এক্সপ্লোর

Google Layoffs: দুঃসংবাদ ! ভারতে প্রচুর কর্মী ছাঁটাই করল গুগল, রাতারাতি চাকরি গেল ৪৫৩ জনের

Tech Layoffs: চাকরির ক্ষেত্রে একের পর একে খারাপ খবর। বিশ্ববাজারে আগেই চাকরি ছাঁটাইয়ের কথা বলেছিল গুগল। এবার তারই মারাত্মক  প্রভাব পড়ল ভারতে।

Tech Layoffs: চাকরির ক্ষেত্রে একের পর একে খারাপ খবর। বিশ্ববাজারে আগেই চাকরি ছাঁটাইয়ের কথা বলেছিল গুগল। এবার তারই মারাত্মক  প্রভাব পড়ল ভারতে। রাতারাতি গুগল ইন্ডিয়া (Google India) থেকে চাকরি গেল ৪৫৩ জনের।

Google Layoffs: ভারতে কেন খাঁড়ার ঘা ?
টেকনোলজি সেক্টরের বৃহত্তম সংস্থা গুগল জানিয়েছে, ভারতে ৪৫৩জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে। জানা গিয়েছে এই কর্মচারীরা গুগল ইন্ডিয়া অফিসের অনেক বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। এ প্রসঙ্গে মুখ খুলেছেন গুগল অ্যান্ড অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই। চাকরিচ্যুত কর্মীদের একটি ই-মেইলও পাঠিয়েছেন তিনি। যেখানে গুগলের প্রধান লিখেছেন,  এটি পুরোপুরি তাঁর সিদ্ধান্ত। 

Google Layoffs: সন্দেহ করছেন কর্মীরা
বিজনেস লাইনের রিপোর্ট বলছে, ভারতে গুগলের ৪৫৩ জন কর্মী ছাঁটাই করা হয়েছে। রিপোর্ট বলছে, বরখাস্ত কর্মীরা গুগল ইন্ডিয়ার কান্ট্রি হেড ও ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় গুপ্তার কাছ থেকে একটি ই-মেইল পেয়েছেন।  তবে এই ৪৫৩ জন কর্মীর চাকরি যাওয়ার বিষয়টি কোম্পানির ১২,০০০ কর্মচারীর ছাঁটাইয়ের অংশ কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কর্মীরা।  

Tech Layoffs: সারা বিশ্বে ছাঁটাই
তবে গুগল একা নয়, বিশ্বের অনেক বড় আইটি জায়ান্ট তাদের কর্মীদের ছাঁটাই করেছে। মাইক্রোসফট জানিয়েছে প্রায় ৫ শতাংশ অর্থাৎ ১০,০০০ চাকরি ছাঁটাই করেছে কোম্পানি। অ্য়ামাজন থেকে ১৮,০০০ কর্মী বরখাস্ত করা হবে বলে খবর। ফেসবুকের মূল কোম্পানি মেটা বিশ্বব্যাপী ১১,০০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে।

Tech Layoffs: কত কর্মী ছাঁটাই করেছে ডিজনি ?
গত সপ্তাহে কোম্পানির সিইও বব ইগর ৭,০০০ চাকরি ছাঁটাইয়ের পরিকল্পনার কথা ঘোষণা করেন। মূলত, ডিজনিতে ৫.৫ বিলিয়ন ডালা খরচ বাঁচানো ও এর স্ট্রিমিং ব্যবসাকে লাভজনক করে তোলা লক্ষ্যেই এই ছাঁটাই করেছে কোম্পানি। 

Disney Layoffs: বিনোদন দুনিয়ার এই সংস্থা সম্প্রতি ঘোষণা করেছিল, খরচ নিয়ন্ত্রণের জন্য কর্মী ছাঁটাই (Layoffs) করা হবে কোম্পানিতে। ডিজনি সংস্থার সিইও Bob Iger জানিয়েছেন অন্তত ৭০০০ কর্মী চাকরি খোয়াতে পারেন এই ছাঁটাইয়ের ধাক্কায়। বিভিন্ন বিভাগ থেকে চলবে ছাঁটাই প্রক্রিয়া। তবে ডিজনি সংস্থার নির্দিষ্ট কোন কোন বিভাগে ছাঁটাইয়ের প্রভাব পড়বে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। ডিজনি সংস্থার সাম্প্রতিক ত্রৈমাসিক আয় ঘোষণার পরই এই বড় সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। 

Car Company Layoffs 2023: প্রযুক্তি কোম্পানিগুলির পর এবার গাড়ি শিল্পে ঝুলছে খাড়ার ঘাঁ।  আমেরিকার অন্যতম বড় কোম্পানি ফোর্ড জানিয়েছে,  কর্মী ছাঁটাই করবে তারা। সংস্থার তরফে বলা হয়েছে,  ক্রমবর্ধমান ব্যয় কমাতে ও শিল্পের পরিকাঠামোগত পরিবর্তনের জন্যই এই পদক্ষেপ নিতে হচ্ছে ফোর্ডকে । এই পরিস্থিতিতে আগামী তিন বছরে কোম্পানির সঙ্গে যুক্ত ৩,৮০০ জন চাকরি হারাবেন (Ford Layoffs)।

আরও পড়ুন : Ford Layoffs: এবার গাড়ি শিল্পে ছাঁটাই শুরু, ৩৮০০ কর্মী চাকরি হারাবে এই কোম্পানিতে

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget