এক্সপ্লোর

Gold-Silver Prices Today: টানা পাঁচদিন পর নিম্নমুখী সোনার দাম, কমে দর কত হল কলকাতায়?

Gold Silver Prices Update:ভারতে সোনার দাম প্রতি ১০ গ্রামে ১০০ টাকা কমল। বর্তমানে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৪৭ হাজার ২৫০ টাকা। এমসিএক্স (MCX) সোনার দাম এদিন লাল সূচকেই শুরু হয়।

 

কলকাতা: পর পর পাঁচদিন বেড়েছিল সোনার দাম। আজ বুধবার নিম্নমুখী হল হলুদ ধাতুর দাম। ভারতে সোনার দাম প্রতি ১০ গ্রামে ১০০ টাকা কমল। বর্তমানে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৪৭ হাজার ২৫০ টাকা। এমসিএক্স (MCX) সোনার দাম এদিন লাল সূচকেই শুরু হয়।  দাম পড়ে যায় ৬ শতাংশ। কমোডিটিজ মার্কেটে সোনার লেনদেন চলে ৪৭ হাজার ৯২০ টাকায়। কলকাতায় দাম কমে হয় প্রতি ১০ গ্রামে ৪৭ হাজার ৯০ টাকা। চেন্নাইতে এদিন সোনার দাম প্রতি ১০ গ্রামে হয়েছে ৪৫,৩৫০ টাকা। দিল্লিতে প্রতি ১০ গ্রামে সোনার দাম ৪৭,০৪০ টাকা।

রূপার দামও আজ কমেছে। প্রতি কেজিতে ৬১ হাজার ৪৪৭ টাকায় লেনদেন চলে রূপার। 

আন্তর্জাতিক বাজারে সোনার দর প্রতি আউন্সে ছিল ১,৮০৪ ডলার। রূপার দর ছিল প্রতি আউন্সে ২৩.৮৩ টাকা। আন্তর্জাতিক বাজারে দামে খুব বেশি বদল হয়নি। 

এইচডিএফসি সিকিওরিটিজের সিনিয়র অ্যানালিস্ট তপন পটেল বলেছেন, নিউইয়র্কের কমোডিটি এক্সচেঞ্চ কমেক্সে সোমবার দামে যে পতন দেখা দিয়েছিল, সেই অনুযায়ীই দিল্লিতে ২৪ ক্যারেট সোনার স্পট প্রাইসে নিম্নমুখিতা দেখা গিয়েছে। 

দেখে নেওয়া যাক, কোন শহরে আজ সোনার কত দাম (প্রতি ১০ গ্রাম)

চেন্নাই- ৪৫,৩৫০ টাকা

মুম্বই- ৪৭,২৫০ টাকা

দিল্লি- ৪৭,০৪০ টাকা

কলকাতা-৪৭,০৯০ টাকা

ব্যাঙ্গালোর- ৪৫,১৫০ টাকা

হায়দরাবাদ- ৪৫,১৫০ টাকা

IBJA এদিনের সোনা-রুপোর দর জানিয়েছে। মিসড কল দিয়ে ও অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সোনা ও রুপোর বর্তমান দাম জেনে নিতে পারেন। শনি ও রবিবার এবং ঘোষিত ছুটির দিনে দাম জারি করা হয় না।দাম জানতে চাইলে 8955664433 মিসড কল দিয়ে জানতে পারা যায়। মিসড কল দিলে এসএমএস আসবে। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট www.ibja.co বা ibjarates.com- এও দেখা যেতে পারে।

সোনা কিনতে চাইলে তা কতটা খাঁটি, অবশ্যই যাচাই করে নেওয়া উচিত। এ জন্য সরকারি অ্যাপের ব্যবহার করা যেতে পারে। ‘BIS Care app’ এর মাধ্যমে শুদ্ধতা যাচাই করে নেওয়া যেতে পারে।

এছাড়াও এই অ্যাপের মাধ্যমে অভিযোগও জানানো যেতে পারে। সামগ্রীর লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হলমার্ক ঠিক না থাকলে গ্রাহক এই অ্যাপের মাধ্যমে অভিযোগ দায়ের করতে পারেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commercial LPG Price Cut: গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
Gold Price Today : মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget