এক্সপ্লোর

Gaming Industry: ভারতে এই সেক্টরে ২০ লক্ষ চাকরি হবে, ৬০ বিলিয়ন ডলারের বাজার মূল্য ছোঁবে এই সেক্টর; বলছে সমীক্ষা

Gaming Industry in India: দ্য ইন্ডিয়া গেমিং রিপোর্ট ২০২৫ সম্প্রতি প্রকাশিত হয়েছে। উইঞ্জো, ইন্টার‍্যাক্টিভ এন্টারটেইনমেন্ট এবং ইনোভেশন কাউন্সিলের পক্ষ থেকে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

Jobs in India: ভারতের এই ইন্ডাস্ট্রি শুধু বিনোদনের জন্য তৈরি হয়নি, এটি এখন দারুণ গ্রোথ এনে দিচ্ছে ভারতের অর্থনীতিতে। একটি নতুন প্রতিবেদন দাবি করছে এই সেক্টরটি ২০৩৪ সালের মধ্যে আন্তর্জাতিক স্তরে সবথেকে শক্তিশালী সেক্টর (Jobs in India) হয়ে উঠবে। ৬০ বিলিয়ন ডলার ছোঁবে এই সেক্টরের বাজারমূল্য। এমনকী উন্নত (Gaming Industry) দক্ষতা সম্পন্ন কাজের জন্য ২০ লক্ষ লোকের চাকরি হবে এই ইন্ডাস্ট্রিতে যদি সঠিক নীতি এবং বিনিয়োগের ফ্রেমওয়ার্ক মেনে চলা যায়। প্রতিবেদনে বলা হয়েছে ভারতের গেমিং ইন্ডাস্ট্রির কথা।

দ্য ইন্ডিয়া গেমিং রিপোর্ট ২০২৫ সম্প্রতি প্রকাশিত হয়েছে। উইঞ্জো, ইন্টার‍্যাক্টিভ এন্টারটেইনমেন্ট এবং ইনোভেশন কাউন্সিলের পক্ষ থেকে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। রিপোর্ট অনুসারে বর্তমানে আন্তর্জাতিক স্তরে ভারতের গেমিং ইন্ডাস্ট্রির (Gaming Industry) শেয়ার রয়েছে ১.১ শতাংশ, যেখানে আগামী দশ বছরের মধ্যে এই শেয়ার বেড়ে হতে চলেছে ২০ শতাংশ। তবে সবথেকে বড় বদল আসবে কর্মসংস্থানে, বিপুল সংখ্যক লোকের চাকরি হবে এই সেক্টরে।

ভারতের গেমিং ভবিষ্যতের অন্যতম কেন্দ্রে রয়েছে কর্মসংস্থান। মনে করা হচ্ছে এই সেক্টরে ২ মিলিয়ন চাকরির সম্ভাবনা রয়েছে, গেম ডেভেলপার, ডিজাইনার, বিপণনকারী, টেক পেশাদার প্রমুখদের চাহিদা ক্রমেই বেড়ে চলেছে সারা দেশে। দেশে তৈরি গেমিং আইপির রফতানি শুরু হলে এই অবস্থা আরও বদলে যাবে ভারতে যা কিনা ভারতের 'মেক ইন ইন্ডিয়া' লক্ষ্যের সঙ্গে সাযুজ্যপূর্ণ। এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ভারতের গেমিং ইন্ডাস্ট্রিতে যে ৩ বিলিয়ন ডলারের বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ এসেছে তার ৯০ শতাংশেরও বেশি টাকা এসেছে রিয়েল মানি গেমিং বিভাগে।

এই রিপোর্টে বলা হয়েছে, সঠিক নিয়ন্ত্রক ফ্রেমওয়ার্কের মাধ্যমে ভারতের গেমিং সংস্থাগুলি পাবলিক মার্কেট থেকে বিনিয়োগকারীদের চূড়ান্ত রিটার্ন এনে দেবে। ভারতের অন্য সমস্ত সেক্টরে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে।

এই সমীক্ষায় আরও জানা গিয়েছে যে ভারতের গেমিং স্টার্টআপগুলি আইপিওর মাধ্যমে ২৬ বিলিয়ন ডলার সংগ্রহ করতে পারে বিনিয়োগকারীদের থেকে আগামী ৩ বছরে। ভারতের পাবলিক মার্কেটে আগে থেকেই রয়েছে নাজারা টেক সংস্থা। বর্তমানে ভারতের গেমিং ইন্ডাস্ট্রির বাজার মূল্য রয়েছে ৩.৭ বিলিয়ন ডলার। ২০২৯ সালের মধ্যেই এই বাজারমূল্য হয়ে যাবে ৯.১ বিলিয়ন ডলার। ১৯.৬ শতাংশ বার্ষিক হারে বাড়বে এই সেক্টরের বাজারমূল্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি

ভিডিও

Dilip Ghosh: 'আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন', নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ
Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত
Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget