এক্সপ্লোর

EPFO Interest Rates : EPFO করল নতুন সুদের হার ঘোষণা, এবার কত ইন্টারেস্ট পাবেন আপনি ?

Employees Provident Fund : সোমবার সংস্থার সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের (CBT) ২৩৯তম বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • EPFO ২০২৫-২৬ অর্থবর্ষে ৮.২৫% সুদের হার অপরিবর্তিত রেখেছে।
  • এই সুদের হার অর্থ মন্ত্রকের অনুমোদনের পর জমা হবে অ্যাকাউন্টে।
  • আয়কর ট্রাস্টগুলির জন্য 'অ্যামনেস্টি স্কিম' এবং ডিজিটাল সংস্কার অনুমোদিত।
  • নতুন পিএফ, পেনশন ও বীমা প্রকল্পগুলিও অনুমোদিত হয়েছে।

Employees Provident Fund : দেশের কোটি কোটি বেতনভুক কর্মচারীদের জন্য সু-খবর। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF) আমানতের ওপর নতুন সুদের হার ঘোষণা করেছে। তবে এবারও আগের ৮.২৫ শতাংশ হারে সুদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। সোমবার সংস্থার সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের (CBT) ২৩৯তম বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত অর্থবর্ষেও (২০২৪-২৫) সুদের হার একই ছিল। ফলে টানা দ্বিতীয় বছর সুদের হারে কোনও পরিবর্তন না করে স্থিতাবস্থা বজায় রাখল কর্তৃপক্ষ।

বৈঠকের মূল সিদ্ধান্তসমূহ :
কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের পথে হেঁটেছে বোর্ড।

সুদ ঘোষণা: প্রস্তাবিত ৮.২৫% সুদের হার এখন অর্থ মন্ত্রকের অনুমোদনের জন্য পাঠানো হবে। সরকারি সিলমোহর পাওয়ার পরেই দেশের প্রায় ৭ কোটি গ্রাহকের অ্যাকাউন্টে এই সুদ জমা হবে।

অ্যামনেস্টি স্কিম: আয়কর স্বীকৃত ট্রাস্টগুলির আইনি জটিলতা কাটাতে একটি ওয়ান-টাইম 'অ্যামনেস্টি স্কিম' বা সাধারণ ক্ষমা প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর ফলে বহু পুরনো মামলা মিটে যাবে এবং শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত হবে।

ডিজিটাল সংস্কার: পিএফ সংক্রান্ত নিয়মকানুন সহজ করতে একটি নতুন 'সিম্পলিফাইড এসওপি' (SOP) আনা হয়েছে। এর ফলে ট্রাস্টের অডিট প্রক্রিয়া এবং টাকা হস্তান্তরের কাজ আরও স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে।

নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প: 'কোড অন সোশ্যাল সিকিউরিটি ২০২০'-এর সাথে সামঞ্জস্য রেখে ২০২৬ সালের নতুন পিএফ, পেনশন এবং বীমা (EDLI) স্কিম অনুমোদিত হয়েছে।

কেন এই স্থিতাবস্থা ?
বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা থাকা সত্ত্বেও ইপিএফও-র বিনিয়োগ পোর্টফোলিও (বিশেষ করে ইটিএফ বা ETF) ভালো রিটার্ন দেওয়ায় এই আকর্ষণীয় সুদের হার বজায় রাখা সম্ভব হয়েছে। কর্তৃপক্ষের দাবি, বাজারে অন্যান্য সঞ্চয় প্রকল্পের তুলনায় ইপিএফ-এর রিটার্ন এখনও অনেক বেশি প্রতিযোগিতামূলক এবং নিরাপদ।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

Frequently Asked Questions

২০২৫-২৬ অর্থবর্ষের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF) সুদের হার কত?

২০২৫-২৬ অর্থবর্ষের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF) আমানতের ওপর আগের ৮.২৫ শতাংশ হারেই সুদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)।

EPFO-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের (CBT) কততম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে?

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের (CBT) ২৩৯তম বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

EPFO-তে সুদের হার স্থিতিশীল রাখার কারণ কী?

বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা থাকা সত্ত্বেও ইপিএফও-র বিনিয়োগ পোর্টফোলিও ভালো রিটার্ন দেওয়ায় এই আকর্ষণীয় সুদের হার বজায় রাখা সম্ভব হয়েছে।

আইনি জটিলতা কাটাতে EPFO কোন বিশেষ প্রকল্প অনুমোদন করেছে?

আয়কর স্বীকৃত ট্রাস্টগুলির আইনি জটিলতা কাটাতে EPFO একটি ওয়ান-টাইম 'অ্যামনেস্টি স্কিম' বা সাধারণ ক্ষমা প্রকল্প অনুমোদন করেছে।

সেরা শিরোনাম

SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget