এক্সপ্লোর

Foxconn iPhone Factory : ভারতে ফক্সকনের আইফোন তৈরির স্বপ্নে বাধা ! তিনশোরও বেশি ইঞ্জিনিয়ারদের ডেকে পাঠাল চিন

Indias iphone Dream Hit :  এই দক্ষ কর্মীদের গত দুই মাস ধরে দেশের দক্ষিণাঞ্চলে ফক্সকনের কারখানাগুলি থেকে ডেকে পাঠানো হয়েছে।

Indias iphone Dream Hit : চিন থেকে আইফোন তৈরির কারখানা ভারতে সরতেই একের পর এক বাধা তৈরি হচ্ছে। কদিন আগেই ভারতে থেকে কারখানা সরিয়ে নেওয়ার জন্য অ্যাপলকে পরামর্শ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল ভারতে। যদিও টিম কুকের তরফে সেরকম নেতিবাচক বার্তা আসেনি ভারতে। এবার খোদ ভারতে আইফোন তৈরিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে চিনা ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানরা।

 ফক্সকনের ভারতের আইফোন ইউনিটে ধাক্কা

অ্যাপলের প্রধান উৎপাদন অংশীদার ফক্সকনের ভারতীয় আইফোন তৈরি কারখানা থেকে ৩০০ জনেরও বেশি চিনা ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান চলে গেছে। রিপোর্ট বলছে, চিন ফক্সকনের এই ইঞ্জিনিয়ারদের ভারত থেকে সরিয়ে নিচ্ছে। এতে ভারতে আইফোন তৈরির কাজে বাধা তৈরি হবে। ইতিমধ্যেই ফক্সকন তাদের কাজে অপ্রত্যাশিত ব্যাঘাতের সম্মুখীন হচ্ছে। আইফোনের কারখানায় গুরুত্বপূর্ণ এই দক্ষ কর্মীদের গত দু'মাস ধরে ধীরে ধীরে সরিয়ে নেওয়া হয়েছে।

ব্লুমবার্গ সূত্রের মতে, হঠাৎ করে চলে যাওয়ার ফলে কারখানার কাজে সাপোর্ট করার জন্য কেবল তাইওয়ানের কর্মীরা থাকবেন। যা অ্যাপল আইফোন ১৭ এর প্রস্তুতি জোরদার করার কাজে একটা উদ্বেগজনক ঘটনা।

এই খবর অ্যাপলের চিন থেকে ভারতে উৎপাদন স্থানান্তরের প্রচেষ্টার উপর কিছুটা হলেও ছায়া ফেলছে। তবে এতে আইফোনের গুণমানের ওপর যে কোনও প্রভাব পড়বে না, তা সহজেই বলা যায়। কারণ কোম্পানি তার গুণমানের দিকে যথেষ্ট নজর দেয়। তবে দক্ষ শ্রমিকের এভাবে ভারতের এখন ফক্সকনের আইফোনের কারখানায় উৎপাদনে দেরি হতে পারে। বিশেষ করে প্রি লঞ্চের সময় এই চিনা ইঞ্জিনিয়ার চলে যাওয়ার ঘটনা প্রভাব ফেলতে পারে প্রোডাকশনে।

বেজিং প্রতিভা ও প্রযুক্তির ওপর আরও জোরদার নিয়ন্ত্রণ শুরু করেছে
তবে বিশেষজ্ঞরা বলছেন, ভারতের ফক্সকন কারখানা থেকে চিনের কর্মী প্রত্যাহার কোনও কাকতালীয় ঘটনা নয়। ব্লুমবার্গ নিউজের মতে, চিন সরকার তার নিয়ন্ত্রক সংস্থা ও প্রাদেশিক কর্মকর্তাদের ওপর ইতিমধ্যেই চাপ দিতে শুরু করেছে। তারা যেন ভারত ও ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বী উৎপাদন কেন্দ্রগুলিতে প্রযুক্তিগত দক্ষতা ও সংবেদনশীল সরঞ্জাম বাইরে না যায়, সেদিকে নজর দিতে বলা হয়েছে এই আধিকারিকদের। চলমান মার্কিন-চিন বাণিজ্য উত্তেজনার মধ্যে চিন থেকে সাপ্লাই চেন স্থানান্তরের বিরুদ্ধে আমেরিকার প্রচেষ্টাকে প্রতিরোধ করতে চাইছে চিন। যার কৌশল হিসাবেই ভারতে থেকে চিনা ইঞ্জিনিয়ারদের ডেকে পাঠানো হচ্ছে। 

আগে কী বলেছিলেন টিম কুক

এই নীতি অ্যাপলের মতো কোম্পানিগুলির জন্য তীব্র প্রভাব ফেলেছে, যার সিইও টিম কুক অতীতে স্বীকার করেছেন, " চিন শ্রমিক দক্ষতায় উন্নত, সে দেশে সরঞ্জামগুলিও অনেক অ্যাডভান্স। আমাদের যে পণ্যগুলির প্রয়োজন হয়, তা সত্যিই উন্নত সরঞ্জাম ও নিখুঁত পণ্য় তৈরি করতে পারে, যা আপনি কেবল চিনেই পেতে পারেন।"

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর মুখে সোনার দামে বড় বদল, ক্রেতাদের মুখে ফুটবে হাসি? আজ কত দরে বিকোচ্ছে?
পুজোর মুখে সোনার দামে বড় বদল, ক্রেতাদের মুখে ফুটবে হাসি? আজ কত দরে বিকোচ্ছে?
PNG Hydrogen Blending : পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
Netflix Layoffs : পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget