এক্সপ্লোর

Federal Layoffs: দ্বিতীয়বার মসনদে বসেই ছাঁটাই শুরু ট্রাম্পের, ১০ হাজার সরকারি কর্মী বরখাস্ত !

US Govt Employees Fired: এখনও পর্যন্ত স্বরাষ্ট্র দফতর, শক্তি, ভেটেরান অ্যাফেয়ার্স, কৃষি, স্বাস্থ্য, মানব পরিষেবা ইত্যাদি ক্ষেত্রের কর্মীরা কাজ হারিয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই প্রবেশনারি পর্বে ছিলেন।

Donald Trump:  প্রায় ১০ হাজার সরকারি কর্মীকে এক মুহূর্তে ছাঁটাই করল ডোনাল্ড ট্রাম্পের সরকার। এই কর্মীরা সরকারি ভূমি রাজস্ব থেকে শুরু করে বর্ষীয়ান সামরিক কর্মীদের দেখাশোনা পর্যন্ত বিভিন্ন দায়িত্বে কাজ করতেন। শুক্রবার একটি বৈঠকে (Federal Layoffs) এই সমস্ত কর্মীকে একযোগে কাজ থেকে বরখাস্ত করা হয়। জানা গিয়েছে মাত্র ৩০ মিনিটের মধ্যেই সকলকে দফতর ছেড়ে চলে যেতে বলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং তার উপদেষ্টা এলন মাস্ক আমেরিকার আমলাতন্ত্রকে খর্ব করতে এই বড় উদ্যোগ নিয়েছেন বলে জানা গিয়েছে।

এখনও পর্যন্ত স্বরাষ্ট্র দফতর, শক্তি, ভেটেরান অ্যাফেয়ার্স, কৃষি, স্বাস্থ্য, মানব পরিষেবা ইত্যাদি ক্ষেত্রের কর্মীরা কাজ হারিয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই তাদের চাকরির মেয়াদের প্রথম বছরে প্রবেশনারি পর্বে ছিলেন, তাই তাদের চাকরির নিরাপত্তা বা স্থায়িত্ব সেভাবে নিশ্চিত ছিল না। কিছু এজেন্সিকেও বন্ধ করে দেওয়া হয়েছে তড়িঘড়ি। এর মধ্যে ছিল একটি স্বাধীন নজরদারি সংস্থা যার নাম কনজিউমার ফিনান্সিয়াল প্রোটেকশন ব্যুরো। এই দফতরে নির্দিষ্ট মেয়াদে চুক্তির ভিত্তিতে কর্মরত বহু মানুষের চাকরি থেকে ছাঁটাই হয়েছে। বরখাস্ত হয়েছেন বহু মানুষ।

এর মধ্যে কর সংগ্রহের এজেন্সি ইন্টারনাল রেভিনিউ সার্ভিস আগামী সপ্তাহে আরও হাজার কয়েক কর্মীকে বরখাস্ত করতে পারে বলে অনুমান করা হচ্ছে। ১৫ এপ্রিলের মধ্যে সমস্ত মার্কিনিদের যে ট্যাক্স রিটার্ন ফাইল জমা করার সময়সীমা রয়েছে, তার আগেই এই ছাঁটাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে বলে জানানো হয়েছে। সমস্ত পুরনো কর্মীকে বরখাস্ত করে নতুন নিয়োগ হতে পারে। এর আগে ডোনাল্ড ট্রাম্প এবং এলন মাস্ক আরও ৭৫ হাজার কর্মীকে স্বেচ্ছাবসর নিতে বলেছিলেন এবং এই কর্মীরা আমেরিকার মোট ২.৩ মিলিয়ন নাগরিকের মাত্র ৩ শতাংশ।

স্বরাষ্ট্র দফতরে ২৩০০ জন, শক্তি দফতরে প্রায় ২০০০ জন, কৃষি দফতর থেকে ৩৪০০ জন, স্বাস্থ্য ও মানব পরিষেবা দফতরে ১৩০০ জনকে ছাঁটাই করা হয়েছে ইতিমধ্যেই। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, ফেডেরাল সরকার এখন অনেক ঋণে জর্জরিত, বহু টাকা অপচয় হয়েছে জালিয়াতির কারণে। ৩৬ ট্রিলিয়ন ডলার ঋণ এবং ১.৮ ট্রিলিয়ন ডলারের বিগত বর্ষের ঘাটতি রয়েছে। আর তাই ফেডেরাল সরকারকে ঢেলে সাজাতে চাইছেন ট্রাম্প। 

আরও পড়ুন: Asteroid 2024 YR4: ৬১ হাজার কিমি বেগে ধেয়ে আসছে এই গ্রহাণু, ধ্বংস হতে পারে ভারতও ! কী জানাল নাসা ?

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget