এক্সপ্লোর

Emami’s Fair & Handsome: ফর্সা হওয়ার লোভ দেখিয়ে বিজ্ঞাপনে ভুল বার্তা, এই সংস্থাকে ১৫ লক্ষ টাকা জরিমানা

Consumer Forum: ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে ভুল বার্তা প্রচার এবং অসৎ ব্যবসায়িক কর্মকাণ্ডের জেরে এই সংস্থাকে ১৫ লক্ষ টাকা জরিমানা করল দিল্লির ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশন।

নয়াদিল্লি: ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে ভুল বার্তা প্রচার এবং অসৎ ব্যবসায়িক কর্মকাণ্ডের জেরে এই সংস্থাকে ১৫ লক্ষ টাকা জরিমানা করল দিল্লির ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশন। ইমামির 'ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম' ক্রিমকে (Emami’s Fair & Handsome) ঘিরেই বিতর্ক তুঙ্গে। সংস্থাকে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে অবিলম্বে এই পণ্যের (Fairness Cream) সমস্ত বিজ্ঞাপন সমস্ত মাধ্যম থেকে মুছে ফেলতে হবে। তিন সপ্তাহের মধ্যে ফর্সা করে দেওয়ার দাবি করেছে সংস্থা যা প্রতারণামূলক এবং সমর্থনযোগ্য প্রমাণের অভাবে তা ভোক্তা অধিকার আইন (Consumer Forum) লঙ্ঘন করেছে। আর তাই ভোক্তা আদালতের পক্ষ থেকে জরিমানা আরোপ করা হয়েছে।

কমিশনের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, 'ইমামির ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ক্রিমের প্যাকেটের পিছনে কিছু নির্দেশিকা লেখা ছিল যাতে বলা হয়েছে যে এই ক্রিম তিন সপ্তাহ নিয়মিত ব্যবহার করলে পুরুষের ত্বক উজ্জ্বল হয়ে উঠবে, অথচ এই নির্দেশ ছিল অসম্পূর্ণ এবং এর প্রয়োজনীয়তা অনুধাবন না করে ব্যবহারে কাঙ্ক্ষিত ফল মিলবে না, তাও লেখা ছিল সেখানে। ফলে এই বিজ্ঞাপনী প্রচার সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং পণ্যের বিক্রি বাড়ানোর জন্য এটি একটি ব্যবসায়িক পন্থা যা বৈধ নয়।

আর এই বিচারের ফলস্বরূপ সোমবার কমিশনের পক্ষ থেকে ইমামিকে এই ক্রিমের সমস্ত বিজ্ঞাপন মুছে ফেলতে বলা হয় সমস্ত মাধ্যম থেকে। আর একইসঙ্গে সংস্থাকে ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয় যার মধ্যে ১৪.৫ লক্ষ টাকা জমা করা হবে দিল্লির স্টেট কনজিউমার ওয়েলফেয়ার ফান্ডে এবং বাকি ৫০ হাজার টাকা দেওয়া হবে অভিযোগকারীকে।

ইমামির এই ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ক্রিমকে কেন্দ্র করে সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন নিখিল জৈন। তিনি লিখেছেন যে, ৭৯ টাকা দিয়ে এই ক্রিম কিনেছিলেন তিনি, নির্দেশ মেনে এটি ব্যবহারও করেন তিনি। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী ফলাফল মেলেনি এই পণ্যে। আর অন্যান্য কোনো প্রভাবও দেখা যায়নি, ফলে এই পণ্যের বিজ্ঞাপনী প্রচার সম্পূর্ণ ভুয়ো। আর তাই নিখিল জৈন নামের সেই ব্যক্তি ইমামির বিরুদ্ধে মামলা করে এক বছরের বিজ্ঞাপন সংশোধনী, ১৯.৯ লক্ষ টাকার ক্ষতিপূরণ এবং ১০ হাজার টাকা মামলার খরচ বাবদ চেয়েছিলেন।

যদিও ইমামি সংস্থা সমস্ত অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং দাবি করেছে যে এই পণ্য বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করা হয়েছে, সমস্ত নিয়ন্ত্রক নির্দেশাবলী মানা হয়েছে।

আরও পড়ুন: Egg Price Hike: শীত বাড়তেই পকেটে টান, ডিম কিনতে মাথায় হাত মধ্যবিত্তের; কেন এত বাড়ল দাম ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: বিয়ে করলেই বাতিল হতে পারে আগে করা নমিনেশন, EPFO-এর নতুন এই নিয়ম জানেন কি?
বিয়ে করলেই বাতিল হতে পারে আগে করা নমিনেশন, EPFO-এর নতুন এই নিয়ম জানেন কি?
Invest to Make 1 Cr: দৈনিক ১০০ টাকা বিনিয়োগ, তাতেই হয়ে যাবেন কোটিপতি, শুধু এই ফর্মুলা জানলেই কেল্লাফতে
দৈনিক ১০০ টাকা বিনিয়োগ, তাতেই হয়ে যাবেন কোটিপতি, শুধু এই ফর্মুলা জানলেই কেল্লাফতে
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
Commercial LPG Price Cut: গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget