এক্সপ্লোর

EPF Rate: এই মাসেই EPF গ্রাহকের অ্যাকাউন্টে সুদের টাকা ঢুকবে, কত সুদের হারে পাবেন?

EPFO-এর ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ৮.২৫% সুদের হারে অনুমোদন দিয়েছে কেন্দ্র। এবার প্রশ্ন, কবে PF অ্যাকাউন্টে জমা হবে সুদের টাকা? জেনে নিন সম্পূর্ণ তথ্য।

কলকাতা: এমপ্লয়িস প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ EPF-এ সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় সরকার। ২০২৫-২৬ অর্থবর্ষে ৮.২৫ শতাংশ হারেই জমা হবে সুদ।                                     

ইতিমধ্যে চূড়ান্ত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। EPF অ্যাকাউন্টে সুদ মাসিক ভিত্তিতে গণনা হলেও, তা জমা করা হয় আর্থিক বছরের শেষে। তবে এই অর্থবর্ষে টাকা পেতে আর অপেক্ষা করতে হবে না কর্মচারীদের। সূত্রের খবর,  চলতি মাসেই ৭ কোটিরও বেশি EPF গ্রাহকের অ্যাকাউন্টে সুদের টাকা জমা পড়তে পারে।                    

মন্ত্রক পর্যালোচনা সম্পন্ন করে প্রস্তাবটি অনুমোদন করেছে। পিটিআই- এর প্রতিবেদন অনুযায়ী, শ্রম মন্ত্রকের নির্দেশনার ভিত্তিতে ইপিএফও চলতি মাস থেকেই সদস্যদের অ্যাকাউন্টে ২০২৬ অর্থবর্ষের সুদ জমা করা শুরু করবে বলে আশা করা হচ্ছে।                                                                                            

১৯৫২ থেকে ১৯৬৬ পর্যন্ত এমপ্লয়িস প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ছিল ৩ থেকে ৪.৭৫ শতাংশ। ১৯৮৪ সালে প্রথম বার সুদের হার ৯ শতাংশ ছাড়িয়ে যায়। ১৯৮৯ থেকে ৯৯-এই দীর্ঘ সময়ে EPF-এর সুদের হার পৌঁছেছিল ১২ শতাংশে। ২০১৩-১৪ সালে সেটাই পৌঁছয় ৮.৭৫ শতাংশে।                   

আরও পড়ুন, কলকাতা-সহ জেলাতে আগামী দু-তিন ঘণ্টা ভয়ঙ্কর ঝড়-বৃষ্টি? দক্ষিণবঙ্গের ১০ জেলায় হলুদ সতর্কতা

২০১৫-১৬ অর্থবর্ষে তা হয় ৮.৮ শতাংশ। ২০২৩-২৪ আর্থিক বছরে EPF-এর সুদের হার ৮.১৫% থেকে বেড়ে হয় ৮.২৫%। এবারও তা অপরিবর্তিত রইল।

অন্যদিকে, শুক্রবার দেশজুড়ে আয়োজিত হতে চলেছে প্রধামন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার অনুষ্ঠান। দিল্লিতে বিজ্ঞান ভবনের অনুষ্ঠানে হাজির থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

৪৫ হাজার চাকরিজীবী ও ৯ হাজার চাকরিদাতাকে সরাসরি ২৪০০ কোটি টাকার সুবিধা দেওয়া হবে। পশ্চিমবঙ্গে ৭টি জায়গায় এই অনুষ্ঠান আয়োজিত হবে। সল্টলেকের অনুষ্ঠানে থাকবেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং

Advertisement

সেরা শিরোনাম

SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
Advertisement

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget