এক্সপ্লোর

Dreamfolks Services IPO: ড্রিমফোক্স সার্ভিসেস আইপিও-র দুরন্ত দৌড়, প্রথম দিনেই ওভারসাবস্ক্রাইব করল বিনিয়োগকারীরা

Share Market Update: শেয়ার বাজারে অভিষেকেই দারুণ শুরু করল ড্রিমফোক্স সার্ভিসেস-এর আইপিও (Dreamfolks Services IPO)। প্রথম দিনেই চাহিদা ছিল তুঙ্গে।

Share Market Update: শেয়ার বাজারে অভিষেকেই দারুণ শুরু করল ড্রিমফোক্স সার্ভিসেস-এর আইপিও (Dreamfolks Services IPO)। প্রথম দিনেই চাহিদা ছিল তুঙ্গে। যার জেরে স্টকে আস্থা রাখলেন বিনিয়োগকারীরা। দিনের শেষে ওভার সাবস্ক্রাইব হল আইপিও (IPO)।

Dreamfolks Services IPO: মূলত, এয়ারপোর্ট সার্ভিস অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে Dreamfolks Services Ltd। কোম্পানি তিন দিনের ইনিশিয়াল পাবলিক অফার(IPO) শুরু করেছে। যেখানে প্রাইস ব্যান্ড রাখা হয়েছে ৩০৮-৩২৬ টাকা। আজই বাজারে সর্বসাধারণের জন্য খোলা হয়েছে আইপিও। কোম্পানির এই ইস্যু ২৬ অগাস্ট শুক্রবার বন্ধ হয়ে যাবে।

বুধবার নিলামের প্রথম দিন বিকেল ৩টে ২৫ পর্যন্ত ইস্যুটি ১.৪৫ বার ওভারসাবস্ক্রাইব করা হয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জের ডেটা বলছে, খুচরো বিনিয়োগকারীদের বিভাগে এই আইপিও ৬.৫৭ গুণ ওভারবুক হয়েছে। NII বিভাগে স্টক বিড করা হয়েছে ০.৬৬ গুণ। যা এই আইপিওর প্রতি বিনিয়োগকারীদের আস্থা প্রমাণ করে। 

Share Market Update: বাজারের তথ্য বলছে, মঙ্গলবার কোম্পানি তার প্রাথমিক শেয়ার বিক্রির আগে অ্যাঙ্কর বিনিয়োগকারীদের কাছ থেকে ২৫৩ কোটি টাকা তুলেছে। বিএসই-র ওয়েবসাইটের বিবৃতি অনুসারে, কোম্পানি ৭.৭৬ কোটি শেয়ার অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য রেখেছিল। যেখানে প্রতি শেয়ারের মূল্য রাখা হয়েছিল ৩২৬ টাকা।

Dreamfolks Services IPO সম্পূর্ণরূপে প্রোমোটার লিবারথা পিটার কাল্লাট, দীনেশ নাগপাল ও মুকেশ যাদবের ১.৭২ কোটি পর্যন্ত ইক্যুইটি শেয়ারের একটি অফার ফর সেল (OFS)৷ পাবলিক ইস্যু কোম্পানির পেইড-আপ ইক্যুইটি শেয়ার মূলধনের ৩৩ শতাংশ পোস্ট অফার গঠন করবে।

বাজার পর্যবেক্ষকদের মতে, ড্রিমফোক্স সার্ভিসের শেয়ার আজ গ্রে মার্কেটে ৬২ টাকার প্রিমিয়ামে (GMP) পাওয়া যাচ্ছে। কোম্পানির শেয়ারগুলি ৬ সেপ্টেম্বর, ২০২২ মঙ্গলবার BSE ও NSE-তে তালিকাভুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

Stock Market Update : কোম্পানির এই পারফরম্যান্স নিয়ে আগে থেকেই আশাবাদী ছিল 'জয়নাম ব্রোকিং'। আইপিও নোটে আগেই তারা বলেছে, “আমরা নিম্নলিখিত মানদন্ডের উপর এই আইপিওতে সাবস্ক্রাইব করার পরামর্শ দিয়েছি। কোম্পানিটি যে লাভজনক সংস্থা, এই বিষয়ে কোনও সন্দেহ নেই। কোনও ঋণ ছাড়াই এটি একটি লাভজনক কোম্পানি। ট্র্যাভেলিং ইন্ডাস্ট্রি মহামারীর পরে ক্ষত ভরতে ব্যস্ত। মনে রাখতে হবে, এই কোম্পানির কোনও প্রাইভেট ইক্যুইটি নেই। যেটা চিন্তার তা হল, এটি একটি 'হাই ভ্যালুয়েশনের' কোম্পানির। এটি এই কোম্পানির ক্ষেত্রে একমাত্র উদ্বেগের বিষয়। তবে এই বিভাগে কোম্পানির কোনও প্রতিযোগী নেই। মূল কথা বলতে গেলে, ভারতে কোম্পানির কোনও সমকক্ষ সংস্থা নেই। কেবল চিন ও ব্রিটেনে এর প্রতিযোগী সংস্থা রয়েছে।'' 

DreamFolks আসলে যাত্রীদের জন্য একটি উন্নত বিমানবন্দরের অভিজ্ঞতা দিয়ে থাকে। এর প্রযুক্তি প্ল্যাটফর্ম ব্যবহার করে কোম্পানি বিমনাবন্দর সম্পর্কিত পরিষেবা যেমন লাউঞ্জ, খাদ্য-পানীয়, স্পা, বিমানবন্দর থেকে স্থানান্তর, ট্রানজিট হোটেল বা ন্যাপ রুম অ্যাক্সেস ও ব্যাগেজ স্থানান্তরের মতো পরিষেবাগুলি দেয় গ্রাহকদের।

আরও পড়ুন : ১০০০ টাকা জরিমানা দিতে হবে এই পদ্ধতি মেনে , তবে জুড়বে প্যানের সঙ্গে আধার কার্ড

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget