এক্সপ্লোর

আগামী অর্থবর্ষে ঘুরে দাঁড়াতে পারে ভারতের অর্থনীতি, জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৯.৫ শতাংশ, পূর্বাভাস ফিচের

করোনা আবহে চলতি আর্থিক বর্ষে সংকোচনের পর আগামী অর্থবর্ষে ঘুরে দাঁড়াবে ভারতের অর্থনীতি। এমনই পূর্বাভাস ফিচ রেটিংয়ের। তাদের পূর্বাভাস, আর্থিক ক্ষেত্রে স্বাস্থ্যের আরও অবনতি রুখে দিতে পারলে পরবর্তী অর্থবর্ষে ৯.৫ শতাংশ বৃদ্ধির হার নিয়ে ঘুরে দাঁড়াবে ভারতের অর্থনীতি।

নয়াদিল্লি: করোনা আবহে চলতি আর্থিক বর্ষে সংকোচনের পর আগামী অর্থবর্ষে ঘুরে দাঁড়াবে ভারতের অর্থনীতি। এমনই পূর্বাভাস ফিচ রেটিংয়ের। তাদের পূর্বাভাস, আর্থিক ক্ষেত্রে স্বাস্থ্যের আরও অবনতি রুখে দিতে পারলে পরবর্তী অর্থবর্ষে ৯.৫ শতাংশ বৃদ্ধির হার নিয়ে ঘুরে দাঁড়াবে ভারতের অর্থনীতি। এমনিতেই ঝিমুনিতে থাকা অর্থনীতির বৃদ্ধির হার এপ্রিল থেকে শুরু হওয়া ২০২০-২১ অর্থবর্ষে করোনাভাইরাস অতিমারির প্রকোপে ধাক্কা খাবে। চলতি অর্থবর্ষে জিডিপি-তে পাঁচ শতাংশ সঙ্কোচনের আগাম পূর্বাভাস দিয়েছে ফিচ। বুধবার প্রকাশিত এপিএসি সোভেরেন ক্রেডিট ওভারভিউ-তে ফিচ বলেছে, অতিমারি ভারতের বৃদ্ধির হারকে বহুলাংশে দুর্বল করে তুলেছে। একইসঙ্গে এতে সরকারি ঋণের বোঝার চ্যালেঞ্জও তৈরি হয়েছে। অতিমারির ফলশ্রুতিতে আর্থিক স্বাস্থ্যের যে ক্ষতি হয়েছে, তার আরও অবনতি রোখা সম্ভব হলে ভারতের জিডিপি বিবিবি তালিকাভূক্তদের থেকে উচ্চ হারে বৃদ্ধির পথে ফিরতে পারে। ফিচ আগামী অর্থবর্ষে ভারতের ৯.৫ শতাংশ জিডিপি বৃদ্ধির হারের পূর্বাভাস দিয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভারত গত ২৫ মার্চ থেকে বিশ্বের সবচেয়ে বড় লকডাউন ঘোষণা করেছিল। এরফলে প্রায় সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড স্থগিত হয়ে যায়। লকডাউনের মেয়াদ বেশ কয়েকবার বাড়ার পর গত ৪ মে থেকে যে সব অঞ্চলে সংক্রমণ কম, সেই জায়গাগুলিতে কিছু বিধিনিষেধ শিথিল করা হয়। এরপরও আক্রান্তের সংখ্যার বৃদ্ধি অব্যাহত রয়েছে। অর্থনীতিকে সহায়তার জন্য পলিসি রেট কমিয়ে ঋণ নীতি শিথিল করেছে। সেইসঙ্গে নগদের জোগানের জন্য পদক্ষেপ নিয়েছে। সরকার জিডিপি-র ১০ শতাংশ পরিমাণ অর্থের উজ্জীবক প্যাকেজ ঘোষণা করেছে।

সেরা শিরোনাম

Gold Price Today: কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
Starlink VS Jio VS Airtel : Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget