এক্সপ্লোর

F&O Trading: ৩ বছরে ১.৮১ লক্ষ কোটির লোকসান, ফিউচার-অপশনে বিপুল টাকা হারাচ্ছেন ট্রেডাররা

Futures and Options: ২০২১-২২ থেকে ২০২৩-২৪ অর্থবর্ষের মধ্যে ইকুইটির ডেরিভেটিভ সেগমেন্টে ট্রেডিংয়ের লাভ-ক্ষতির হিসেব একটি পরিসংখ্যানের মাধ্যমে প্রকাশ করেছে বাজার নিয়ন্ত্রক সেবি।

F&O Trading: ৩ বছরে ১.৮১ লক্ষ কোটির লোকসান, ফিউচার-অপশনে বিপুল টাকা হারাচ্ছেন ট্রেডাররা

F&O Loss:  ভারতের শেয়ার বাজারে ১.১৩ কোটি মানুষ ডেরিভেটিভ সেগমেন্ট ফিউচারস এবং অপশনসে টাকা হারাচ্ছেন বিগত তিন বছর ধরে। গত তিন বছরের হিসেবে এই ট্রেডাররা (F&O Trading) মোট ১.৮১ লক্ষ কোটি টাকার লোকসান করেছেন বলেই তথ্য দিচ্ছে সেবি (SEBI Update)। ২০২৩-২৪ অর্থবর্ষেই শুধু ফিউচার ট্রেডিংয়ে ৭৫ হাজার কোটি টাকার লস বুক করেছেন বিনিয়োগকারীরা। বাজার নিয়ন্ত্রক সেবি সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছেন যেখানে ডেরিভেটিভ সেগমেন্টে (F&O Loss) বিনিয়োগকারীদের লাভ-ক্ষতির হিসেব দেখানো হয়েছে। আর সেই প্রতিবেদন দেখেই চোখ কপালে সাধারণ মানুষের।

প্রায় ২ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের

২০২১-২২ থেকে ২০২৩-২৪ অর্থবর্ষের মধ্যে ইকুইটির ডেরিভেটিভ সেগমেন্টে ট্রেডিংয়ের লাভ-ক্ষতির হিসেব একটি পরিসংখ্যানের মাধ্যমে প্রকাশ করেছে বাজার নিয়ন্ত্রক সেবি। সেই রিপোর্টে সেবি জানিয়েছে যে এই তিনটি অর্থবর্ষে ১.১৩ কোটি ইনডিভিজুয়াল ট্রেডার মোট ১.৮১ লক্ষ কোটি টাকা হারিয়েছেন এই বাজারে। এই লোকসানের মধ্যে ধরা আছে ট্রানসাকশান কস্টও।

প্রত্যেক ট্রেডারের গড় লোকসান ১.২০ লাখ টাকা

২০২৩-২৪ অর্থবর্ষে বিনিয়োগকারীরা ৭৫ হাজার কোটির লস বুক করেছেন ফিউচারস অ্যান্ড অপশনে। সেবির তথ্য অনুসারে ইন্ডিভিজুয়াল ট্রেডারদের ৯১.১ শতাংশ অর্থাৎ ৭৩ লক্ষ ট্রেডার ফিউচারস ও অপশনে ট্রেডিং করার সময় টাকা হারিয়েছেন। এই ট্রেডারদের মধ্যে দেখা গিয়েছে হিসেবে প্রত্যেকে ১.২০ লক্ষ টাকা খুইয়েছেন বিগত অর্থবর্ষে।

৪ লক্ষ ট্রেডারের গড় ক্ষতির অঙ্ক ২৮ লক্ষ টাকা

মোট ট্রেডারদের ৯২.৮ শতাংশ অর্থাৎ প্রায় ১ কোটি ট্রেডার বাজারে এই ডেরিভেটিভ সেগমেন্টে ট্রেডিংয়ের কারণে ২ লক্ষ টাকা লোকসান করেছেন বিগত ৩ বছরে। লস মেকিং ট্রেডারদের মধ্যে ৩.৫ শতাংশ অর্থাৎ ৪ লক্ষ ট্রেডার এমনও আছেন যারা ২৮ লক্ষ টাকা পর্যন্ত লোকসান করেছেন।  

মাত্র ১ শতাংশ বিনিয়োগকারীই মুনাফা করেছে

সেবি তাঁর এই প্রতিবেদনে জানিয়েছে যে বাজারে ৭.২ শতাংশ বিনিয়গকারীই কেবল বিগত তিন বছরে ফিউচারস ও অপশনে মুনাফা পেয়েছেন। এর মধ্যে ১ শতাংশ বিনিয়োগকারী ১ লক্ষ বা তার বেশি টাকা মুনাফা পেয়েছেন।

তথ্যঋণ: এবিপি নিউজ

আরও পড়ুন: Gold Price: মঙ্গলবারে সোনা কিনতে কমবে খরচ ? আজ কত চলছে সোনার দাম ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget