এক্সপ্লোর

Elon Musk India Visit: এলন মাস্কের ভারত সফর স্থগিত ! মোদির সঙ্গে এখনই হবে না বৈঠক

Tesla In India: আপাতত ভারত সফরে আসছেন না টেসলা প্রধান এলন মাস্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন না তিনি।


Tesla In India: টেসলা নিয়ে সব জল্পনায় জল ! আপাতত ভারত সফরে আসছেন না টেসলা প্রধান এলন মাস্ক (Elon Musk)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে বৈঠক করবেন না তিনি। নিজেই এক্স হ্যান্ডেলে এই খবর নিশ্চিত করেছেন মাস্ক।

ভারত সফর নিয়ে কী বলছেন মাস্ক

এক্স হ্যান্ডেলে শুক্রবার রাতে মাস্ক লিখেছেন, দুর্ভাগ্যবশত এখন টেসলায় কিছু বাধ্যবাধকতার জন্য ভারত সফর স্থগিত করতে হচ্ছে তাঁকে। যদিও চলতি বছরের শেষের দিকেই ভারতে আসার জন্য তাকিয়ে রয়েছেন তিনি। 

কেন মাস্কের বৈঠক ঘিরে এত আশা

ভারত সফরে নতুন স্পেস স্টার্টআপগুলির সঙ্গে বৈঠক করার কথা ছিল টেসলা প্রধানের। সবথেকে বড় বিষয়, ভারতে 'মেক ইন ইন্ডিয়া'র ব্রিগেডে নাম লেখানোর কথা ছিল টেসলার। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দেশে টেসলার কারখানা গড়ার কথা ছিল মাস্কের। এ ছাড়াও বেশকিছু আলাদা পরিকল্পনা নিয়ে সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক ছিল তাঁর। বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ি বাজারকে লক্ষ্য় করেই ভারত সফরে আসার কথা ছিল মাস্কের। যদিও আপাতত থমকে গেল সব পরিকল্পানা। 

১০ শতাংশের বেশি কর্মী ছাঁটাই

সম্প্রতি, টেসলা মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের বাজারে বিক্রির মন্দার সঙ্গে লড়াই করছে। যার জেরে কোম্পানি ১০ শতাংশের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে।কোম্পানি ইন্টারনাল ইমেলে তার বিশ্বব্যাপী কর্মশক্তির ১০ শতাংশের বেশি ছাঁটাই করবে বলে জানিয়েছে। সূত্রের খবর, গত কয়েক মাস ধরে এই বিষয়ে কোম্পানির মধ্যে কথাবার্তা চলছিল। ছাঁটাই দেখে মনে হচ্ছে, হয়তো এক রাউন্ড ছাঁটাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে সংস্থা। শোনা যাচ্ছে, টেসলা পরিচালকমণ্ডলীর সদস্য়দের দলের সদস্যদের রিভিউ অ্যাপ্রাইজাল বন্ধ রাখতে বলেছিলেন। এরফলে কিছু কর্মচারীর বার্ষিক রিভিউ বাতিল করে স্টক রিওয়ার্ড বন্ধ করা হয়েছে। 

কী কাজ বন্ধ করেছে কোম্পানি
টেসলা ইতিমধ্যেই গিগাফ্যাক্টরি সাংহাইতেও উৎপাদন কমিয়ে দিয়েছে। এতদিন গুজব ভাবলেও এখন এই খবরগুলি নিশ্চিত করা হয়েছে। কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, মাস্কের পাঠানো একটি কোম্পানি-ব্যাপী ইমেলে সম্প্রতি ফাঁস হয়ে যায়। তারপরই এই বিষয়ে জানা গেছে। কিছু কর্মচারীকে ইতিমধ্যেই সিস্টেমে  লক আউট করা হয়েছে। অন্তত তেমনই রিপোর্ট সামনে আসছে।

 

আরও পড়ুন: Tesla Layoffs: ১০ শতাংশের বেশি কর্মী ছাঁটাই, এবার টেসলায় কাজ হারাবেন বহু

 

সেরা শিরোনাম

Know Your Customer: ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget