এক্সপ্লোর

Google AI : গুগলের সার্চ ইঞ্জিনেই জুড়বে এআই, চ্যাটজিপিটির জনপ্রিয়তা রুখতে নতুন নীতি পিচাইয়ের

Sundar Pichai: চ্যাটজিপিটি (ChatGPT)-কে রুখতে এবার নতুন নীতি নিচ্ছে গুগল। এবার থেকে গুগলের সার্চ ইঞ্জিনেই জুড়ে দেওয়া হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি।

Sundar Pichai: চ্যাটজিপিটি (ChatGPT)-কে রুখতে এবার নতুন নীতি নিচ্ছে গুগল। এবার থেকে গুগলের সার্চ ইঞ্জিনেই জুড়ে দেওয়া হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি। মূলত, চ্যাটজিপিটির জনপ্রিয়তা দেখেই এই নতুন সিদ্ধান্ত নিচ্ছে কোম্পানি।

Tech News: কী বলছেন গুগলের সিইও ?
সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল-কে গুগলের সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, সার্চ ইঞ্জিনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) জুড়ে দেবে কোম্পানি। বিশ্বের বর্তমান প্রযুক্তির অবস্থা বলছে, প্রকাশ্যে আসার কিছুদিনের মধ্যেই চ্যাটজিপিটি ঘিরে আলোড়ন শুরু হয়েছে বাজারে। এই চ্যাটবট ব্যবহার করেই বদলে যাচ্ছে বিশ্বের ভাবনা। সেকারণেই রাতারাতি গুগলের সার্চ ইঞ্জিনেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে জুড়ে দিতে চাইছে কোম্পানি। 

পিচাইয়ের মতে, গুগল সার্চ ইঞ্জিনের মধ্যে এআই জুড়লে আদতে এতে AI-এর উন্নতি হবে। কারণ সার্চ ইঞ্জিনে যা খোঁজা হবে সেই সম্পর্কে ডেটা পেয়ে যাবে AI । যার ফলে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে গুগলের ক্ষমতা বাড়াবে। যদিও চ্যাটবটগুলি গুগলের সার্চ ইঞ্জিনের ব্যবসাকে হুমকির মুখে ফেলেছে, এটা মানতে রাজি নন পিচাই। বর্তমানে গুগলের অভিভাবক প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেটেডের অর্ধেকেরও বেশি আয় হয় গুগলের সার্চ ইঞ্জিন থেকে। 

কোম্পানির বিষয়ে কতটা আত্মবিশ্বাসী পিচাই
ওপেনএআই বা চ্যাটজিপিটির ভিড়ে গুগল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী সুন্দর পিচাই। মূলত, large language models (LLMs) হল এমন একটি কম্পিউটার প্রোগ্রাম যা মানুষের অনুকরণ করে প্রশ্নের উত্তর দিতে পারে। Google এই ক্ষেত্রে সবার থেকে এগিয়ে। বর্তমানে এই প্রযুক্তি জায়ান্ট (LLMs)ব্যবহার করে তার সার্চ ইঞ্জিনে ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার চেষ্টা করবে। 

বিশ্বপ্রযুক্তির বর্তমান মানচিত্র বলছে, খরচ কমানোর জন্য বিনিয়োগকারীদের চাপের পাশাপাশি এখন Google-এর প্রধান ব্যবসার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে মাইক্রোসফ্টের বিং সার্চ ইঞ্জিনের নতুন সংস্করণ। যা এখন ChatGPT-র মাধ্যমে চলছে।

OpenAI: শুরুতেই বড় ধাক্কা। কৃত্রিম বুদ্ধিমত্তার অন্যতম বড় হাতিয়ার চ্যাটজিপিটি নিষিদ্ধ করল ইতালি। কেন এই চ্যাটবটকে নিষিদ্ধ করা হয়েছে তারও খোলসা করেছে এই দেশ।

ChatGPT Ban: বেড়েই চলেছিল জনপ্রিয়তা
ওপেন এআই গত বছর চ্যাট জিপিটি লাইভ করেছে। মাত্র এক সপ্তাহের মধ্যে বড় প্রযুক্তি জায়ান্টদের চমকে দিয়েছে এই চ্যাটবট। কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে গড়ে তোলা এই AI টুল এখন সবার কাছেই কৌতূহলের বিষয়। এই AI টুলটি আজ সারা বিশ্বে ব্যবহৃত হচ্ছে হচ্ছে। মানুষ এটি দিয়ে তাদের অনেক কাজ করছে। স্কুলের জন্য কবিতা লেখা হোক, অফিসের জন্য চিঠি বা অন্য কিছু এই চ্যাটবট সেকেন্ডে অনেক কিছু করতে পারে। তবে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাওয়া এই চ্যাটবট সম্প্রতি ইতালিতে নিষিদ্ধ করা হয়েছে। জেনে নিন এর কারণ।

7th Pay Commission: ফের বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ! জুলাই মাসে মহার্ঘ ভাতার নতুন হিসেব

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget