এক্সপ্লোর

Financial Rule Change: UPI পেমেন্ট থেকে তৎকাল টিকিট বুকিং, ১ জুলাই থেকেই বদলে যাবে এই ৫ বড় নিয়ম

Financial Rules: ইউপিআই পেমেন্ট, প্যান কার্ডের আবেদন, তৎকাল ট্রেনের টিকিট বুকিং, জিএসটি রিটার্ন, এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মত বড় ৫ নিয়ম বদলে যাচ্ছে ১ জুলাই থেকে।

Financial Rule Change: ১ জুলাই ২০২৫ থেকে ভারতে বহু আর্থিক নিয়মের বদল হতে চলেছে যা সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী সকলের উপর প্রভাব ফেলবে। এর মধ্যে রয়েছে ইউপিআই পেমেন্ট, প্যান কার্ডের আবেদন, তৎকাল ট্রেনের টিকিট বুকিং, জিএসটি রিটার্ন, এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মত বড় ৫ নিয়ম। এই সমস্ত নিয়ম বাস্তুবায়নের মাধ্যমে সরকার আর্থিক প্রক্রিয়াগুলিকে আরও স্বচ্ছ্ব এবং প্রযুক্তিগতভাবে নিরাপদ করতে চায়।

UPI চার্জব্যাকের জন্য নতুন নিয়ম

এখনও পর্যন্ত যদি কোনও লেনদেনে চার্জব্যাক দাবি প্রত্যাখ্যান করা হত, তাহলে ব্যাঙ্ককে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-র থেকে অনুমতি নিয়ে মামলাটি পুনরায় প্রসেসিং করতে হত। কিন্তু ২০ জুন ২০২৫ তারিখে ঘোষিত নতুন নিয়ম অনুসারে ব্যাঙ্কগুলি এখন এনপিসিআইয়ের অনুমোদনের অপেক্ষা না করেই প্রকৃত চার্জব্যাক ক্লেমগুলি নিজেরাই রিপ্রসেসিং করতে পারবে। এটি গ্রাহকদের আরও দ্রুত এবং কার্যকর সমাধান এনে দেবে।

নতুন প্যান কার্ড তৈরির জন্য আধার কার্ড বাধ্যতামূলক

এখন যদি কেউ নতুন প্যান কার্ড তৈরি করতে চান, তাহলে তার জন্য আধার কার্ড থাকা বাধ্যতামূলক। এখনও পর্যন্ত প্যান কার্ডের আবেদনের জন্য যে কোনও বৈধ পরিচয়পত্র এবং জন্মের শংসাপত্র যথেষ্ট ছিল। কিন্তু সিবিডিটি ১ জুলাই ২০২৫ থেকে আধার যাচাইকরণ বাধ্যতামূলক করেছে। এর উদ্দেশ্য হল জাল পরিচয়পত্র এবং জালিয়াতি প্রতিরোধ করা।

তৎকাল টিকিট বুকিংয়ের জন্য ওটিপি ও আধার প্রয়োজন

আপনি যদি ট্রেনে তৎকাল টিকিট বুকিং করেন তাহলে এই প্রক্রিয়াটি এখন কিছুটা আলাদা হবে। ১ জুলাই ২০২৫ থেকে আইআরসিটিসি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে তৎকাল টিকিট বুক করার জন্য আধার যাচাইকরণ প্রয়োজন হবে। একই সময়ে ১৫ জুলাই ২০২৫ থেকে আপনাকে তৎকাল টিকিট বুক করার সময়ে ওটিপি বসাতে হবে, এটা অনলাইন বুকিং বা পিআরএস কাউন্টারে বুকিং দুই ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

জিএসটি রিটার্নের ক্ষেত্রেও কঠোর হবে নিয়ম

জিএসটি নেটওয়ার্ক ঘোষণা করেছে যে ২০২৫ সালের জুলাই মাস থেকে জিএসটিআর ৩বি ফর্ম এডিট করা যাবে না। এছাড়াও এখন থেকে তিন বছর পরে কোনও করদাতা আগের তারিখের জিএসটি রিটার্ন জমা করতে পারবেন না। এই নিয়মটি GSTR-1, GSTR-3B, GSTR-4, GSTR-5, GSTR-5A, GSTR-6, GSTR-7, GSTR-8 এবং GSTR-9  সহ আরও বেশ কিছু ফর্মের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডেও আসছে বদল

১ জুলাই থেকে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে জুড়ে যাচ্ছে অনেক নতুন চার্জ এবং রিওয়ার্ড পয়েন্টের নিয়মেও আসছে বদল। এখন যদি আপনার খরচ এক মাসে ১০ হাজার টাকার বেশি হয়, তাহলে ১ শতাংশ অতিরিক্ত ফি দিতে হবে। এছাড়াও ৫০ হাজার টাকার বেশি মূল্যের ইউটিলিটি বিল, ১০ হাজার টাকার বেশি অনলাইন গেমিং, ১৫ হাজার টাকার বেশি জ্বালানি খরচ, এডকেশনাল ফি-র ক্ষেত্রেও ১ শতাংশ ফি ধার্য করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি

ভিডিও

Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ
Netaji SUbhas Chandra Bose Statue | ভাঙা ডান হাত, নিউ আলিপুরে নেতাজির মূর্তির এ কী হাল?
Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget