এক্সপ্লোর

Facebook News: জন্মদিনে বড় সারপ্রাইজ ফেসবুকের ! বিশ্ববাজারে ইতিহাস গড়ল মেটার শেয়ার

Facebook Share Record Breaking: জন্মদিনে বড় সারপ্রাইজ দিল ফেসবুক। বিশ্ববাজারে ইতিহাস গড়ল মেটার শেয়ার।

কলকাতা: জন্মদিনে বন্ধুবান্ধবরা নানা উপহার আনবে। তুমুল হইচই হবে। এই সব মিলিয়ে যার জন্মদিন,তার সারপ্রাইজড হয়ে যাওয়াই দস্তুর। কিন্তু তার বদলে যদি যার জন্মদিন, সে-ই সারপ্রাইজ দেয় ?  ফেসবুকের জন্মদিনে ঠিক তাই ঘটল। ৪ ফেব্রুয়ারি রবিবার ফেসবুকের ২০তম জন্মদিন। তার আগেই বাজারের সব রেকর্ড ভেঙে দিল ফেসবুকের নিয়ামক সংস্থা মেটা। 

শেয়ার কেনাবেচায় ইতিহাস

শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় মার্কেটের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল মেটা। একদিনেই মার্কেট মূল্য ২০০ বিলিয়ন ডলার বাড়িয়ে দেয় ফেসবুকের শেয়ারদর। ওই দিন ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটার শেয়ারের দাম আগের সব ইতিহাসকে টক্কর দেয়। মোট ২০ শতাংশ বেড়ে যায় মেটার শেয়ার দর। যা একদিনের শেয়ার কেনাবেচার ইতিহাসে বেনজির। 

বিপুল লাভ চতুর্থ কোয়ার্টারে !

শুক্রবার আন্তর্জাতিক বাজারে সংস্থার শেয়ারদর ছিল শেয়ার প্রতি ৪৭৪.৯৯ ডলার। প্রসঙ্গত, বৃহস্পতিবার সংস্থার চতুর্থ কোয়ার্টারে আয়ের একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। তাতেই বিপুল অঙ্ক লাভের মুখ দেখেছে সংস্থা। মেটার তরফে রিপোর্টে বলা হয়, ৩১ ডিসেম্বরে শেষ হওয়া কোয়ার্টারে ২৫ শতাংশ লাভ হয়েছে। আর এই লাভ আগের বছরের থেকে ২৫ শতাংশ বেশি। যা অঙ্কের নিরিখে ৪০.১ বিলিয়ন ডলার। এই বিপুল লাভের খবর চাউড় হতে সময় লাগেনি। পরদিন বাজারে তার প্রভাব পড়ে। দ্রুত ফেসবুকের শেয়ারদর উঠতে শুরু করে।

এত লাভের উৎস কী ?

সংস্থার এত লাভের উৎস কী। এই প্রসঙ্গেও একটি খতিয়ান দিয়েছে মেটা কর্তৃপক্ষ নিজেই। বলা হয়েছে, সংস্থার লাভের অধিকাংশই এসেছে বিজ্ঞাপন থেকে। বর্তমানে এক মাসে ফেসবুক ইউজারের সংখ্যা ৪ বিলিয়ন। অর্থাৎ ৪০০ কোটি। প্রসঙ্গত, মার্ক জুকারবার্গ আগেই বলেছিলেন, ফেসবুকের জন্য ২০২৩ সালটা দক্ষতার বছর হতে চলেছে। প্রসঙ্গত, গত বছর ২২ শতাংশ কর্মী ছাঁটাই করেছে সংস্থা। তার নিরিখেই সংস্থার শেয়ারের দাম উঠতে শুরু করে। 

ওয়াল স্ট্রিটের পূর্বাভাস

মেটার শেয়ার এমন একটা কেরামতি দেখাতে পারে- এমন আভাস দিয়েছিল ওয়াল স্ট্রিটের একটি পূর্বাভাস। কিন্তু পূর্বাভাসে উল্লিখিত অঙ্ককেও ছাপিয়ে গিয়েছে শুক্রবারের শেয়ারদর। প্রসঙ্গত, এর দরুণ অবশ্য মেটাও ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।স্টক বাইব্যাক অর্থাৎ ক্রেতাদের থেকে শেয়ার কিনে নেওয়ার ঘোষণা করেছে মেটা। শেয়ারে বিনিয়োগ কমাতেই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন - Paytm Share Price: ৩ দিনে ৪২ শতাংশ পড়ল পেটিএমের শেয়ার, কত খোয়ালেন বিনিয়োগকারীরা

সেরা শিরোনাম

Reserve Bank Of India: মৃত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পেতে কীভাবে দাবি জানাবেন? রিজার্ভ ব্যাঙ্ক বলছে ১৫ দিনেই হবে কাজ
মৃত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পেতে কীভাবে দাবি জানাবেন? রিজার্ভ ব্যাঙ্ক বলছে ১৫ দিনেই হবে কাজ
Gold, Silver Price: সোনা, রুপোর দামে বিরাট ধস! ক্রেতাদের জন্য সুখবর, আজ কত কমে কিনতে পারবেন?
সোনা, রুপোর দামে বিরাট ধস! ক্রেতাদের জন্য সুখবর, আজ কত কমে কিনতে পারবেন?
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Insurance Premium: বিমার প্রিমিয়াম এবার কমতে চলেছে? খরচে বড় বদলের প্রস্তাব IRDAI-এর, কী প্রভাব পড়বে গ্রাহকের পকেটে?
বিমার প্রিমিয়াম এবার কমতে চলেছে? খরচে বড় বদলের প্রস্তাব IRDAI-এর, কী প্রভাব পড়বে গ্রাহকের পকেটে?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget