এক্সপ্লোর

Financial Rule Change: ১ জানুয়ারি থেকে বদলাচ্ছে এই নিয়মগুলি, কী প্রভাব পড়বে আপনার ওপর ?

Key Changes from 1 January 2023: ১ জানুয়ারি থেকে দেশে বদলে যাচ্ছে আর্থিক নিয়মগুলি। ব্যাঙ্ক ও ক্রেডিট কার্ড সম্পর্কিত কিছু নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে বছরের শুরুতেই।

Key Changes from 1 January 2023: ১ জানুয়ারি থেকে দেশে বদলে যাচ্ছে আর্থিক নিয়মগুলি। ব্যাঙ্ক ও ক্রেডিট কার্ড সম্পর্কিত কিছু নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে বছরের শুরুতেই। পাশাপাশি NPS ডিপোজিট, বিমার জন্য বাধ্যতামূলক KYC নথি ও ক্রেডিট কার্ড রিওয়ার্ড পয়েন্টের মতো অনেক নিয়মে পরিবর্তন হতে চলেছে। তাদের সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটে।  

১ জানুয়ারি থেকে স্বল্প সঞ্চয়ে সুদ বাড়ছে
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)-তে ১ জানুয়ারি থেকে ৭ শতাংশ সুদের হার দেবে সরকার, যা বর্তমানে ৬.৮ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। একইভাবে, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বর্তমানে ৭.৭ শতাংশের পরিবর্তে ৮ শতাংশ সুদ দেবে কেন্দ্রীয় সরকার। ১ থেকে ৫ বছর মেয়াদি পোস্ট অফিসের মেয়াদি আমানত প্রকল্পের সুদের হার ১.১ শতাংশ পর্যন্ত সুদের হার বৃদ্ধি পাবে। মাসিক আয় স্কিমেও ৬.৭ শতাংশ থেকে ৭.১ শতাংশ সুদ দেওয়া হবে৷ তবে সুকন্যা সমৃদ্ধি যোজনা ও পিপিফ-এ আগের সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে।

ব্যাঙ্ক লকারের নতুন নিয়ম
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র নতুন লকারের নিয়ম ১ জানুয়ারি,২০২৩ থেকে কার্যকর হবে। এই নিয়ম কার্যকর হওয়ার পর ব্যাঙ্কগুলি লকার নিয়ে গ্রাহকদের সঙ্গে যা ইচ্ছে মতো নিয়ম আরোপ করতে পারবে না। সেই ক্ষেত্রে লকারে রাখা মূল্যবান জিনিসপত্রের ক্ষতি হলে তার দায়ভার এখন ব্যাঙ্ককেই নিতে হবে। এছাড়াও, লকারের বিষয়ে গ্রাহকদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্কের সঙ্গে একটি চুক্তি করতে হবে। এর মাধ্যমে গ্রাহকদের ব্যাঙ্ককে এসএমএস ও অন্যান্য মাধ্যমে লকারের নিয়মে পরিবর্তন সম্পর্কে জানাতে হবে।

Financial Rule Change: বিমা পলিসি নেওয়ার জন্য KYC আবশ্যক
আপনি যদি ১ জানুয়ারি,২০২৩ বা তার পরে একটি নতুন বিমা পলিসি নিতে যান, তাহলে এর জন্য KYC অর্থাৎ 'আপনার গ্রাহককে জানুন' নথি জমা দিতে হবে। ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (আইআরডিএআই) এই বিষয়ে নতুন নির্দেশ জারি করেছে। IRDAI বলেছে, নতুন বছরে কোনও পলিসি বিক্রি করার আগে বিমা সংস্থাগুলিকে গ্রাহকের কাছ থেকে KYC নথি নিতে হবে। লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, মোটর ভেহিক্যাল ইন্স্যুরেন্স থেকে শুরু করে ট্রাভেল ইন্স্যুরেন্স পর্যন্ত যেকোনও পলিসি নেওয়ার জন্য এই নিয়মগুলি প্রয়োজন হবে।

NPS থেকে টাকা তোলার নিয়মে পরিবর্তন
আপনি যদি NPS অ্যাকাউন্ট থেকে কিছু টাকা তুলতে যান, তাহলে নতুন বছর থেকে NPS অ্যাকাউন্ট থেকে আংশিক টাকা তোলা সংক্রান্ত নিয়মে বড় ধরনের পরিবর্তন আসছে। ১ জানুয়ারি, ২০২৩ তারিখে বা তার পরে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা সরকারি প্রতিষ্ঠানের কর্মীরা সেলফ ডিক্লারেশন বা স্ব-ঘোষণার ভিত্তিতে তাদের NPS অ্যাকাউন্ট থেকে অনলাইনে আংশিক টাকা তুলতে পারবে না।

SBI কার্ডের রিওয়ার্ড পয়েন্টে পরিবর্তন
অন্যদিকে, SBI কার্ডগুলি ১ জানুয়ারি, ২০২৩ থেকে তার ক্রেডিট কার্ড রিওয়ার্ড পয়েন্টগুলিতে কিছু পরিবর্তন করেছে। SBI ওয়েবসাইট অনুসারে, আপনি Amazon-এ SBI কার্ডের মাধ্যমে অনলাইন কেনাকাটার জন্য ১০ এর পরিবর্তে ৫ গুণ (5X) পুরস্কার পয়েন্ট পাবেন। তবে BookMyShow, Cleartrip, EazyDiner, Lenskart ও Netmeds আগের মতো ১০ গুণ পুরস্কার পয়েন্ট অর্জন করতে পারবেন গ্রাহকরা।

ITR Filing Alert : আপনার হাতে রয়েছে আর মাত্র তিনদিন। এখনও 2022 সালের আয়কর রিটার্ন জমা না দিলে আর দেরি করবেন না। এর আগে 31 জুলাই শেষ তারিখ ছিল আয়কর রিটার্নের। এখনও যারা আইটিআর ফাইল করতে সক্ষম হননি, তাদের সুযোগ দিচ্ছে মোদি সরকার। তারা 5000 টাকা লেট ফি দিয়ে 31 ডিসেম্বর 2022 পর্যন্ত তাদের আইটিআর পূরণ করতে পারে। কিন্তু এর বাইরে দেরি হলে, আপনাকে দ্বিগুণ জরিমানা জমা দিতে হবে। যার অর্থ এই তারিখ পেরিয়ে গেলে 10,000 টাকা দিতে হবে জমাকারীকে।

গাড়ি কেনা আরও ব্যয়বহুল হবে
আপনি যদি 2023 সালে একটি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন, তবে এই খবরটি আপনাকে চমকে দিতে পারে। MG Motor, Maruti Suzuki, MG Motor, Hyundai Motor, Tata Motors, Mercedes-Benz, Audi, Renault তাদের গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। Tata Motors ঘোষণা করেছে, ২ জানুয়ারি, 2023-এ বাণিজ্যিক গাড়ির দাম বাড়াবে। একই সময়ে Honda তাদের গাড়ির দাম ৩০,০০০ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন : Aadhaar Card: প্রতারকরা ফাঁদ পেতেছে ! আধার কার্ড নিরাপদ রাখতে করুন এই কাজ

সেরা শিরোনাম

Public Provident Fund: পিপিএফের অ্যাকাউন্টের মেয়াদ শেষের পর যদি টাকা না তোলেন তাহলে কী হবে?
পিপিএফের অ্যাকাউন্টের মেয়াদ শেষের পর যদি টাকা না তোলেন তাহলে কী হবে?
Gold Price Today: রুপো সামান্য বাড়লেও ১০ গ্রামে ১ হাজার ৩০০ টাকার বেশি বেড়েছে সোনা, আজ কত হয়েছে এই দুই ধাতুর দর?
রুপো সামান্য বাড়লেও ১০ গ্রামে ১ হাজার ৩০০ টাকার বেশি বেড়েছে সোনা, আজ কত হয়েছে এই দুই ধাতুর দর?
Rahul Gandhi: ভারতে ব্যবসায় বাধা ইলন মাস্ককে? সরাসরি কাদের দিকে আঙুল ধনকুবেরের? ধন্যবাদ জানালেন রাহুল গাঁধীকে
ভারতে ব্যবসায় বাধা ইলন মাস্ককে? সরাসরি কাদের দিকে আঙুল ধনকুবেরের? ধন্যবাদ জানালেন রাহুল গাঁধীকে
FSSAI Notice To Amazon Flipkart : প্রোটিনের নামে 'প্রতারণা' ! নেসলে, অ্যামাজন, ফ্লিপকার্টের বিরুদ্ধে নোটিস পাঠাল FSSAI
প্রোটিনের নামে 'প্রতারণা' ! নেসলে, অ্যামাজন, ফ্লিপকার্টের বিরুদ্ধে নোটিস পাঠাল FSSAI

ভিডিও

Sudip Bandyopadhyay |
Nandigram Bypoll Results : দ্বিতীয় Milan Pradhan, খুশি Adhir Ranjan Chowdhury, বললেন,
Durga Puja | মহালয়ার আগে নতুন করে সেজে উঠল পার্ক সার্কাস সেভেন পয়েন্ট,ভিডিও পোস্ট অগ্নিমিত্রার
Election Commission | জ্ঞানেশকাণ্ডে ঝাঁঝ বাড়ছে আন্দোলনের,কাল দিল্লির স্কুল, কলেজগুলিতে বন্ধ পরীক্ষা
BJP News | নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচনে জয় বিজেপির, বিভিন্ন জায়গায় উদযাপন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget