VDA Hike : কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুণ খবর, উৎসবের আগেই ভ্যারিয়েবল DA বৃদ্ধি
Salary News : এবার ভ্যারিয়েবল ডিএ (VDA) বা পরিবর্তনশীল মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাভাবিকভাবেই এই ঘোষণার ফলে পুজোর আগে স্বস্তি পাবেন কর্মীরা।

Salary News : উৎসবের মরসুমের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। এবার ভ্যারিয়েবল ডিএ (VDA) বা পরিবর্তনশীল মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাভাবিকভাবেই এই ঘোষণার ফলে পুজোর আগে স্বস্তি পাবেন কর্মীরা। কেন্দ্রীয় শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রকের এই ঘোষণায় ন্যূনতম মজুরির হার এর ফলে বৃদ্ধি পাবে। ঘোষণা অনুযায়ী, ১ অক্টোবর থেকে এই রেট কার্যকর ধরা হবে।
কতটা বেড়েছে VDA ?
গত ৩০ সেপ্টেম্বর লেবার ব্যুরোর তত্ত্বাবধানে থাকা কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক সংশোধিত ভ্য়ারিয়েবল ডিয়ারনেস অ্যালাউন্স ঘোষণা করেছে। এই পরিবর্তন ইন্ডাসট্রিয়াল ওয়ার্কার 'অ্য়াভারেজ কনজুমার প্রাইস ইনেডেক্স' বা গড় উপভোক্তা মূল্য সূচক (CPI-IW)-র ভিত্তি করে সংশোধন করা হয়েছে। গত ৩০ জুন এই সূচক ছিল ৪২৪.৮০ টাকা। যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৪৩১.৪২ টাকা। এটি হিসেব অনুযায়ী বেড়েছে ৬.৬২ পয়েন্ট। এই সংশোধিত VDA ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর ধরা হবে।
কী এই VDA ?
ভ্য়ারিয়েবল ডিয়ারনেস অ্যালাউন্স (VDA) বা পরিবর্তনশীল মহার্ঘ ভাতা হল, ন্যূনতম মজুরির একটা অংশ, যা মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মীদের দেওয়া হয়। এটি পুরোপুরি ইন্ডাসট্রিয়াল ওয়ার্কার 'অ্য়াভারেজ কনজুমার প্রাইস ইনেডেক্স' বা গড় উপভোক্তা মূল্য সূচক (CPI-IW)-র ভিত্তি করে নির্ধারণ করা হয়। সাধারণত ৬ মাস অন্তর বছরে ২ বার কেন্দ্রীয় সরকারের শ্রম মন্ত্রক এটি সংশোধন করে।
কেন্দ্রীয় সরকারি কর্মীরাও পাবেন 'এক পদ-এক পেনশন-এর সুবিধা ? অষ্টম বেতন কমিশনে এই বিষয়ে রয়েছে কী আপডেট ? কবের মধ্য়ে এই বিষয়ে প্রকাশ্যে আসবে সুপারিশ, এখানে রইল পুরো আপডেট।
এই বিষয়ে কী নিয়ে মূল আপত্তি ?
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ক্ষেত্রে দেখা যায়, একই পদ থেকে অবসর নেওয়ার পরও দু'জনের হয় আলাদা পেনশন। যা নিয়ে দীর্ঘদিন ধরে আপত্তি তুলে আসছে কর্মী সংগঠনগুলি। তাদের মতে, কোনও কর্মীর যোগ্যতা অনুযায়ী পদ পেলেও অবসরের সময় পেনশনে হয়ে যায় বড় ফারাক। এক পদ থেকে অবসর নিলেও কেন দুই কর্মীর মধ্যে এই পার্থক্য় থাকবে, তা নিয়ে এবার অষ্টম বেতন কমিশনের কাছে দাবি তুলেছে কর্মী ও পেনশনার সংগঠনগুলি। আগামী কমিশনের সুপারিশেই 'এক পদ-এক পেনশন' কার্যকর করার দাবি তুলেছে তারা। মিলিটারির মতোই এই পেনশন দেওয়ার দাবি তোলা হয়েছে সিভিলিয়ান কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে।
আরও পড়ুন : ১০ লাখ রাখলে ২০ পাবেন, সরকারের রয়েছে এমন দ্বিগুণ করার স্কিম
সেরা শিরোনাম






















