এক্সপ্লোর

Small Finance Bank: স্মল ফিন্যান্স ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করা কি নিরাপদ ? এই ৮ উপায়ে জেনে নিন

Fixed Deposit: রিজার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো রেট (Repo Rate) বাড়ানোর পর থেকেই শুরু হয়ে গিয়েছে এই বৃদ্ধি। মেয়াদি আমানতের ওপর আকর্ষণীয় সুদ দিচ্ছে স্মল ফাইনান্স ব্যাঙ্কগুলি ।

Fixed Deposit: রিজার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো রেট (Repo Rate) বাড়ানোর পর থেকেই শুরু হয়ে গিয়েছে এই বৃদ্ধি। মেয়াদি আমানতের ওপর আকর্ষণীয় সুদ দিচ্ছে স্মল ফাইনান্স ব্যাঙ্কগুলি । যদিও বেশি রিটার্ন পেয়েও এই ধরনের ছোট ব্যাঙ্কে বিনিয়োগ করার ঝুঁকিপূর্ণ ভাবেন অনেকেই। সেই ক্ষেত্রে এই ৮ উপায়ে সহজেই বুঝে নিতে পারবেন আপনার স্মল সেভিংস ব্যাঙ্ক কতটা নিরাপদ।  

Bank FD: স্মল ফিন্যান্স ব্যাঙ্ক নিরাপদ কিনা যাচাই করুন নিজেই  

১ ডিআইজিসিআই কভার: প্রথমে যে স্মল সেভিংস ব্যাঙ্কে বিনিয়োগ করতে চান, তা ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (ডিআইসিজিসি)-এর ৫ লাখ টাকার বিমা কভারের আওতায় আসে কিনা তা জানুন। এই বিমায় বিনিয়োগ করা মূলধন ও সুদে দুই কভার করে। নিশ্চিত করুন, স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের স্থায়ী আমানতগুলি ডিআইজিসিআই বিমা কভার অফার করে।

২ ব্যাঙ্কের আর্থিক মূল্যায়ন করুন: বেশিরভাগ ছোট আর্থিক ব্যাঙ্কগুলি তাদের ওয়েবসাইটে তাদের আর্থিক বিষয়গুলি প্রকাশ করে। আপনি SFB-এর কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট (CASA) অনুপাত, Net Stable Funding Ratio (NSFR), লিকুইডিটি কভারেজ রেশিও (LCR) ও ক্যাপিটাল এডকুয়েসি রেশিও (CAR) এর মতো বিভিন্ন কারণের দিকে নজর দিতে পারেন।

৩ CASA অনুপাত হল একটি ব্যাঙ্কের মোট আমানতের বর্তমান ও সেভিংস অ্যাকাউন্ট ডিপোজিটের অংশ। একটি বেশি CASA অনুপাতের অর্থ হল, ব্যাঙ্ক ভাল লাভ করছে ও কম খরচে তহবিল বা ফান্ড সংগ্রহ করতে পারছে৷

৪ এলসিআর অর্থ ব্যাঙ্ক স্বল্পমেয়াদি নগদে সমস্যা হলে তা সামলানোর ক্ষমতা রাকে ব্যাঙ্ক। এলসিআর একটি আর্থিক প্রতিষ্ঠানের উচ্চ-মানের লিকু্্যইডিটি অ্যাসেট (HQLAs) বিবেচনা করে। একটি উচ্চতর LCR মানে, ব্যাঙ্ক অর্থনৈতিক ধাক্কাগুলি সামলানোর ক্ষমতা রাখে। আরবিআই বলছে, ছোট ব্যাঙ্কগুলির যেন অবশ্যই ১০০ শতাংশের এলসিআর থাকে ।

৫ CAR যা ক্যাপিটাল টু রিস্ক অনুপাত বোঝায়। ব্যাঙ্কের অবস্থা বোঝার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি একটি ব্যাঙ্কের মূলধনের তার ঝুঁকি-ভারিত সম্পদ ও বর্তমান দায়গুলির অনুপাতের ওপর নির্ভর করে। একটি উচ্চ CRAR মানে ব্যাঙ্ক নিরাপদ।

৬ বিভিন্ন ক্ষেত্রে ঋণ: ছোট ব্যাঙ্ক একটি নির্দিষ্ট সেক্টর বা কর্পোরেশনকে বিশাল ঋণ দিয়েছে কিনা তা দেখে নিন। এটি আপনাকে ঝুঁকিতে ফেলতে পারে। বিভিন্ন সেক্টরে ঋণ দিলে পোর্টফোলিও ব্যাঙ্কের ঝুঁকি কমায়।

৭ প্রভিশন কভারেজ রেশিও (PCR): এটি একটি ব্যাঙ্কের নন-পারফর্মিং অ্যাসেটের জন্য ব্যবস্থার পরিমাণ দেখায়। একটি উচ্চ পিসিআর মানে ব্যাঙ্ক তার এনপিএগুলি মোকাবিলা করার জন্য প্রস্তুত। আরবিআই নির্দেশ অনুসারে, সব ব্যাঙ্কের জন্য পিসিআর কমপক্ষে ৭০ শতাংশ হওয়া উচিত।

৮ আর্থিক তথ্যের সময়মত ঘোষণা: ছোট ব্যাঙ্কগুলি যদি নিয়মিত তার আর্থিক তথ্য ঘোষণা করে, তাহলে এর অর্থ হল ব্যাঙ্কটি স্বচ্ছতা বজায় রেখেছে৷ যদি ছোট ব্যাঙ্কের ত্রৈমাসিক ডেটা সময়মতো প্রকাশ করা না হয়, তাহলে এর অর্থ হতে পারে যে ব্যাঙ্কের সবকিছু ঠিক নয়।

আরও পড়ুন : Aadhaar Update: আধারে আপনার ছবি পছন্দ হচ্ছে না ? এই সহজ কয়েক ধাপে বদলে ফেলুন

সেরা শিরোনাম

Bank Strike: ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত
৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত
No Cost EMI: ক্যাশ, ক্রেডিট কার্ড নাকি নো কস্ট ইএমআই; কোন কেনাকাটায় আসলে কত খরচ?
ক্যাশ, ক্রেডিট কার্ড নাকি নো কস্ট ইএমআই; কোন কেনাকাটায় আসলে কত খরচ?
Bank Strike Tomorrow: ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, ব্রাঞ্চে না গিয়ে ব্যাঙ্কের যে কাজগুলো আপনি করতে পারবেন নিশ্চিন্তে
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, ব্রাঞ্চে না গিয়ে ব্যাঙ্কের যে কাজগুলো আপনি করতে পারবেন নিশ্চিন্তে
Data Free Recharge : এবার ২৮ দিনের রিচার্জ থেকে মুক্তি ? TRAI-এর নতুন নিয়মে কী সুবিধা? খোলসা করলেন রাঘব চাড্ডা
এবার ২৮ দিনের রিচার্জ থেকে মুক্তি ? TRAI-এর নতুন নিয়মে কী সুবিধা ? খোলসা করলেন রাঘব চাড্ডা

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget