এক্সপ্লোর

Gold Price Hike: ফের চড়চড়িয়ে বাড়ছে সোনার-রুপোর দাম, বিশ্বব্যাপী অনিশ্চয়তার ফলে লাভবান বিনিয়োগকারীরা?

Gold and Silver Price Surges: বিশ্বব্যাপী বাণিজ্যে অনিশ্চয়তা ও ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণেই দাম বাড়ছে সোনার। আসলে দুই ধরনের ঘটনা একসঙ্গে ঘটার কারণেই সোনার দামে এই বৃদ্ধি দেখা গিয়েছে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বিশেষজ্ঞদের মতে, চিন সহ দেশগুলির সোনা ক্রয়ে দাম বাড়বে।

গতকাল সন্ধের পর সোনা ও রুপোর দাম পড়ে যায় হুড়মুড়িয়ে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের এপ্রিলের গোল্ড ফিউচার পড়ে গিয়েছিল ২ হাজার টাকার বেশি। আবার একই মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের মার্চের সিলভার ফিউচার পড়ে গিয়েছিল প্রায় ৭ হাজার টাকা। আর তারপরই দেখা গেল এক অভূতপূর্ব উত্থান।

কত বেড়েছে সোনা-রুপোর দাম?

২৫ ফেব্রুয়ারি দুপুর ২টো বেজে ১০ মিনিটের তথ্য বলছে, সোনার দাম বেড়েছে প্রায় ০.৭৮ শতাংশ। হিসাব করলে যা হয় ১ হাজার ২০০ টাকার মত। অন্যদিকে, রুপোর দাম বেড়েছে প্রায় ৭ হাজার টাকার মতো, শতাংশের বিচারে তা হয় প্রায় ২.৭ শতাংশের মতো।

কী কারণে এই দাম বৃদ্ধি?

সর্বভারতীয় এক সংবাদ সংস্থার দেওয়া তথ্য বলছে বিশ্বব্যাপী বাণিজ্যে অনিশ্চয়তা ও ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণেই দাম বাড়ছে সোনার। আসলে দুই ধরনের ঘটনা একসঙ্গে ঘটার কারণেই সোনার দামে এই বৃদ্ধি দেখা গিয়েছে। একদিকে মার্কিন ডলারের দাম কমেছে। অন্যদিকে, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক সোনা কেনা শুরু করেছে।

আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েছে। মঙ্গলবার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে 'সন্ত্রাসবাদের ১ নম্বর পৃষ্ঠপোষক' বলে অভিহিত করেন। এ ছাড়াও শুল্ক নিয়ে ট্রাম্পের বারবার মত বদলের ফলে বেড়েছে অনিশ্চয়তা। আর সেই কারণেই বিনিয়োগকারীরা সোনায় বিনিয়োগের দিকে ঝুঁকেছেন।

একাধিক সংবাদ সংস্থার প্রতিবেদন বলছে, হোয়াইট হাউসের এক কর্মকর্তা নাকি জানিয়েছেন, শীঘ্রই প্রায় ১৫ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হবে। যদিও বর্তমানে আমদানির উপর আমেরিকা ১০ শতাংশ শুল্ক আদায় করে।

বিশেষজ্ঞরা বলছেন, জানুয়ারির হিসাব দেখলে পিপলস ব্যাঙ্ক অফ চায়না টানা ১৫ মাস ধরে সোনা কিনছে। যা নাকি আগামীতে সোনার দামকে টেনে উপরের দিকে তোলার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

সোনা ও রুপোর দামের এই বাড়া ও কমে যাওয়া নিয়ে বলতে গিয়ে এক বিশেষজ্ঞ বলেন, ১ লক্ষ ৬১ হাজার টাকা থেকে ১ লক্ষ ৬৩ হাজার টাকার মধ্যে সোনা একটা প্রতিরোধ দেখতে পাবে। আবার অন্যদিকে তিনি বলছেন, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের মার্চের সিলভার ফিউচার ২ লক্ষ ৬৬ হাজার টাকা থেকে ২ লক্ষ ৭১ হাজার টাকার মধ্যে একটা প্রতিরোধ দেখতে পাবে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

তথ্যসূত্র: IANS

Frequently Asked Questions

কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সোনা কেনা কিভাবে দামের উপর প্রভাব ফেলছে?

বিশেষজ্ঞরা বলছেন, পিপলস ব্যাঙ্ক অফ চায়নার মতো কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির দীর্ঘমেয়াদী সোনা কেনা ভবিষ্যতে সোনার দাম বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget