এক্সপ্লোর

GIG Workers Pension: ডেলিভারি বয় ছাড়াও অস্থায়ী কর্মীদের জন্য দারুণ খবর, ভারত সরকারের নতুন উদ্যোগ 

Online Delivery Boy : ডেলিভারি (Delivery Boy) বা কুরিয়ার বয়দের  জন্য এবার বড় উদ্যোগ নিতে চলেছে দিল্লি। সেই ক্ষেত্রে এই ধরনের কর্মীরা কী সুবিধা পাবেন জানেন ? 

 

Online Delivery Boy : মধ্যবিত্তকে ১২ লাখের আয়কর ছাড়ের সুবিধা দেওয়ার পরই এবার অস্থায়ী কর্মীদের (GIG Workers) জন্য সুখবর দিতে পারে সরকার। ডেলিভারি (Delivery Boy) বা কুরিয়ার বয়দের  জন্য এবার বড় উদ্যোগ নিতে চলেছে দিল্লি। সেই ক্ষেত্রে এই ধরনের কর্মীরা কী সুবিধা পাবেন জানেন ? 

কী সুবিধা দেবে সরকার
শীঘ্রই ডেলিভারি বয়দের জন্য ভাল খবর দিতে চলেছে নয়াদিল্লি। যে ডেলিভারি বয় আপনার অনলাইন অর্ডারের কয়েক মিনিটের মধ্যে আপনার দোরগোড়ায় সুস্বাদু খাবার পৌঁছে দেয়, সেও এখন পেনশন পাওয়ার অধিকারী হবে । আগামী দিনে ডেলিভারি বয়, কুরিয়ার বয়সহ দেশের এক কোটি গিগ কর্মীদের পেনশন দিতে চলেছে মোদি সরকার। যারা চাকরি ছাড়া বেতন বা দৈনিক মজুরি ছাড়াই শুধুমাত্র কাজের ভিত্তিতে বেতন পান, তারা পাবেন এই পেনশনের সুবিধা।

কবে আসবে এই পেনশনের খবর
বর্তমানে ভারত সরকারের শ্রম মন্ত্রক এই সংক্রান্ত একটি খসড়া নীতি তৈরি করেছে। রাজ্য সরকার, ব্যবসায়ী সংগঠন এবং ট্রেড ইউনিয়নগুলির প্রতিনিধিদের সঙ্গ আলোচনা করার পরে এটি কার্যকর করা হবে। ভারত সরকার বর্তমানে এই নীতিতে সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে ঐকমত্য গড়ে তোলার চেষ্টা করছে।

UAN নম্বরের মাধ্যমে সুবিধা পাওয়া যাবে
ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুসারে, গিগ কর্মীদের অন্যান্য সামাজিক নিরাপত্তা সংক্রান্ত সুবিধার সঙ্গে পেনশন সুবিধা দেওয়া হবে।  ভারত সরকার প্রতিটি গিগ কর্মীকে UAN অর্থাৎ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর প্রদান করবে। এই নম্বরের মাধ্যমে গিগ কর্মী যে প্ল্যাটফর্ম বা কোম্পানির সঙ্গে কাজ করুক না কেন, সে পেনশন বা সামাজিক নিরাপত্তা সম্পর্কিত অন্যান্য সুবিধা পেতে সক্ষম হবে।

এর জন্য তাদের ই-শ্রম পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। গিগ কর্মীদের জন্য এই পেনশন সুবিধা তাদের লেনদেনের সঙ্গে যোগ করা হবে। অর্থাৎ ডেলিভারি বয় হিসেবে তারা কতটা কাজ করেন বা কত জায়গায় পণ্য ডেলিভারি করেন, তার ভিত্তিতে তাদের পেনশনের জন্য অবদান গণনা করা হবে।

কেন্দ্র ও রাজ্যের সঙ্গে কথা
কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার তাদের মধ্যে অবশিষ্ট পেনশন দায় ভাগ করে নেবে। জিএসটি ভাগাভাগির সূত্রের ভিত্তিতে এই বিভাজনের সিদ্ধান্ত নেওয়া হবে। কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি সংস্থাগুলি পর্যবেক্ষণ এবং গিগ কর্মীদের যত্ন নেওয়ার জন্য একই পদ্ধতি অবলম্বন করবে। এর আওতায় ভারত সরকার গিগ কর্মীদের সম্পূর্ণ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চায়। দীর্ঘদিন ধরে এই দাবি করা হচ্ছিল।

কোম্পানিগুলিকেও তাদের অবদান রাখতে হবে
এই সুবিধা দিতে অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্মগুলি চালানো সংস্থাগুলিকেও গিগ কর্মীদের পেনশন তহবিলে অবদান রাখার কথা বলবে সরকার। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যেই এই বিষয় নীতি তৈরি করা হয়েছে। তার প্রাথমিক খসড়ার আওতায় গিগ কর্মীদের নিয়োগকারী সংস্থাগুলিকে তাদের বার্ষিক টার্নওভারের 1-2 শতাংশ এই তহবিলে অবদান রাখতে হতে পারে।

Consumer Court : ঠকিয়েছে দোকানি ! কীভাবে অনলাইনে অভিযোগ করবেন ক্রেতা সুরক্ষা আদালতে, রইল পুরো প্রক্রিয়া

সেরা শিরোনাম

Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
Bank News: বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
Wrong UPI: ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
Inflation in Monthly Budget: মূল্যবৃদ্ধির চাপে মাসের খরচ ছাপিয়ে যাচ্ছে বাজেটকে? কীভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার এই সমস্যাকে
মূল্যবৃদ্ধির চাপে মাসের খরচ ছাপিয়ে যাচ্ছে বাজেটকে? কীভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার এই সমস্যাকে

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget