এক্সপ্লোর

Chanda Kochhar Arrested : ঋণ জালিয়াতি মামলায় স্বামী-সহ গ্রেফতার ICICI ব্যাঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোচার

Loan Fraud Case : বেসরকারি ব্যাঙ্কের মাথায় থাকাকালীন ভিডিওকন গ্রুপকে ৩ হাজার কোটি টাকার ঋণ দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে ছন্দা কোচারের বিরুদ্ধে

নয়া দিল্লি : আইসিআইসিআই ব্যাঙ্কের (ICICI Bank) প্রাক্তন সিইও ছন্দা কোচার (Chanda Kochhar) ও তাঁর স্বামী দীপক কোচার গ্রেফতার। আজ, শুক্রবার তাঁদের গ্রেফতার করে সিবিআই (CBI)। তিনি ওই বেসরকারি ব্যাঙ্কের মাথায় থাকাকালীন ভিডিওকন গ্রুপকে ৩ হাজার কোটি টাকার ঋণ দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে ছন্দা কোচারের বিরুদ্ধে। 

কী অভিযোগ ?

২০১৮ সালে নাগাদ অভিযোগ ওঠে যে, ভিডিওকন গ্রুপকে ঋণ দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করেছেন ছন্দা কোচার । তার পরই ওই বছর অক্টোবর মাস নাগাদ আইসিআইসিআই ব্যাঙ্কের সিইও ও ম্যানেজিং ডিরেক্টরের পদ ছেড়ে দেন তিনি। সংশ্লিষ্ট বেসরকারি ব্যাঙ্কের তরফে এক বছর পর বিবৃতি জারি করে বলা হয়, ব্যাঙ্কের আচরণবিধি এবং অভ্যন্তরীণ নীতি ভেঙেছেন ছন্দা কোচার। তাই তাঁর প্রস্থানকে সংস্থা থেকে "বের করে দেওয়া" হিসেবে বিবেচিত হবে। 

২০১২ সালে ভিডিওকন গ্রুপকে ৩ হাজার ২৫০ কোটি টাকা ঋণ দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠে ছন্দার বিরুদ্ধে। তার পরিপ্রেক্ষিতে সিবিআই তাঁর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও প্রতারণার অভিযোগ এনেছে। এমন অভিযোগও উঠেছে যে, ছন্দা কোচারের স্বামী এবং তাঁর পরিবারের সদস্যরা এর জেরে লাভবান হয়েছেন। 

সংশ্লিষ্ট মামলায় অভিযোগ করা হয়েছে, ভিডিওকনের প্রাক্তন চেয়ারম্যান বেণুগোপাল ধুত ছন্দা কোচারের স্বামীর প্রতিষ্ঠা করা একটি সংস্থায় কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন। সংশ্লিষ্ট বেসরকারি ব্যাঙ্ক ভিডিওকন গ্রুপকে ঋণ দেওয়ার পরই এই ডিলে সিলমোহর পড়ে বলে অভিযোগ। এই লোনে সেই কমিটি ছাড়পত্র দেয় যেখানে ছন্দা কোচার স্বয়ং একজন সদস্য ছিলেন। এমনই দাবি করছে সিবিআই। এজেন্সির দাবি, এক্ষেত্রে ছন্দা কোচার নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন। 

প্রসঙ্গত, তিন দশক ধরে এই বেসরকারি ব্যাঙ্কে কাজ করেছেন ছন্দা কোচার। ধীরে ধীরে নিজের যোগ্যতা প্রমাণ করে শিখরে উঠেছেন। অন্যতম প্রভাবশালী মহিলা ব্যাঙ্কার তিনি। অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ছন্দা। এই মর্মে একটি বিবৃতিও জারি করেন। 

এর আগে ছন্দা কোচার ও তাঁর পরিবারের আনুমানিক ৭৮ কোটি (বুক ভ্যালু) টাকা অর্থমূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এটা অস্থায়ী পদক্ষেপ। আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ছন্দার বাজেয়াপ্ত সম্পত্তির তালিকায় ছিল- তাঁর মুম্বইয়ের একটি ফ্ল্যাট ও তাঁর স্বামী দীপকের কোম্পানির কিছু সম্পত্তি। 

সেরা শিরোনাম

SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget