Gold-Silver Price Today: ফের আকাশছোঁয়া সোনা ও রুপোর দাম ! কত টাকা বাড়ল ? মাথায় হাত মধ্যবিত্তের
Gold and Silver Price Hike: ফের বাড়ল সোনা ও রুপোর দাম। জেনে নিন, আজ রাজ্যে সোনা ও রুপোর দাম কত বাড়ল।

কলকাতা: গত কয়েক দিন ধরেই বেশ টালমাটাল ছিল বাজার। কিন্তু বাংলা নতুন বছরেও স্বস্তি নেই। ফের বাড়ল সোনা ও রুপোর দাম। এর জেরে অক্ষয় তৃতীয়ার আগে কপালে চিন্তার ভাঁজ পড়ল গয়নাপ্রেমীদের। কিন্তু আজ, অর্থাৎ ১৬ এপ্রিল সোনা (Gold Price Hike) ও রুপোর দাম (Silver Price Hike) হঠাৎ করেই বেড়ে যায়। আগামী দিনে সোনার দাম আরও বাড়তে পারে বলছেন বিশেষজ্ঞরা।
একদিকে যখন সোনা ও রুপোর দাম ঊর্ধ্বমুখী, অন্যদিকে তখন শেয়ার বাজারে (Share Market) চরম অস্থিরতা দেখা দিয়েছে। কিন্তু এর মাঝে সোনাকেই (Gold Rate) নিরাপদ বিনিয়োগের (Investment) মাধ্যম মনে করছেন বিনিয়োগকারীরা। তাই বর্তমান সময়ে, সোনা রুপোর দামের তথ্য জানতে চান সকলেই। চলুন তবে, SSB এর তথ্য অনুযায়ী আজকের সোনা রুপোর দাম জেনে নেওয়া যাক।
২৪ ক্যারেট সোনার দাম -
বৃহস্পতিবার ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ১৫ হাজার ৩০০ টাকা।
২২ ক্যারেট সোনার দাম -
দাম বেড়েছে গয়না তৈরি করার ২২ ক্যারেট (৯১৬) সোনার। ১ গ্রাম গয়না সোনার দাম হয়েছে ১৪ হাজার ৫৩৫ টাকা। আর ১০ গ্রামের দাম হবে ১ লক্ষ ৪৫ হাজার ৩৫০ টাকা।
কেউ যদি আজ গয়না বিক্রি করতে চান, তাহলে গ্রাম প্রতি তিনি পাবেন ১৩ হাজার ৯২৩ টাকা।
১৮ ক্যারেট সোনার দাম -
সামান্য বাড়ল ১৮ ক্যারেট সোনার দামও। আজ প্রতি গ্রাম ১৮ ক্যারেট (৭৫০) সোনার দাম ১১ হাজার ৯৩৫ টাকা।
রুপোর দাম -
আজ প্রতি কেজি রুপোর দাম ২ লক্ষ ৫৬ হাজার ২১৩ টাকা।
যে বিষয়টি মাথায় রাখবেন
মনে রাখবেন এই দামটি শুধুমাত্র আজকের বাজারের মূল্য অনুযায়ী নির্ধারিত সোনা ও রুপোর দাম। ৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে দাম প্রকাশ করা হয়েছে। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি (GST) ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) থেকে পাওয়া। ১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ।
উল্লেখ্য, সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে ও যাচাই করে তারপর সোনা কিনুন।
সেরা শিরোনাম





















