এক্সপ্লোর

Gold Price Hike: আরও দাম বাড়বে সোনার, ১০ গ্রামে ছাড়াতে পারে ৮০,০০০ টাকা

Gold Price Hike: সোনার বাজার বলছে, আগামী দিনে প্রতি ১০ গ্রাম সোনার দাম হবে ৮০,০০০ টাকা। অর্থাৎ বর্তমান দাম থেকে ৪০ শতাংশের বেশি বাড়বে সোনার দাম।

নয়াদিল্লি: ধনতেরাসে সোনা কেনার কথা ভাবলে এটাই বিনিয়োগের সেরা সময়। মার্কেট বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে বড় লাফ দেবে 'সোনার সূচক'। অপরিশোধিত তেল, অ্যালুমুনিয়াম, তামা, কয়লা-সহ অনেক পণ্যের দামই এখন আকাশছোঁয়া। অনুমান, শীঘ্রই সেই তালিকায় নাম লেখাবে সোনা।  

সোনার বাজার বলছে, আগামী দিনে প্রতি ১০ গ্রাম সোনার দাম হবে ৮০,০০০ টাকা। অর্থাৎ বর্তমান দাম থেকে ৪০ শতাংশের বেশি বাড়বে সোনার দাম। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, সোনার দামে বড় লাফ এখন শুধু সময়ের অপেক্ষা।

বড় লাফ দেবে সোনার দাম
বিশেষজ্ঞরা বলছেন, প্রতি আউন্স ১৮০০ ডলার থেকে সোনার দাম বেড়ে দাঁড়াবে ৩০০০ ডলার প্রতি আউন্স।কানাডিয়ান খনির দুই সবচেয়ে বড় বিশেষজ্ঞ তথা গোল্ডকর্প কর্পোরেশনের প্রাক্তন প্রধান ডেভিড গারোফালো ও রব ম্যাকওয়েনের মতে, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি দেখা যাওয়ায় সোনার চাহিদা বাড়তে বাধ্য। প্রতি আউন্সে দাম ছোঁবে ৩,০০০ ডলার। 

প্রতি ১০ গ্রাম সোনার দাম হতে পারে ৮০,০০০ টাকা-ভারতে বর্তমানে 10 গ্রাম সোনার দাম 49,600 টাকা। আগামী দিনে তা প্রতি 10 গ্রামে 80,000 টাকা অতিক্রম করতে পারে। আসুন আমরা আপনাকে হিসেব করে বিষয়টি বুঝিয়ে দিই। এক আউন্স (1 আউন্স) 28.3495 গ্রামের সমান। সোমবার বুলিয়ন বাজারে 24 
ক্যারেট সোনার দাম ছিল 49610 টাকা। অর্থাৎ ভারতে বর্তমানে এক আউন্স সোনার দাম 1,40,613 টাকা। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, যদি সোনার দাম বেড়ে যায়, তাহলে ভারতে এক আউন্স সোনার দাম 2,25,000 টাকা ছাড়িয়ে যাবে। এবার এই হিসেবকে গ্রামে পরিণত করলে দাঁড়ায় 10 গ্রাম সোনার দাম ছাড়াবে 80,000 টাকা।

মুদ্রাস্ফীতির জন্যই বাড়বে এই দাম
বিশেষজ্ঞরা মনে করছেন, সারা বিশ্বে কেন্দ্রীয় ব্যাঙ্কের ত্রাণ প্যাকেজ ও স্বল্প সুদের নীতির কারণেই বাজারে টাকার জোগান বাড়ছে। সেই কারণে মূল্যস্ফীতির হারও বাড়ছে। দীর্ঘমেয়াদে এই মুদ্রাস্ফীতি সোনার দাম বাড়াতে সাহায্য করবে। বিনিয়োগকারীরা দাম কমে যাওয়ার সুবিধা গ্রহণ করবে ও তাদের পোর্টফোলিওতে সোনার বিনিয়োগ বাড়াবে। যখনই মূল্যস্ফীতি বৃদ্ধি পায়, তখন সোনার চাহিদাও বৃদ্ধি পায়। মানুষ তাদের মূলধন রক্ষার জন্য সোনায় বিনিয়োগ বাড়ায়।

ভারতে বেড়ে গিয়েছে সোনার চাহিদা
উৎসবের মরসুমের পাশাপাশি দেশে বিয়ের মরসুমও আসন্ন। এই পরিস্থিতিতে ভারতেও সোনার চাহিদা বাড়ছে। গত বছরের এপ্রিল-সেপ্টেম্বরের তুলনায় এ বছর এপ্রিল-সেপ্টেম্বর মাসে সোনা আমদানি ২৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর এই সময়ে যেখানে ৬.৮ বিলিয়ন ডলারের সোনা আমদানি হয়েছিল, এ বছর তা বেড়ে হয়েছে ২৪ বিলিয়ন ডলারে। কেবল সেপ্টেম্বরেই ৫.১১ বিলিয়ন ডলারের সোনা আমদানি করা হয়েছে দেশে। 

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget