এক্সপ্লোর

Stock Crash: ৫ দিনে ৩৯ শতাংশ ধস ! পরপর লোয়ার সার্কিট ! এই স্টকে বড় লোকসান বিনিয়োগকারীদের

Gensol Engineering Share: গতকালের বাজারেও এক ধাক্কায় ১০ শতাংশ পতন এসেছে এই স্টকে, ৫ দিনে ৩৯ শতাংশ দাম কমেছে এই স্টকের।

Gensol Engineering Ltd Stock: এই স্টকে টাকা ডুবেছে বিনিয়োগকারীদের। টানা ৫টি সেশনে ৩৯ শতাংশ পতন এসেছে স্টকের দামে। গতকালের বাজারেও এক ধাক্কায় ১০ শতাংশ পতন এসেছে এই স্টকে এবং বাজার বন্ধের সময় এই স্টকের দাম (Stock Price) ছিল ৩৩৫.৩৫ টাকা। মূলত CARE এবগ ICRA সংস্থার মাধ্যমে ক্রেডিট রেটিং কমে যাওয়ার কারণে হু হু করে কমতে শুরু করেছে এই স্টকের দাম এবং স্বল্পমেয়াদে লিকুইডিটি মিসম্যাচও (Stock Price Crash) দেখা যাচ্ছে এই সংস্থার স্টকে।

সংস্থার নাম জেনসোল ইঞ্জিনিয়ারিং লিমিটেড। বুধবার এই ক্রেডিট কমে যাওয়ার কারণেও লোয়ার সার্কিট লেগেছিল এই স্টকে। আর বিগত ৫টি ট্রেডিং সেশনে স্টকের দাম কমে গিয়েছে ৩৯.০৭ শতাংশ। বিনিয়োগকারীদের বড়সড় লোকসান হয়েছে এই স্টকে। আর তাই বিনিয়োগকারীদের সন্ত্রস্ত হওয়া থেকে বিরত রাখতে এই সংস্থা জেনসোল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পক্ষ থেকে বলা হয়, 'জেনসোল ইঞ্জিনিয়ারিং লিমিটেড স্বীকার করছে সম্প্রতি CARE এবং ICRE সংস্থার ক্রেডিট রেটিং খারাপ দেওয়ার মূল কারণ শর্ট টার্ম লিকুইডিটি মিসম্যাচ যা এখন ধীরে ধীরে গ্রাহকদের পেমেন্টের মাধ্যমে কেটে যাচ্ছে। কোনও ভুয়ো আরোপ আমাদের উপরে নেই এবং এই বিষয়ে আরও তদন্ত করার জন্য কমিটি গড়ছে সংস্থা।'

৪ মার্চ এই সংস্থার লং টার্ম ক্রেডিট রেটিং ডাউনগ্রেড করে 'ডিফল্ট' হিসেবে দেখিয়েছিল ICRA এবং জানিয়েছিল যে ঋণ সংক্রান্ত সমস্ত নথির কিছু কিছু যা সংস্থার পক্ষ থেকে জমা করা হয়েছিল তা ভুয়ো, লিকুইডিটি নিয়ে চিন্তা বাড়াবে এবং কর্পোরেট নজরদারির দাবি করে।

২০১২ সালে ভারতে তৈরি হয় এই জেনসোল ইঞ্জিনিয়ারিং লিমিটেড সংস্থা, মূলত পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে এই সংস্থা অন্যতম শীর্ষস্থানীয়। সোলার পাওয়ার ইঞ্জিনিয়ারিং, প্রকিওরমেন্ট, কনস্ট্রাকশন ইত্যাদির পাশাপাশি ইলেকট্রিক মোবিলিটির ক্ষেত্রেও কাজ করে এসেছে এই সংস্থা। আর এই জেনসোল ইঞ্জিনিয়ারিংয়ে ৫০০ পেশাদার কর্মী রয়েছেন সমস্ত ক্ষেত্র মিলিয়ে যা এই সংস্থাকে ভারতের সেরা ১০ ইপিসি সংস্থার অন্যতম করে তুলেছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Defence Stock : শীঘ্রই ছুটবে এই প্রতিরক্ষা কোম্পানির স্টক, বিপুল টাকার অর্ডার পেয়েছে, এখন কিনবেন ?

সেরা শিরোনাম

Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
Diwali New Car: দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
Kolkata-Puri New Bus Service: কলকাতা থেকে পুরী চালু নতুন বাস পরিষেবা, ভাড়া শুরু মাত্র ১ হাজার ৫০০ টাকা থেকে
কলকাতা থেকে পুরী চালু নতুন বাস পরিষেবা, ভাড়া শুরু মাত্র ১ হাজার ৫০০ টাকা থেকে

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget