এক্সপ্লোর

Flat Buying Tips: ফ্ল্যাটে থাকলে খরচ বাড়বে আপনার ! সরকারের সিদ্ধান্তে দিতে হবে আরও টাকা 

GST On Flat Maintenance : আপনি যদি হাউজিং সোসাইটির রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে ৭৫০০ টাকার বেশি দেন, তবে বাড়তে চলেছে এই খরচ।

 

GST On Flat Maintenance : ফ্ল্যাটের বাসিন্দা হলে আপনাকে অবশ্যই জানতে হবে এই বিষয়ে। আপনি যদি হাউজিং সোসাইটির রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে ৭৫০০ টাকার বেশি দেন, তবে বাড়তে চলেছে এই খরচ। কারণ হাউজিং সোসাইটির রক্ষণাবেক্ষণে সরকার ১৮ শতাংশ জিএসটি চার্জ করবে।

হাউজিং সোসাইটি বা আবাসনের নিয়মে এই বড় পরিবর্তন
দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকার আবাসন নিয়মে পরিবর্তন এনেছে। এর আওতায় যদি কোনও অ্যাপার্টমেন্টের রক্ষণাবেক্ষণে প্রতি মাসে 7500 টাকার বেশি এবং বছরে 20 লক্ষ টাকার বেশি খরচ হয়, তবে 18 শতাংশ জিএসটি দিতে হবে।

যদি একজন ব্যক্তির একটি হাউজিং সোসাইটিতে দুই বা ততোধিক ফ্ল্যাট থাকে এবং প্রতিটি 7,500 টাকা (প্রতি মাসে 15,000 টাকা) রক্ষণাবেক্ষণ প্রদান করে, তবে তাকে প্রতিটি ফ্ল্যাটে কোনো জিএসটি দিতে হবে না। সেই ক্ষেত্রে তাকে পুরো টাকার ওপর জিএসটি দিতে হবে। 2018 সালের জানুয়ারিতে  GST কাউন্সিল RWA ও হাউজিং সোসাইটিগুলিকে সুবিধা দেওয়ার জন্য প্রতি মাসে ছাড়ের সীমা 5,000 টাকা বাড়িয়ে 7,500 টাকা করেছিল।

কীভাবে চেক করবেন আপনার ফ্ল্যাটে কত টাকা দিতে হবে ?
ধরুন আপনাকে প্রতি মাসে রক্ষণাবেক্ষণের জন্য 9,000 টাকা খরচ করতে হয়। এই ক্ষেত্রে আবাসনের বার্ষিক টার্নওভার 20 লক্ষ টাকার বেশি হলে এখন আপনাকে GST হিসাবে অতিরিক্ত 1,620 টাকা চার্জ করা হবে। যে কারণে আপনাকে 9000 টাকার পরিবর্তে প্রতি মাসে 10,620 টাকা দিতে হবে। তবে, 18 শতাংশের এই নিয়ম সমস্ত ফ্ল্যাটের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই পরিস্থিতিতে, আপনার অ্যাপার্টমেন্টের স্ট্যাটাস পরীক্ষা করতে হবে। আপনি স্থানীয় কমার্শিয়াল ট্যাক্স অফিসে যেতে পারেন ও 500 টাকা দিয়ে আপনার আবাসন বা সোসাইটির স্ট্যাটাস পরীক্ষা করতে পারেন।

এই বিষয়ে কী বলেছে মন্ত্রক
দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের মতে, ডিরেক্টর জেনারেলের অফিস (M&C), প্রেস রিলেশন অ্যান্ড ইনফরমেশন ডিভিশন অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রনালয় ইতিমধ্যেই এই বিষয়ে স্পষ্ট করেছে। তারা জানিয়েছে, যদি কোনও RWA-এর মোট টার্নওভার একটি আর্থিক বছরে 20 লক্ষ টাকার বেশি না হয়, তবে মেম্বার প্রতি 50 টাকা রক্ষণাবেক্ষণের অতিরিক্ত চার্জের পরিমাণ থাকলেও রেজিস্ট্রেশেন ও GST দিতে হবে না।

মন্ত্রক আরও স্পষ্ট করেছে যে- RWAs তাদের প্রদত্ত পণ্য ও পরিষেবা কর (GST) এর ইনপুট ট্যাক্স ক্রেডিট (ITC) নেওয়ার অধিকারী । তাদের মূলধনী পণ্যের মধ্যে (জেনারেটর, জলের পাম্প, লন আসবাবপত্র ইত্যাদি), পণ্য (ট্যাপ, পাইপ, অন্যান্য স্যানিটারি/হার্ডওয়্যার ফিলিংস ইত্যাদি) মেরামত ও রক্ষণাবেক্ষণের মতো ইনপুট পরিষেবাও পড়ে।

হাউজিং সোসাইটি বা আবাসিক কমপ্লেক্সে দুই বা ততোধিক ফ্ল্যাটের মালিক একজন ব্যক্তির জন্য ট্যাক্স কীভাবে গণনা করা হবে। এই বিষয়ে মন্ত্রক বলেছে, এই ধরনের ক্ষেত্রে তার মালিকানাধীন প্রতিটি আবাসিক অ্যাপার্টমেন্টের জন্য প্রতি সদস্য প্রতি মাসে 7500 টাকা সিলিং আলাদাভাবে প্রয়োগ করা হবে।

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget