এক্সপ্লোর

Gold Price: ধনতেরসের আগে সোনার দাম পৌঁছল রেকর্ড উচ্চতায়? না কি কমল অনেকটাই? আজ কত হল?

Dhanteras Gold Price: ধনতেরসের আগে ২২ ক্যারেট সোনার দাম গ্রামপ্রতি ৩০০ টাকা বাড়ল। ১৮ ক্যারেট, ফাইন গোল্ড ও রুপোর নতুন দর কত? জানুন বিস্তারিত।

Dhanteras Gold, Silver Price: ধনতেরসের আগে সোনা কেনার পরিকল্পনা করছেন? তাহলে পকেটের অঙ্কটা আরও একবার মিলিয়ে নেওয়া জরুরি। উৎসবের মরশুমে ফের ঊর্ধ্বমুখী সোনা ও রুপোর দাম। বুধবারের তুলনায় বৃহস্পতিবার সকালে কলকাতার বাজারে একধাক্কায় অনেকটাই বাড়ল সোনার দর। বিশেষ করে ২২ ক্যারেট সোনার দাম গ্রামপ্রতি ৩০০ টাকা বেড়েছে। ১০ গ্রাম সোনা কিনতে গেলে একদিন আগের তুলনায় খরচ করতে হবে ৩ হাজার টাকা বেশি। শুধু সোনা নয়, রুপোর দামেও দেখা গিয়েছে উল্লেখযোগ্য বৃদ্ধি। ফলে ধনতেরসের আগে গয়না কেনার পরিকল্পনা করা সাধারণ মধ্যবিত্তের কাছে নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়াল মূল্যবৃদ্ধি।

স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির (SSBC) প্রকাশিত তথ্য অনুযায়ী, ৫ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে ২২ ক্যারেট (৯১৬) হলমার্ক সোনার বিক্রয়মূল্য দাঁড়িয়েছে প্রতি গ্রামে ১৩,৭১৫ টাকা। বুধবার, ৪ নভেম্বর দুপুর ১২টা ২০ মিনিটে এই দাম ছিল ১৩,৪১৫ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে গ্রামপ্রতি ৩০০ টাকা বেড়েছে ২২ ক্যারেট সোনার দাম। সেই হিসেবে ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ৩,০০০ টাকা। ধনতেরসের আগে এই মূল্যবৃদ্ধি স্বাভাবিকভাবেই ক্রেতাদের বাজেটে প্রভাব ফেলবে।

শুধু ২২ ক্যারেট নয়, বেড়েছে ৯৯৫ বিশুদ্ধতার ফাইন গোল্ডের দামও। ৪ নভেম্বর প্রতি গ্রামে এই সোনার দাম ছিল ১৪,১১৭ টাকা। বৃহস্পতিবার সকালে তা বেড়ে হয়েছে ১৪,৪৩৭ টাকা। অর্থাৎ গ্রামপ্রতি ৩২০ টাকা বৃদ্ধি। ১০ গ্রাম ফাইন গোল্ডের ক্ষেত্রে একদিনে দাম বেড়েছে ৩,২০০ টাকা।

অন্যদিকে, ১৮ ক্যারেট সোনার দামও ঊর্ধ্বমুখী। বুধবার যেখানে প্রতি গ্রামের দাম ছিল ১১,০১৫ টাকা, বৃহস্পতিবার সকালে তা বেড়ে হয়েছে ১১,২৬০ টাকা। অর্থাৎ গ্রামপ্রতি ২৪৫ টাকা দাম বেড়েছে। ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনা কিনতে গেলেও আগের দিনের তুলনায় ২,৪৫০ টাকা বেশি খরচ করতে হবে।

সোনার পাশাপাশি রুপোর বাজারেও বড়সড় পরিবর্তন। SSBC-র প্রকাশিত দর অনুযায়ী, ৪ নভেম্বর এক কেজি ৯৯৯ বিশুদ্ধতার রুপোর দাম ছিল ১,৮৭,৬১১ টাকা। বৃহস্পতিবার সকালে সেই দাম বেড়ে হয়েছে ১,৯২,২১৩ টাকা। অর্থাৎ একদিনে কেজিপ্রতি রুপোর দাম বেড়েছে ৪,৬০২ টাকা। ফলে সোনা ও রুপো, দুই মূল্যবান ধাতুর দাম বৃদ্ধিই উৎসবের কেনাকাটায় প্রভাব ফেলতে পারে।

কেন বাড়ছে সোনা ও রুপোর দাম?

আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির সঙ্গে সোনা ও রুপোর দামের ওঠানামার সরাসরি সম্পর্ক রয়েছে। বিশেষ করে মার্কিন ডলারের মূল্য, বন্ডের ইল্ড, সুদের হার সংক্রান্ত প্রত্যাশা এবং আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি মূল্যবান ধাতুর বাজারকে প্রভাবিত করে। সাম্প্রতিক আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছনোয় সোনার দামে ইতিবাচক প্রভাব পড়েছে। পাশাপাশি অনিশ্চিত পরিস্থিতিতে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে ধনতেরস ও দীপাবলিকে কেন্দ্র করে দেশীয় বাজারে কেনাকাটার প্রস্তুতি। ভারতীয়দের কাছে ধনতেরসে সোনা ও রুপো কেনা শুভ বলে বিবেচিত হয়। তাই এই সময় মূল্যবান ধাতুর বাজারে ক্রেতাদের আগ্রহ বাড়ে। তবে উৎসবের চাহিদা থাকলেই যে দাম বাড়বে, এমন নয়। আন্তর্জাতিক বাজারের ওঠানামাও এখানে গুরুত্বপূর্ণ।

গয়না কিনতে গেলে কত খরচ পড়বে?

বৃহস্পতিবারের প্রকাশিত দর অনুযায়ী, ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার মূল দাম দাঁড়াচ্ছে ১,৩৭,১৫০ টাকা। তবে এই অঙ্কের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। পাশাপাশি গয়নার ক্ষেত্রে মেকিং চার্জ এবং অন্যান্য প্রযোজ্য খরচও দিতে হবে। ফলে দোকান থেকে গয়না কিনতে গেলে চূড়ান্ত বিল আরও বেশি হতে পারে।

উল্লেখ্য, এই দাম স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির প্রকাশিত সূচকভিত্তিক দর। বিভিন্ন গয়নার দোকানে সোনার দামে কিছুটা পার্থক্য থাকতে পারে। তাই ধনতেরসের কেনাকাটার আগে স্থানীয় গয়নার দোকান থেকে দিনের চূড়ান্ত দাম যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Stock Market Cheers : খুলতেই ১৪০০ পয়েন্ট লাফাল শেয়ার বাজার, আমেরিকার মিডটার্মে ট্রাম্প ধাক্কা খেতেই দুরন্ত ছুট
খুলতেই ১৪০০ পয়েন্ট লাফাল শেয়ার বাজার, আমেরিকার মিডটার্মে ট্রাম্প ধাক্কা খেতেই দুরন্ত ছুট
Sugar Price Hike: ফের চিনির দামে আগুন ! এক মাসে ৪ টাকার বেশি বৃদ্ধি, উৎসবের মরশুমে মাথায় হাত গৃহস্থের
ফের চিনির দামে আগুন ! এক মাসে ৪ টাকার বেশি বৃদ্ধি, উৎসবের মরশুমে মাথায় হাত গৃহস্থের
Health Insurance: ৬০ পেরোলেই স্বাস্থ্যবিমা জরুরি, সরকারি প্রকল্প নাকি বেসরকারি পলিসি, কোনটি বেশি ভাল?
৬০ পেরোলেই স্বাস্থ্যবিমা জরুরি, সরকারি প্রকল্প নাকি বেসরকারি পলিসি, কোনটি বেশি ভাল?
Gold Price Today: কালীপুজোর আগেই লাফিয়ে বাড়ল সোনার দাম, প্রায় ৫ হাজার টাকার মতো বেড়েছে রুপোর দামও
কালীপুজোর আগেই লাফিয়ে বাড়ল সোনার দাম, প্রায় ৫ হাজার টাকার মতো বেড়েছে রুপোর দামও
Advertisement

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget