এক্সপ্লোর

Groww Trading App: ট্রেডিংয়ের মাঝেই অ্যাপে সমস্যা, এই সংস্থার বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবি বিনিয়োগকারীদের

Groww Glitch: দেশের অন্যতম জনপ্রিয় ট্রেডিং অ্যাপ 'গ্রো'। আর এই অ্যাপেই এদিন সকালে প্রযুক্তিগত সমস্যার কারণে ক্ষুব্ধ হলেন ব্যবহারকারীরা।

Trading Issues: ট্রেডিংয়ের মাঝেই সমস্যা দেখা গেল ট্রেডিং অ্যাপে। কোনওভাবেই লগ ইন করা যাচ্ছে না। ওয়েব ব্রাউজার হোক বা মোবাইল অ্যাপ (Groww Trading App) সমস্যা দু-জায়গাতেই। আর এই সমস্যার কারণে মাঝপথেই ট্রেডিংয়ে সমস্যায় পড়েন বিনিয়োগকারীরা। এক্স হ্যান্ডলে ক্ষোভ প্রকাশ করেন বেশ কয়েকজন। অনেকেই এই সমস্যার কারণে ট্রেডিংয়ে নিজেদের আর্থিক ক্ষতির কথা উল্লেখ করে সংস্থার কাছে ক্ষতিপূরণের দাবিও জানান। কোন সংস্থাকে ঘিরে এই ক্ষোভ ?

সমস্যা কী ?

২৩ জানুয়ারি সকালে প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে জনপ্রিয় ট্রেডিং এবং ইনভেস্টিং অ্যাপ 'গ্রো'-তে (Groww Trading App) কিছুতেই লগ ইন করতে পারছিলেন না বিনিয়োগকারীরা। আর তাই নিয়ে এক্স হ্যান্ডলে সরব হন বেশ কয়েকজন। অনেকেই পোস্ট করে লেখেন ট্রেড নিতে পারছেন না তাঁরা, যার ফলে আর্থিক ক্ষতিও হয়েছে তাঁদের। যদিও এই সব পোস্টের উত্তরে 'গ্রো' এক্স হ্যান্ডলে জানিয়েছে তাদের পক্ষ থেকে প্রযুক্তিগত এই সমস্যা ঠিক করার চেষ্টা করা হয়েছে। বিনিয়োগকারীদের অনেকেই জানান, অ্যাপে লগ ইনের সময় তাদের অনেকেকেই লেখা দেখাচ্ছিল যে কিছু কারণবশত লগ ইন করা যাবে না।

জনৈক ইউজার স্পষ্টই এক্স হ্যান্ডলে লেখেন যে ৩০ মিনিট ধরে চেষ্টা করেও লগ ইন করতে পারেননি তিনি। অ্যাপ আন ইন্সটল করে ফের ইনস্টল করার পরেও কাজ হয়নি।

কী জানাল গ্রো ?  

গ্রো সংস্থার পক্ষ থেকে জনৈক ব্যক্তির অভিযোগের উত্তরে পোস্টের কমেন্টেই বলা হয়েছে, 'সমস্ত প্রকার অসুবিধের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। আমাদের টিম প্রযুক্তিগত সমস্যা ঠিক করার চেষ্টা করছে। শীঘ্রই এই সমস্যা ঠিক হয়ে যাবে। আপনারা অনুগ্রহ করে ধৈর্য রাখুন। কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন।' জানা গিয়েছে এদিন সকাল ১১.৩০ টা নাগাদ প্রযুক্তিগত সমস্যা ঠিক হয়ে যায় গ্রো'তে।

ক্ষুব্ধ বিনিয়োগকারীরা

তবে কোনও কোনও বিনিয়োগকারী অত্যন্ত ক্ষুব্ধ হয়ে এক্স হ্যান্ডলে লিখেছেন, 'আমাদের ক্ষতিপূরণ দিন, এইসব সংস্থার বিরুদ্ধে শীঘ্রই আইনি পদক্ষেপ নেওয়া হোক। এই ক্ষতিপূরণ তাদের দিতেই হবে। এই অ্যাপ ডিলিট করে দেব এবং শিফট করে যাব। প্লে স্টোরে এই অ্যাপের রেটিং দেওয়া শুরু হোক।' আবার অনেকে তাদের পোস্টে বাজার নিয়ন্ত্রক 'সেবি' (SEBI)-কে ট্যাগ করে এই ট্রেডিং প্ল্যাটফর্মের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন।

সাম্প্রতিক তথ্য অনুসারে 'গ্রো' প্ল্যাটফর্মে ৭৬ লক্ষ সক্রিয় ক্লায়েন্ট রয়েছে, যেখানে আরেকটি জনপ্রিয় ট্রেডিং অ্যাপ 'জিরোধা'র ক্লায়েন্টের সংখ্যা ৬৭.৩ লক্ষ। ২০২৩ সালের অক্টোবর মাসেই জিরোধাকে ছাপিয়ে গিয়েছে 'গ্রো'। দেশের মধ্যে প্রথম সারির ট্রেডিং প্ল্যাটফর্ম হিসেবে এখন কেবল 'গ্রো'য়েরই নাম।

আরও পড়ুন: WhatsApp New Feature: বন্ধু পাশে থাকলেই হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি পাঠাতে পারবেন ছবি-ভিডিও-অডিও, আসছে ব্লুটুথ শেয়ারিংয়ের মতো ফিচার 

সেরা শিরোনাম

Public Provident Fund: পিপিএফের অ্যাকাউন্টের মেয়াদ শেষের পর যদি টাকা না তোলেন তাহলে কী হবে?
পিপিএফের অ্যাকাউন্টের মেয়াদ শেষের পর যদি টাকা না তোলেন তাহলে কী হবে?
Gold Price Today: রুপো সামান্য বাড়লেও ১০ গ্রামে ১ হাজার ৩০০ টাকার বেশি বেড়েছে সোনা, আজ কত হয়েছে এই দুই ধাতুর দর?
রুপো সামান্য বাড়লেও ১০ গ্রামে ১ হাজার ৩০০ টাকার বেশি বেড়েছে সোনা, আজ কত হয়েছে এই দুই ধাতুর দর?
Rahul Gandhi: ভারতে ব্যবসায় বাধা ইলন মাস্ককে? সরাসরি কাদের দিকে আঙুল ধনকুবেরের? ধন্যবাদ জানালেন রাহুল গাঁধীকে
ভারতে ব্যবসায় বাধা ইলন মাস্ককে? সরাসরি কাদের দিকে আঙুল ধনকুবেরের? ধন্যবাদ জানালেন রাহুল গাঁধীকে
FSSAI Notice To Amazon Flipkart : প্রোটিনের নামে 'প্রতারণা' ! নেসলে, অ্যামাজন, ফ্লিপকার্টের বিরুদ্ধে নোটিস পাঠাল FSSAI
প্রোটিনের নামে 'প্রতারণা' ! নেসলে, অ্যামাজন, ফ্লিপকার্টের বিরুদ্ধে নোটিস পাঠাল FSSAI

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget