এক্সপ্লোর

Flex Fuel : পেট্রোল নিয়ে টেনশনের দিন শেষ ! এবার রাস্তা দাপাবে 'ফ্লেক্স-ফুয়েল' কার, সরকার নিচ্ছে বড় উদ্যোগ 

Flex Fuel News Update : শীঘ্রই সেই জ্বালানির জায়গা নেবে ফ্লেক্স ফুয়েল (Flex Fuel)। যেখানে ৮৫ শতাংশ ইথানলের (Ethanol)  সঙ্গে থাকবে কেবল ১৫ শতাংশ পেট্রোল (Petrol)।

Flex Fuel News Update : ভারতের পেট্রোল নির্ভরতার দিন শেষ। শীঘ্রই সেই জ্বালানির জায়গা নেবে ফ্লেক্স ফুয়েল (Flex Fuel)। যেখানে ৮৫ শতাংশ ইথানলের (Ethanol)  সঙ্গে থাকবে কেবল ১৫ শতাংশ পেট্রোল (Petrol)। রিপোর্ট বলছে, এই বিষয়ে বড় প্ল্য়ান নিয়েছে সরকার।   

মধ্যবিত্তের গাড়ির জ্বালানি খরচ কমবে
সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে শীঘ্রই দেশের রাস্তায় নামতে চলেছে ফ্লেক্স ফুয়েলের এই বিশেষ ধরনের গাড়ি। যে গাড়িতে ৮৫ শতাংশ ইথানল মিশ্রিত জ্বালানি (E85) চলবে, এতে থাকবে ১৫ শতাংশ পেট্রোল। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের এই পরিকল্পনা সফল হলে মধ্যবিত্তের পকেটে টান পড়া কমবে। পাশাপাশি বিদেশ থেকে আমদানি করা তেলের ওপর ভারতের নির্ভরতাও কমে যাবে বলে আশা করা হচ্ছে।

কেন এই বিকল্পের প্রয়োজন ?
বর্তমানে আমেরিকা-ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথে উত্তেজনার সৃষ্টি হয়েছে। যে কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েই চলেছে। এই দাম অনেক সময় ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাচ্ছে।  ভারতের পরিবহন ক্ষেত্র মূলত পেট্রোলের ওপর নির্ভরশীল হওয়ায় বিদেশের সামান্য অস্থিরতাও সরাসরি দেশের অর্থনীতিতে প্রভাব ফেলে। এই ধাক্কা সামলাতেই সরকার 'দেশি' জ্বালানির ওপর জোর দিচ্ছে।

E85 ফর্মুলা আসলে কী ?
২০২৫ সালে সারা দেশে ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল (E20) ব্যবহারের নিয়ম চালু হয়েছিল। তবে অনেক ক্ষেত্রে মাইলেজ ও ইঞ্জিনের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই অভিজ্ঞতা থেকেই এবার সরকার সরাসরি নজর দিচ্ছে E85 জ্বালানিতে। এতে ৮৫ শতাংশ ইথানল ও মাত্র ১৫ শতাংশ পেট্রোল থাকবে।

ফ্লেক্স-ফুয়েল ভেহিকেল (FFV) তৈরি করতে হবে
এই জ্বালানির জন্য প্রয়োজন হবে বিশেষ ধরনের ইঞ্জিন। এই ইঞ্জিনগুলি এমনভাবে ডিজাইন করা হবে যাতে উচ্চ মাত্রার ইথানল ব্যবহার করলেও গাড়ির পারফরম্যান্স বা মাইলেজে কোনও ঘাটতি না হয়।

কবে আসবে এই গাড়ি ?
সোমবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যাতে বিশেষজ্ঞ দল ও অটোমোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলি (SIAM) তাদের বিস্তারিত পরিকল্পনার কথা সবাইকে জানিয়েছে। সরকারি তেল কোম্পানিগুলিও এই বিশেষ জ্বালানি সরবরাহের পরিকাঠামো নিয়ে কাজ শুরু করেছে। মূলত, আত্মনির্ভর ভারত গড়ার জন্যই এই উদ্যোগ নিচ্ছে সরকার।

কী থেকে হবে ফ্লেক্স ফুয়েল
আশা করা হচ্ছে, সরকারের এই উদ্যোগের ফলে একদিকে যেমন কৃষকরা লাভবান হবেন (আখের ছিবড়ে বা শস্য থেকে ইথানল তৈরি হয়), অন্যদিকে দূষণমুক্ত সবুজ জ্বালানির দিকেও আরও এক ধাপ এগিয়ে যাবে দেশ। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিকল্পনা সফল হলে আগামী দিনে গাড়ির জ্বালানি খরচ অনেকটাই সাশ্রয় হবে সাধারণ মানুষের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
Blinkit Store License Suspended : আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget