এক্সপ্লোর

Gold Price : দুই মাসেই ৮৫ হাজারে নামবে সোনার দাম ? বাজার বিশেষজ্ঞরা কী বলছেন ?

Gold Rate : ব্রোকারেজ হাউস বলছে, আগামী দুই মাসে সোনার দাম ১২-১৫% কমে যেতে পারে।   

 

Gold Rate : কিছুদিন আগেও দুরন্ত গতি ছিল সোনার দামে (Gold Price)। কর (Tax) যুক্ত করলে ১ লাখ টাকা ছাড়িয়ে গেছিল সোনার দাম। যদিও এবার সেই গিত অনেকটাই কমে গেছে। ব্রোকারেজ হাউস বলছে, আগামী দুই মাসে সোনার দাম ১২-১৫% কমে যেতে পারে।   

কী বলছে ব্রোকারেজ হাউজ
ব্রোকারেজ হাউস কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের মতে, গত কয়েক মাসে এক ঊর্ধ্বমুখী পদক্ষেপের পর, আগামী দুই মাসে সোনার দাম ১২-১৫% কমে যেতে পারে। বর্তমানে, দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৯৮,৫০০ টাকা (৩% জিএসটি ছাড়া) দাঁড়িয়েছে। আগামী দুই মাসে ডলারের নিরিখে ১২-১৫% সংশোধনের সম্ভাবনা রয়েছে সোনার দাম। কোয়ান্ট মিউচুয়াল ফান্ড তার সর্বশেষ ‘২০২৫ সালের জুনের ফ্যাক্টশিট’-এ বলেছে এই কথা। 

আরও অনেকেই এই দাম কমার পূর্বাভাস দিয়েছেন
মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মর্নিংস্টার অ্যানালিস্ট ইতিমধ্যেই আগামী কয়েক বছরে সোনার দামে ৩৮% হ্রাসের পূর্বাভাস দিয়েছেন। যদি এটি সত্য হয়, তাহলে ভারতে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫৬,০০০ টাকায় নেমে আসতে পারে। জন মিলস সোনার দামের এই প্রত্যাশিত পতনের জন্য বেশ কয়েকটি উল্লেখযোগ্য কারণের কথা বলেছেন। সোনার সরবরাহ বৃদ্ধি সোনার দামের প্রত্যাশিত পতনের একটি অন্যতম কারণ হতে চলেছে।

চলতি বছরে দুরন্ত গতি নিয়েছে সোনা
চলতি বছরের সোনার দামের অতীত বলছে, এই বছর সোনার দাম ৩৪% এরও বেশি বেড়েছে। যা অন্যান্য অ্যাসেট ক্লাসের লাভকে ছাড়িয়ে গেছে। ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে সোনাকে বিনিয়োগকারীরা নির্ভরযোগ্য সম্পদ বলে মনে করেছেন। বার বার বিনিয়োগকারীদের চাহিদা বৃদ্ধির কারণে, গত কয়েক মাসে সোনার দাম বেড়েছে।

ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের কারণে এই বৃদ্ধি
কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক সিদ্ধান্তের কারণে বিনিয়োগকারীদের মধ্যে বিশ্ব অর্থনীতি নিয়ে উদ্বেগ বাড়ে। ট্রাম্প চিনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করতেই বাণিজ্য যুদ্ধ নিয়ে উদ্বেগ বেড়েছে। নতুন করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এই চিন্তায় ঘি ঢেলেছে। যার ফলে শেয়ার বাজারের দিকে না গিয়ে বিনিয়োগকারীরা সোনায় ইনভেস্ট করছেন।  

ভারতে এখন কী অবস্থা
ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) অনুসারে, গত দুই সপ্তাহে ভারতে সোনার গহনার বিক্রি গড়ে ৩০% কমে ১,৬০০ কেজি হয়েছে। ১৫% হ্রাসের পর (যেমনটি কোয়ান্ট এমএফ-এর পূর্বাভাস ছিল), সোনার দাম প্রতি ১০ গ্রামে ৮৫,০০০ টাকার নীচে নেমে যেতে পারে।

 
আজকের সোনার দাম (৪ জুন, ২০২৫) 
                
সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৯৬৯৭
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৯২১৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৮৮২৪
১৮ ক্যারেট ১ গ্রাম ৭৫৬৫
রুপো (৯৯৯) ১ কেজি ১,০১৪,৫০
 
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।                                                                      

সোনা কেনা বা বিক্রির সময় কয়েকটি বিষয় মনে রাখা আবশ্যক:                

সোনার বিশুদ্ধতা: সোনার বিশুদ্ধতা ক্যারেটে প্রকাশ করা হয়। ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা ৯২% খাঁটি।  ১৪ এবং ১৮ ক্যারেটে যথাক্রমে মাত্র ৫৮.৩৩% এবং ৭৫% খাঁটি সোনা থাকে।                 
গয়নায় হলমার্ক:  হলমার্কে জুয়েলারের শনাক্তকরণ চিহ্ন, হলমার্কিংয়ের বছর, ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর স্ট্যাম্প উল্লেখ থাকে। BIS স্ট্যাম্প হল একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে যে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে। এর পাশাপাশি, জুয়েলারদের ব্যক্তিগত হলমার্কও থাকে। তাতে  ধাতুর বিশুদ্ধতা এবং তৈরির বছর লেখা থাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget