এক্সপ্লোর

Govt Restricts Silver Imports : রুপো আমদানিতে বড় পদক্ষেপ মোদি সরকারের ! 'ধাক্কা খাবেন' কারা ?

Silver Import New Rule : ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (DGFT)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, অবিলম্বে এই নতুন নিয়ম কার্যকর করা হল। এরফলে কাদের ওপর প্রভাব পড়বে ? 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ৯৯.৯% খাঁটি রুপোর বার আমদানি এবার সংরক্ষিত তালিকায়।
  • বিদেশ থেকে রুপো আমদানিতে লাগবে সরকারি অনুমতি।
  • রুপো ও সোনার উপর আমদানি শুল্ক বৃদ্ধি হয়েছে।
  • অপ্রয়োজনীয় সোনা-রুপো কেনা কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর।

Silver Import New Rule : সোনার পর এবার রুপো আমদানিতেও (Silver Import) বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। কিছু নির্দিষ্ট রুপোর বারের আমাদানিতে (Silver Bar Imports) বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (DGFT)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, অবিলম্বে এই নতুন নিয়ম কার্যকর করা হল। এরফলে কাদের ওপর প্রভাব পড়বে ? 

ফ্রি বিভাগ থেকে রেস্ট্রিক্টেড তালিকায় রুপো
আজই বাণিজ্য মন্ত্রকের এই নতুন নিয়মের নির্দেশিকা সামনে এসেছে। যার মধ্যে সংশোধিত আমদানি নীতি প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রকয়। এখন থেকে ৯৯.৯ শতাংশ খাঁটি রুপোর বার আমদানির ক্ষেত্রে আর ছাড় পাওয়া যাবে না। অতীতেত এটি “ফ্রি” বা বিনামূল্যের ক্যাটাগরিতে থাকলেও, এখন তা “রেস্ট্রিক্টেড” বা সংরক্ষিত ক্যাটাগরিতে যোগ করা হয়েছে।

এবার থেকে ৯৯.৯ শতাংশ খাঁটি রুপোর বার বিদেশ থেকে ভারতে আমদানি করতে গেলে সরকারের কাছ থেকে আগাম বিশেষ অনুমতি নিতে হবে। এর পাশাপাশি অন্যান্য নির্দিষ্ট কিছু রুপোর বারকেও এই সংরক্ষিত তালিকায় আনা হয়েছে। সরকারের মূল উদ্দেশ্য হল, দেশে রুপো আমদানির ওপর কড়া নজরদারি চালানো ও নিয়ন্ত্রণ সুনিশ্চিত করা।

আগে সোনা আমদানির ক্ষেত্রেও নেওয়া হয়েছে
তবে শুধু রুপো নয়, সম্প্রতি সোনা আমদানির ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকার বেশ কয়েকটি কড়া পদক্ষেপ নিয়েছে। 

এবার সোনার ক্ষেত্রে ১০০ কেজির ঊর্ধ্বসীমা : এবার থেকে অ্যাডভান্স অথরাইজেশন স্কিমের আওতায় সোনা আমদানির ওপর সর্বোচ্চ ১০০ কেজির সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই স্কিমের আওতায় গয়না রফতানিকারক শুল্ক ছাড়াই কাঁচামাল আমদানি করতে পারতেন। আগে এতে কোনও ঊর্ধ্বসীমা ছিল না।

সরকার শুরু করল কড়া নজরদারি: এই স্কিমের অপব্যবহার রুখতে লাইসেন্স দেওয়া ও তা মনিটর করার প্রক্রিয়া আরও কঠোর করা হয়েছে।

একধাক্কায় বাড়ল আমদানি শুল্ক 
চলমান ভূ-রাজনৈতিক সংকট ও যুদ্ধ পরিস্থিতির কারণে ভারতের আমদানি বিল ক্রমাগত আকাশছোঁয়া হচ্ছে। দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রার ভাণ্ডার রক্ষা করতে এবং অপ্রয়োজনীয় আমদানি কমাতে মোদি সরকার সোনা ও রুপোর ওপর আমদানি শুল্ক একধাক্কায় অনেকটাই বৃদ্ধি করেছে।

সোনা ও রুপো: গত ১৩ মে থেকে কার্যকর হওয়া নিয়ম অনুযায়ী, সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে একলাফে ১৫ শতাংশ করা হয়েছে।

প্লাটিনাম: প্লাটিনামের ওপর আমদানি শুল্ক ৬.৪ শতাংশ থেকে বাড়িয়ে ১৫.৪ শতাংশ করা হয়েছে।

অন্যান্য পণ্য: সোনা-রুপোর কয়েন ও দোরের মতো অন্যান্য পণ্যের ওপরও কর কাঠামোয় একই ধরনের পরিবর্তন আনা হয়েছে।

স্বদেশি ও সাশ্রয়ের বার্তা প্রধানমন্ত্রীর
সম্প্রতি সোনা ও রুপো আমদানির ওপর বড় সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের আমজনতার প্রতি অপ্রয়োজনীয় সোনা বা মূল্যবান ধাতু কেনা কমানোর আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সরকারের তরফে বিভিন্ন ব্যয়সংকোচন নীতি নেওয়ার কথা বলা হয়েছিল, যাতে জরুরি বৈদেশিক মুদ্রা বাইরে চলে যাওয়া আটকানো যায়। সরকারের এই সর্বশেষ পদক্ষেপ সেই লক্ষ্যপূরণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন : প্রতি মাসে ১ লক্ষ টাকা বেতন? জেনে নিন কীভাবে সাজাবেন আপনার বিনিয়োগের সঠিক ব্লুপ্রিন্ট

Frequently Asked Questions

রুপো আমদানিতে নতুন কী নিয়ম চালু হয়েছে?

এখন থেকে ৯৯.৯ শতাংশ খাঁটি রুপোর বার আমদানির ক্ষেত্রে বিশেষ অনুমতি নিতে হবে। এটিকে 'ফ্রি' ক্যাটাগরি থেকে 'রেস্ট্রিক্টেড' ক্যাটাগরিতে আনা হয়েছে।

এই নতুন নিয়মের ফলে কাদের সুবিধা হবে?

এই নিয়মের ফলে দেশে রুপো আমদানির ওপর কড়া নজরদারি এবং নিয়ন্ত্রণ সুনিশ্চিত করা যাবে।

রুপোর পাশাপাশি সোনা আমদানিতেও কি কোনো পরিবর্তন এসেছে?

হ্যাঁ, অ্যাডভান্স অথরাইজেশন স্কিমের আওতায় সোনা আমদানির ওপর সর্বোচ্চ ১০০ কেজির সীমা বেঁধে দেওয়া হয়েছে।

সোনা ও রুপোর আমদানি শুল্ক কি বাড়ানো হয়েছে?

হ্যাঁ, সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। প্লাটিনামের শুল্কও বৃদ্ধি করা হয়েছে।

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget