরিচিত ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) হতে পারেন শত্রু। সম্প্রতি ট্রাম্পের এক ইন্টারভিউয়ের পরই প্রকাশ্যে এসেছে এই খবর। যা ভারতের অর্থনীতির জন্য খুব একটা সুখকর নয়। জানেন কি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট (US President) ?

কী কারণে ভারতের চিন্তা বাড়াচ্ছেন ট্রাম্প
মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, ভারত আমেরিকান কোম্পানিগুলির ওপর প্রচুর শুল্ক আরোপ করে। যার পাল্টা আমেরিকা ভারতের ওপর হাই ট্যাক্স নীতি চালু করবে। কিছু মার্কিন পণ্য আমদানির সময় ভারতের ওপর এই  শুল্ক আরোপ করার ইচ্ছে প্রকাশ করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেছেন, "এটি পারস্পরিক বিষয়। যদি ওরা আমাদের থেকে বেশি ট্যাক্স নেয়, তাহলে আমরা ওদের থেকে সম পরিমাণ ট্যাক্স নেব। বেশিরভাগ ক্ষেত্রে, ওরা আমাদের বেশি ট্যাক্স নিচ্ছে, কিন্তু আমরা ওদের সেই তুলনায় ট্যাক্স নিইনি।" 

ট্রাম্প  কী বলেছেন
চিনের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেছেন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলি কিছু মার্কিন পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ করে।"পারস্পরিক' শব্দটি আন্তর্জাতিক বামিজ্যে মূল বিষয়। ভারতের মতো দেশ যদি আমাদের কাছ থেকে 100% চার্জ নেয়, তাহলে তার বিনিময়ে আমরা কি কিছু নেব না? ওরা আমাদের সাইকেল পাঠায়, আমরাও তাদের সাইকেল পাঠাই।

এর জন্য ওরা আমাদের 100, 200 চার্জ করে। ভারত অনেক ট্যাক্স চার্জ করে। ব্রাজিলও একই কাজ করে। যদি তারা আমাদের চার্জ করতে চায়, তাহলে ঠিক আছে, আমরা তাদের ক্ষেত্রে একই চার্জ করব। " ট্রাম্প মার-এ-লাগোতে একটি সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন।

এই বিষয়ে হোয়াইট হাউসের কী মত
এক প্রশ্নের জবাবে ট্রাম্পের বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেছেন, "পারস্পরিক বোঝাপড়া হবে ট্রাম্প প্রশাসনের মূল বিষয়। আপনি আমাদের সঙ্গে যেভাবে আচরণ করবেন, আমারাও সেই দেখে ঠিক করব আপনার সঙ্গে কেমন আচরণ করা উচিত।"

কেন ট্রাম্পের এই হুঁশিয়ারি
বিশ্বের অর্থনৈতিক মানচিত্র বলছে, মার্কিন ডলার এখনও পর্যন্ত আন্তর্জাতিক ব্যবসায় সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রা। অতীতে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও টিকে আছে এই মুদ্রা। যদিও বর্তমান বিশ্বে অন্যান্য উন্নয়নশীল দেশগুলি বিশ্বব্যাপী অর্থনীতিতে আমেরিকার আধিপত্য নিয়ে বিরক্ত। সেই কারণেই আন্তর্জাতিক বাণিজ্যে নতুন মুদ্রা চাইছে উন্নয়নশীল দেশগুলি।

ঠিক কী বলেছেন ট্রাম্প
একটি ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেছেন, "আমাদের এই দেশগুলির কাছ থেকে একটি প্রতিশ্রুতি প্রয়োজন। তারা যেন শক্তিশালী মার্কিন ডলার বদলের জন্য একটি নতুন ব্রিকস মুদ্রা তৈরি না করে। যদি তারা এই কাজ করে, তাহলে তারা 100% শুল্কের মুখোমুখি হবে। পাশাপাশি শক্তিশালী মার্কিন অর্থনীতিতে পণ্য বিক্রির বিষয় ভুলে যেতে হবে তাদের।''

SBI Scam Alert: সাবধান ! স্টেট ব্যাঙ্কের এই ভিডিয়ো দেখে বিনিয়োগ করছেন ? সতর্ক করল SBI

সেরা শিরোনাম

How To Make 5 Crore: পৈতৃক সম্পত্তি নেই, তাও মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগেই জমাতে পারেন কোটি কোটি টাকার পোর্টফোলিও!
পৈতৃক সম্পত্তি নেই, তাও মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগেই জমাতে পারেন কোটি কোটি টাকার পোর্টফোলিও!
Retail Inflation: রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget