এক্সপ্লোর

Gold Price Today: অগাস্টে অনেকটাই কমল সোনার দাম,পাল্লা দিয়ে নিম্নমুখী রূপোর দরও

পয়লা অগাস্ট পাকা সোনা (২৪ ক্যারেট) র দাম ছিল ৫০,২৫০ টাকা। প্রথম ন’দিনেই দাম কমেছে ২,৫০০ টাকা। আজ সোমবার কলকাতায় পাকা সোনার দাম দাঁড়ালো ৪৭,৭৫০টাকায়।


সঞ্চয়ন মিত্র, কলকাতা:    অগাস্ট মাস পড়তেই স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নানা দোকানে ছাড় দেওয়ার হিড়িক পড়ে যায়। শুধুমাত্র দোকানে নয় অনলাইন কেনাকাটাতেও এখন অফারের ছড়াছড়ি। এত সব অফারের মাঝে অনেকেরই অলক্ষ্যে দাম কমছে সোনার।

অগাস্ট মাস পড়ার পরেই সোনার দাম নিম্নমুখী। এমাসের প্রথম থেকেই নিয়মিত কমছে সোনার দাম। পয়লা অগাস্ট পাকা সোনা (২৪ ক্যারেট) র দাম ছিল ৫০,২৫০ টাকা। প্রথম ন’দিনেই দাম কমেছে ২,৫০০ টাকা। আজ সোমবার কলকাতায় পাকা সোনার দাম দাঁড়ালো ৪৭,৭৫০টাকায়। এই সময়ের মধ্যে কমেছে গয়নার সোনা (২২ ক্যারেট) র দামও। পয়লা অগাস্ট ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪৭,৫৫০ টাকা। আজ তা কমে হয়েছে ৪৫,৭৫০ টাকা। এই ন’দিনে ১৮০০ টাকা দাম পড়েছে।

স্বভাবিক ভাবেই সোনার দামের সঙ্গেই পাল্লা দিয়ে কমেছে রূপোর দাম। কলকাতায় পয়লা অগাস্ট এক কিলোগ্রাম রূপোর দাম ছিল ৬৭,৯০০ টাকা। ন’দিনে  রূপোর দাম কমেছে ৪৩০০ টাকা। আজ কলকাতায় রূপোর দাম হয়েছে ৬৩,৬০০ টাকা প্রতি কেজি।

দ্বিতীয় দফায় প্রায় লকডাউনের শেষে ধীরে ধীরে স্বভাবিক হচ্ছে জনজীবন। এখন শ্রাবণ মাস। বিয়ের মরশুম চলছে। সামনেই আসছে উৎসবের সময়। তার আগে সোনার দাম কমায় খুশি ক্রেতারাও। গত কয়েক দিনে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমছে অনেকটাই। শুধু অগাস্ট মাসেই ব্যারেল প্রতি ৫ ডলার দাম কমেছে। মোটের ওপর বিশ্ব অর্থনীতির প্রভাব পড়েছে এদেশের সোনার বাজারেও।

আন্তর্জাতিক বাজারে সোনার দামও পড়েছে। যার প্রভাব পড়েছে এ দেশেও। দিল্লিতে সোমবার সোনার দাম প্রতি দশ গ্রামে ৩১৭ টাকা কমে হয়েছে ৪৫,৩৯১ টাকা। এর আগের দিনের লেনদেনের শেষে প্রতি দশগ্রাম সোনার দাম ছিল ৪৫,৭০৮ টাকা। রূপোর দামও ৬৩,৭০০ টাকা থেকে প্রতি কেজিতে রয়ে হয়েছে ৬২,৫৭২ টাকা। 
আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্সে ২৩.৯১ মার্কিন ডলার কমে হয়েছে ১,৭৪৯ ডলার। 

সেরা শিরোনাম

Gold and Silver Price: সোনা কেনার পরিকল্পনা ? খসবে মোটা টাকা, জেনে নিন আজ সোনা ও রুপোর দাম কত
সোনা কেনার পরিকল্পনা ? খসবে মোটা টাকা, জেনে নিন আজ সোনা ও রুপোর দাম কত
Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget