এক্সপ্লোর

GST Rate Cut: কমেছে আয়করের চাপ, এবার জিএসটি রেটও কমাতে চলেছে কেন্দ্র ?

GST Council Update: ২০২৩ সালের এপ্রিল মাসে ৬০০ পণ্যকে ১৮ শতাংশের জিএসটি স্ল্যাবে রেখেছিল এবং ২৭৫টি পণ্য ছিল ১২ শতাংশ জিএসটির স্ল্যাবে, ২৮০টি পণ্য ছিল ৫ শতাংশ জিএসটি স্ল্যাবের অধীনে।

GST Rate: পূর্ণাঙ্গ বাজেটে ১২ লক্ষ টাকা আয় পর্যন্ত করমুক্ত ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকারের তরফে। এবার আয়করের চাপ কমানোর পরে জিএসটি হার কমানোর কথাও ভাবছে কেন্দ্র সরকার। মনে করা হচ্ছে এবার থেকে কেন্দ্র সরকার ১২ শতাংশ জিএসটির (GST Rate) স্ল্যাব বাতিল করতে পারে। আর এই স্ল্যাবের অধীনে যে সমস্ত (GST Council) পণ্য পরে, সেগুলির উপরে ৫ শতাংশ কিংবা প্রয়োজন অনুসারে ১৮ শতাংশ জিএসটি ধার্য করা হতে পারে। এর উদ্দেশ্য হল জিএসটি হারের কাঠামোকে যৌক্তিক করা এবং মানুষের কনসাম্পশন বাড়ানো।

সংবাদসূত্রে এই তথ্য জানা গিয়েছে। বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বে গঠিত মন্ত্রীগোষ্ঠীর সামনে কেন্দ্রের এই প্রস্তাবগুলি রাখা হয়েছে আর এই মন্ত্রীগোষ্ঠী জিএসটি হার কমিয়ে যথোপযুক্ত করার কথা ভাবছে বলেই জানা গিয়েছে। ২০২৩ সালের এপ্রিল মাসে ৬০০টি পণ্যকে ১৮ শতাংশের জিএসটি স্ল্যাবে রেখেছিল এবং ২৭৫টি পণ্য ছিল ১২ শতাংশ জিএসটির স্ল্যাবে, ২৮০টি পণ্য ছিল ৫ শতাংশ আর সবশেষে ৫০টি পণ্য ছিল ২৮ শতাংশ জিএসটি স্ল্যাবের অধীনে।

১৫তম অর্থ কমিশনের চেয়ারম্যান এন কে সিংও চারটি জিএসটি হারের বদলে ৩টি স্ল্যাব চেয়েছেন। অর্থমন্ত্রক এবং জিএসটি কাউন্সিল যদিও এই ব্যাপারে কোনো মত প্রকাশ করেনি। বাজেট অধিবেশনের প্রথমাংশ শেষ হয়েছে এবং এই আবহে মনে করা হচ্ছে যে জিএসটি কাউন্সিলের একটি বৈঠক ডাকা হবে এবং জিএসটি হারে বদল আসতে পারে। একটি সমীক্ষা অনুসারে যে যে পণ্যগুলিতে জিএসটি হার কমানো হয়েছে সেগুলি নিম্ন আয়ের গোষ্ঠীর তুলনায় উচ্চবিত্তদের বেশি উপকৃত করছে। কনসাম্পশনের অধীনে আসা সমস্ত পণ্যের মধ্যে মাত্র ২০ শতাংশে জিএসটি ছাড় রয়েছে, কিন্তু ধনী ব্যক্তিদের কনসাম্পশনের ক্ষেত্রে অনেক বেশি জিএসটি ছাড় পাওয়া যায়।

অনেকদিন ধরেই জিএসটি স্ল্যাব বদল করার দাবি উঠছিল, বলা হচ্ছিল যে এই স্ল্যাবগুলি বদল করা উচিত এবং এই জিএসটি হারকে যথোপযুক্ত করা উচিত। বর্তমানে জিএসটির অধীনে চারটি করের স্ল্যাব রয়েছে, ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ এবং ২৮ শতাংশ। আর এই চারটি স্ল্যাব থেকে কমিয়ে ৩টি স্ল্যাব করার দাবি উঠেছে।

আরও পড়ুন; B.Ed Course: ফিরছে ১ বছরের বিএড কোর্স, কারা পাবেন এই সুযোগ ? জানুন NCTE-র নিয়ম

সেরা শিরোনাম

Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Banking News: ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
iPhone 17 Price Drop : ৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget