এক্সপ্লোর

Egg Expiry Date:  ডিমে রাখতে হবে মেয়াদ উত্তীর্ণের তারিখ, নতুন নির্দেশিকা সরকারের, এই তারিখ থেকে লেখা বাধ্যতামূলক

Yogi Adityanath : ১ এপ্রিল থেকে কড়া নিয়ম প্রযোজ্য হচ্ছে এই রাজ্য়ে। কোনওভাবে নিয়ম না মানলে আইনি ব্যবস্থার মুখে পড়তে হবে বিক্রেতাদের।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ১ এপ্রিল থেকে ডিমের গায়ে উৎপাদনের ও মেয়াদ শেষের তারিখ বাধ্যতামূলক।
  • অসাধু ব্যবসায়ীদের পুরনো ডিম বিক্রি রোধে এই নতুন নিয়ম আনা হয়েছে।
  • নিয়ম না মানলে ডিম বাজেয়াপ্ত ও 'খাওয়ার অনুপযুক্ত' সিল মারা হবে।
  • উষ্ণতা ভেদে ডিম ২ থেকে ৫ সপ্তাহ পর্যন্ত ভালো থাকতে পারে।

Yogi Adityanath :  সাবধান ! এবার ডিমের গায়েও থাকবে ‘এক্সপায়ারি ডেট’, ১ এপ্রিল থেকে কড়া নিয়ম প্রযোজ্য হচ্ছে এই রাজ্য়ে। কোনওভাবে নিয়ম না মানলে আইনি ব্যবস্থার মুখে পড়তে হবে বিক্রেতাদের।
 
এই রাজ্যে কড়া বার্তা সরকারের
বাজারে গিয়ে ডিম কেনার সময় এবার কেবল দাম যাচাই করলেই চলবে না, দেখে নিতে হবে ডিমের গায়ে লেখা তারিখও। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার ডিমের গুণমান বজায় রাখতে ও জনস্বার্থ রক্ষায় এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ এপ্রিল, ২০২৬ থেকে উত্তরপ্রদেশে প্রতিটি ডিমের গায়ে তার উৎপাদনের তারিখ (Laying Date) এবং মেয়াদ শেষের তারিখ (Expiry Date) লেখা থাকা বাধ্যতামূলক হচ্ছে।

কেন এই নতুন নিয়ম ?
খাদ্য সুরক্ষা ও পশুপালন দফতরের মতে, অনেক সময় অসাধু ব্যবসায়ীরা পুরনো ডিমকে টাটকা বলে বাজারে চালিয়ে দেন। এতে সাধারণ মানুষের স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে। নতুন এই নিয়মের ফলে:

কী সুবিধা হবে ক্রেতাদের
ক্রেতারা সহজেই বুঝতে পারবেন ডিমটি কতটা টাটকা। পাশাপাশি খামার থেকে খুচরো দোকান পর্যন্ত ডিম বাজারে আনার বিষয়ে স্বচ্ছতা বজায় থাকবে। এখন থেকে পুরনো বা পচা ডিম বিক্রির কারবার বন্ধ হবে।

নিয়ম না মানলে কঠোর শাস্তি
সরকার জানিয়েছে, ১ এপ্রিলের পর থেকে যদি কোনও খামার মালিক বা ব্যবসায়ী এই নিয়ম না মানেন, তবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
১. পণ্য বাজেয়াপ্ত: তারিখ ছাড়া ডিম পাওয়া গেলে তা সরাসরি নষ্ট করে দেওয়া হতে পারে।
২. নিষিদ্ধ ঘোষণা: সেই ডিমের গায়ে ‘মানুষের খাওয়ার অনুপযুক্ত’ বা "Unfit for human consumption" সিল মেরে দেওয়া হবে, যার ফলে বিক্রেতাকে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

ডিম কতদিন টাটকা থাকে ?
গবেষণা বলছে, ডিম সংরক্ষণের সময়সীমা তাপমাত্রার ওপর নির্ভর করে:

১ সাধারণ তাপমাত্রায় (৩০° সে.): প্রায় ২ সপ্তাহ পর্যন্ত ডিম ভালো থাকে।

২ কোল্ড স্টোরেজে (২-৮° সে.): প্রায় ৫ সপ্তাহ বা তার বেশি সময় পর্যন্ত ডিম খাওয়া নিরাপদ।

পশুপালন দফতরের অতিরিক্ত মুখ্য সচিব মুকেশ মেশরাম জানিয়েছেন, এতদিন এই বিষয়ে সঠিক নজরদারির অভাব ছিল। তবে নতুন এই নিয়ম ক্রেতাদের সচেতনতা বাড়াতে এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বড় ভূমিকা নেবে। ক্রেতাদের মতে, এই নতুন নির্দেশিকা গ্রাহকদের মনেও সচেতনাতার পাঠ দেবে। এই জন্য যোগী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।

Frequently Asked Questions

উত্তরপ্রদেশে ডিমের গায়ে কবে থেকে মেয়াদ শেষের তারিখ লেখা বাধ্যতামূলক হচ্ছে?

উত্তরপ্রদেশে ১ এপ্রিল, ২০২৬ থেকে প্রতিটি ডিমের গায়ে উৎপাদনের তারিখ ও মেয়াদ শেষের তারিখ লেখা বাধ্যতামূলক হচ্ছে।

এই নতুন নিয়মের ফলে ক্রেতারা কী সুবিধা পাবেন?

ক্রেতারা সহজেই ডিম কতটা টাটকা তা বুঝতে পারবেন। পুরনো বা পচা ডিম বিক্রির কারবার বন্ধ হবে।

নিয়ম না মানলে বিক্রেতাদের কী শাস্তি হতে পারে?

নিয়ম না মানলে ডিম বাজেয়াপ্ত করে নষ্ট করে দেওয়া হতে পারে বা 'মানুষের খাওয়ার অনুপযুক্ত' সিল মেরে বিক্রি বন্ধ করে দেওয়া হতে পারে।

সাধারণ তাপমাত্রায় ডিম কতদিন পর্যন্ত ভালো থাকে?

সাধারণ তাপমাত্রায় (৩০° সে.) ডিম প্রায় ২ সপ্তাহ পর্যন্ত ভালো থাকে।

সেরা শিরোনাম

IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
Reliance Industries 1977 IPO : কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি
কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি
Gold Price : পুজোর আগে আজ চতুর্থীতেই অনেকটা কমল সোনার দাম ! আজ কত টাকা প্রতি গ্রাম?
পুজোর আগে আজ চতুর্থীতেই অনেকটা কমল সোনার দাম ! আজ কত টাকা প্রতি গ্রাম?
Tata Trusts Dispute: Tata গ্রুপের অন্দরে টানাপোড়েন চরমে, জল গড়াল আদালতে, ক্যাভিয়েট দাখিল করলেন নোয়েল টাটা ও ছেলে নেভিল
Tata গ্রুপের অন্দরে টানাপোড়েন চরমে, জল গড়াল আদালতে, ক্যাভিয়েট দাখিল করলেন নোয়েল টাটা ও ছেলে নেভিল

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget