এক্সপ্লোর

Stock Market Prediction: এই বছরেই ১২ শতাংশ ধস নামতে পারে সেনসেক্সে ! বিপদসঙ্কেত জারি করল এই ব্রোকারেজ ফার্ম

Morgan Stanley Market Prediction: ব্রোকারেজ ফার্মটি জানিয়েছে যে তাদের পক্ষ থেকে এই বছর সংস্থাগুলির আয়ের সম্ভাবনা প্রায় ১৩ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। আর এর মূলে রয়েছে বিশ্ববাজারের মন্দা।

Stock Market: আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করেন তাহলে আপনার জন্য খারাপ খবর রয়েছে বা বলা ভাল সতর্কবার্তা রয়েছে। বৈশ্বিক ব্রোকারেজ ফার্ম মর্গ্যান স্ট্যানলি ২০২৫ সালের জন্য বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্সের (Stock Market Prediction) ক্ষেত্রে একটি নতুন লক্ষ্যমাত্রা প্রকাশ করেছে আর তা নিয়েই চাঞ্চল্য ছড়িয়েছে বিনিয়োগকারীদের মধ্যে।

মর্গ্যান স্ট্যানলি জানিয়েছে এই বছরের শেষে বাজার অর্থাৎ সেনসেক্স সূচক নেমে আসবে ৮২ হাজারের ঘরে। এই টার্গেট কিছুদিন আগে পর্যন্ত ছিল ৯৩ হাজারে। এখন টার্গেট প্রায় ১০ হাজার পয়েন্ট নিচে নামাল মর্গ্যান স্ট্যানলি। অর্থাৎ ১২ শতাংশ ধস (Stock Market Prediction) নামতে পারে বাজারে। এই ব্রোকারেজ ফার্মের বিশ্বাস ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই সেনসেক্সে এখনও পর্যন্ত ৯ শতাংশ মুনাফা দেখতে পাওয়া যাচ্ছে। তবে আগে যত বেশি আশা করা হয়েছিল, ব্রোকারেজ ফার্ম তার থেকে আশা বা লক্ষ্যমাত্রা অনেক কমিয়ে এনেছে।

কেন কমানো হল টার্গেট

ব্রোকারেজ ফার্মটি জানিয়েছে যে তাদের পক্ষ থেকে এই বছর সংস্থাগুলির আয়ের সম্ভাবনা প্রায় ১৩ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। আর এর মূলে (Stock Market Prediction) রয়েছে বিশ্ববাজারের মন্দা, যা ভারতের কর্মক্ষমতাকেও প্রভাবিত করতে পারে। ভারত যদিও অন্যান্য দেশের তুলনায় এখন অনেক ভাল পারফর্ম করছে। কিন্তু বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্সের গতি তদনুরূপ হবে না। এই কারণেই মর্গ্যান স্ট্যানলি তাদের টার্গেট কমিয়ে দিয়েছে।

বড় শেয়ারের প্রতি ঝোঁক বাড়ছে

রিপোর্ট অনুসারে, এখন বাজারের মনোযোগ ম্যাক্রো ফ্যাক্টর থেকে সরে গিয়েছে স্টক বাছাইয়ের উপরে। মর্গ্যান স্ট্যানলি নিজের পোর্টফোলিওতে সক্রিয় পজিশনকেও কমিয়ে দিয়েছে। সেক্টরের কথা বলতে গেলে, মর্গ্যান স্ট্যানলি জানিয়েছে ফিনান্সিয়ালস, কনজিউমার সাইক্লিকালস, অটো, ডিউরেবলস, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আর একইসঙ্গে এনার্জি, ইউটিলিটি, হেলথকেয়ার সেক্টরকে খানিক দূরে সরিয়ে রেখেছে এই ব্রোকারেজ ফার্ম। স্মল ও মিডক্যাপ সংস্থার তুলনায় লার্জক্যাপ সংস্থার স্টকের দিকেই বেশি জোর দিয়েছে এই সংস্থা।  

(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ । বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )

সেরা শিরোনাম

SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget