এক্সপ্লোর

Elon Musk: সঙ্কটে এলন মাস্কের 'এক্স', বাজারমূল্য কমল ৭৫ শতাংশ; কী পদক্ষেপ করবেন মাস্ক ?

X Market Value: টাকা ডুবছে এলন মাস্কের (Elon Musk)। 'এক্স'-এর বাজার মূল্য এখন ৭৫ শতাংশ কমে গিয়েছে অর্থাৎ এক চতুর্থাংশ দাম কমেছে। শুধু এলন মাস্কই নয়, আরও অন্যান্য বিনিয়োগকারীরাও চিন্তায় রয়েছেন।

Twitter: জনপ্রিয় সমাজমাধ্যম 'এক্স' যা আগে টুইটার নামে খ্যাত ছিল এখন ঘোর সঙ্কটে। টেসলা এবং স্পেস এক্সের মালিক ও সিইও এলন মাস্ক যে পরিমাণ অর্থ দিয়ে এই টুইটার কিনেছিলেন, সেই বাজার মূল্য এখন পড়তির দিকে। টাকা ডুবছে এলন মাস্কের (Elon Musk)। 'এক্স'-এর বাজার মূল্য এখন ৭৫ শতাংশ কমে গিয়েছে অর্থাৎ এক চতুর্থাংশ দাম কমেছে। এই কারণে শুধু এলন মাস্কই নয়, আরও অন্যান্য বিনিয়োগকারীরাও (X Handle) চিন্তায় রয়েছেন। এই বাজারমূল্য কমা যদি চলতে থাকে, তাহলে বড় কোনও পদক্ষেপ করতে হতে পারে এলন মাস্ককে।

বিরাট ক্ষতি হয়েছে এলন মাস্কের

ফিডেলিটি ব্লুচিপ গ্রোথ ফান্ডের একটি প্রতিবেদনে দেখা যাচ্ছে যে এলন মাস্ক টুইটার কিনেছিলেন ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে। এই সময়ে ফিডেলিটি সংস্থার পক্ষ থেকেও ১৯.৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছিল এই টুইটারে। কিন্তু ২০২৪ সালের জুলাই মাসে ফিডেলিটির শেয়ারের মূল্য কমে এসেছে ৫.৫ বিলিয়ন ডলারে। প্রতিবেদন অনুসারে এক্স-এর বাজার মূল্য ৯.৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে। এইভাবেই বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি এলন মাস্কেরও ৩৪ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

রেভিনিউ অর্ধেক হয়ে গিয়েছে, বিজ্ঞাপন থেকেও কমেছে আয়

এক্স এখন আর পাবলিকলি ট্রেডেড সংস্থা নেই। এই অবস্থায় এই সংস্থার বাজারমূল্য বের করা খুব কঠিন ব্যাপার। কিন্তু এই সংস্থার বিনিয়োগকারীরা ক্রমাগত এই সংস্থার বাজারমূল্যের ব্যাপারে তথ্য জানিয়ে গিয়েছেন। ফিডেলিটি এক্স-এর বাজারমূল্য ক্রমাগত কমিয়ে এনেছে। এইবারে ফিডেলিটি এক্স-এর বাজারমূল্য ৭৮.৭ শতাংশ কমিয়েছে। এর আগে জানুয়ারি ও মার্চ মাসেও এক্সের বাজারমূল্য কমে গিয়েছিল। ২০২৩ সালে এক্স ২.৫ বিলিয়ন ডলার রাজস্ব আদায় করেছিল যা ২০২২ সালে সংগৃহীত রাজস্বের অর্ধেক ছিল। মোট আয়ের ৭৫ শতাংশ ছিল বিজ্ঞাপনী সেলস থেকে।

এক্সের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন

খরচ কমানোর জন্য ইতিমধ্যেই এক্সের সান ফ্রান্সিসকোর অফিস বন্ধ হয়ে গিয়েছে। এছাড়া বহু কর্মীকে এখানে সেখানে পাঠানো হয়েছে। সকলের মনেই এই সমাজমাধ্যমের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন জেগেছে। ফিডেলিটি ছাড়াও এই সংস্থার বিনিয়োগকারীদের মধ্যে আছেন বিল অ্যাকম্যান এবং তার পুত্র ডিডি কম্ব। এরই মধ্যে ডিডি কম্বের উপর মানব পাচারের অভিযোগ উঠেছে। ফলে অদূর ভবিষ্যতে এই সমাজমাধ্যম বন্ধ হয়ে যাবে কিনা তা নিয়েই চিন্তিত কর্মী ও বিনিয়োগকারী সকলে।

আরও পড়ুন: Iran Israel War: ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব ! লাফিয়ে বাড়ছে অপরিশোধিত তেলের দাম, ভারতে কী হবে ?

সেরা শিরোনাম

Bank Holidays December : ডিসেম্বরে এই দিনগুলিতে ব্যাঙ্কে গিয়ে কাজ হবে না, ১০ দিন ছুটি, রইল পুরো লিস্ট
ডিসেম্বরে এই দিনগুলিতে ব্যাঙ্কে গিয়ে কাজ হবে না, ১০ দিন ছুটি, রইল পুরো লিস্ট
BSNL Recharge Plan : যতখুশি কলিংয়ের সঙ্গে আনলিমিটেড ডেটা, BSNL আনল এই মাসিক প্ল্যান, দাম কত ?
যতখুশি কলিংয়ের সঙ্গে আনলিমিটেড ডেটা, BSNL আনল এই মাসিক প্ল্যান, দাম কত ?
Today Gold Price: এক ধাক্কায় ৪০০০ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দাম কত হল ? বিয়ের মরশুমে চিন্তায় গয়নাপ্রেমীরা
এক ধাক্কায় ৪০০০ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দাম কত হল ? বিয়ের মরশুমে চিন্তায় গয়নাপ্রেমীরা
Indian Stock Market: আমেরিকার বাজার পড়ার পরই হু হু করে বাড়ল ভারতের বাজার, পিছনে ঠিক কোন কারণ?
আমেরিকার বাজার পড়ার পরই হু হু করে বাড়ল ভারতের বাজার, পিছনে ঠিক কোন কারণ?

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget